
জাপানকে হারিয়ে নাটকীয়ভাবে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে ব্রাজিল।তবে কোয়ার্টার-ফাইনালে পৌঁছানোর লড়াইয়ে সেলেসাওদের সামনে এবার অপেক্ষা করছে এমন এক প্রতিপক্ষ, যাদের বিপক্ষে ফুটবলের ইতিহাসে কখনো কোনো জয়ের রেকর্ড নেই তাদের। শেষ আটে যেতে হলে ব্রাজিলকে এবার ভাঙতে হবে দীর্ঘ ৩৬ বছরের এক গেরো।
রোববার শেষ ষোলোর লড়াইয়ে নরওয়ের মুখোমুখি হবে কার্লো আনচেলত্তির। আজ আইভরি কোস্টকে ২–১ গোলে হারিয়ে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে নরওয়ে। ১৯৮৮ সাল থেকে এখন পর্যন্ত চারবার লড়েছে দুই দল। তবে কখনোই ব্রাজিল জয়ের স্বাদ পায়নি। যার মধ্যে দুটি ম্যাচ ড্র হয়েছে এবং বাকি দুটিতে জয় পেয়েছে নরওয়ে।
বিশ্বকাপে দুই দলের একমাত্র দেখা হয়েছিল ১৯৯৮ সালে। সেবার ‘এ’ গ্রুপের ম্যাচে ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে ফুটবল বিশ্বকে চমকে দিয়েছিল নরওয়েজিয়ানরা। অবশ্য সেই গ্রুপের শীর্ষে থেকেই পরের রাউন্ডে গিয়েছিল ব্রাজিল। বিশ্বকাপের আগের বছর সেলেসাওদের প্রীতি ম্যাচে ৪–২ গোলে হারায় নরওয়ে। দুই দেশ সর্বশেষ একে অপরের মুখোমুখি হয়েছিল ২০০৬ সালে এক প্রীতি ম্যাচে, যা ১-১ গোলে ড্র হয়।
২০ বছর পর আবারও ব্রাজিলের সামনে নরওয়ে। লক্ষ্য এবার ইতিহাস বদলানো। আর নরওয়ের চোখ থাকবে নতুন ইতিহাস গড়ার। আর্লিং হালান্ড–মার্টিন ওডেগার্ডদের নিয়ে গড়া সোনালি প্রজন্ম অঘটন ঘটাতে পারবে কি না, তা সময় বলে দেবে। নিউজার্সির মাঠে রোববার বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে ম্যাচটি।

কাগজ-কলমে দুই দলের ব্যবধানটা আকাশ-পাতাল। একপাশে ফিফা র্যাঙ্কিংয়ের ৪ নম্বরে থাকা তারকাখচিত ইংল্যান্ড, অন্যপাশে ৪৬ নম্বরে থাকা ডিআর কঙ্গো। ২০২৬ ফিফা বিশ্বকাপের ‘এল’ গ্রুপের সেরা হয়েই শেষ বত্রিশে পা রেখেছে টমাস টুখেলের শিষ্যরা, আর কঙ্গো এসেছে ‘কে’ গ্রুপের তৃতীয় দল হিসেবে।
২ ঘণ্টা আগে
শেষ ষোলোর কঠিন চ্যালেঞ্জ নিয়ে হালান্ড বলেন, ‘সামনে দারুণ সব দলের মুখোমুখি হতে হবে। লড়াইটা বেশ কঠিন হতে যাচ্ছে। তবে আমরা দীর্ঘ সময় ধরে প্রস্তুতি নিয়েছি এবং এখনো আমাদের প্রস্তুতি পুরোদমে চলছে।’
২ ঘণ্টা আগে
হিউস্টনের গ্যালারিতে তখন রুদ্ধশ্বাস উত্তেজনা। জাপানের গড়া সেই দুর্ভেদ্য নীল দেয়ালে বারবার আছড়ে পড়ছে ব্রাজিলের হেক্সা জয়ের স্বপ্ন। ম্যাচের ভাগ্য যখন পেন্ডুলামের মতো দুলছে, ঠিক তখনই যেন সময় থমকে দাঁড়াল। বল পেয়ে প্রথমে নিজেই শট নেওয়ার কথা ভেবেছিলেন ব্রুনো গিমারেস। কিন্তু সেকেন্ডের ভগ্নাংশে...
৩ ঘণ্টা আগে
বিশ্বকাপের শেষ ষোলোয় ব্রাজিলের মুখোমুখি হচ্ছে নরওয়ে। ডালাসস্টেডিয়ামে আইভরি কোস্টকে আজ ২-১ গোলে হারিয়ে এই টিকিট নিশ্চিত করেছে তারা। পুরো ম্যাচ জুড়ে আফ্রিকান হাতিদের দাপট থাকলেও ৮৬ মিনিটে আর্লিং হালান্ডের করা জয়সূচক গোলটিই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য গড়ে দেয়। বিস্তারিত আসছে....
৩ ঘণ্টা আগে