
শেষ মুহূর্তে রক্ষণ সামলাতে না পারার পুরোনো রোগই আবার কাল হয়ে দাঁড়াল। বাংলাদেশের মুখের কাছ থেকে জয়ের সমান এক ড্র কেড়ে নিয়ে দিনশেষে উৎসবে মেতে উঠল হংকং। এক হিসেবে জয়টা বরং উপহার দিয়েছে বাংলাদেশই। রক্ষণের ভুলগুলো তাই মেনে নিতে পারছেন না কোচ হাভিয়ের কাবরেরা।
হামজা চৌধুরীর গোলে বাংলাদেশের শুরুটা ছিল দারুণ। তা নিভে যেতে থাকে দ্রুতই। রক্ষণের ভুলের সুযোগ নিয়ে পিছিয়ে থেকেও এগিয়ে যায় হংকং। তাদের প্রথম গোলটি ছিল ফয়সাল আহমেদ ফাহিমের ভুলের কারণে। কর্নার ক্লিয়ার করতে গিয়ে উল্টো এভেরতন কামারগোকে বল দিয়ে দেন তিনি। ফলাফল কী হলো তা না বলাই বরং ভালো হবে।
দ্বিতীয়ার্ধে শুরু হওয়ার পর সোহেল রানা জুনিয়রের অদ্ভুত ব্যাকপাসের মাশুল দিতে হয় গোল হজম করে। তৃতীয় গোলটি আসে সাদ উদ্দিনের বোকা বনে যাওয়ার কাণ্ডতে। সহজেই তাঁর দুই পায়ের ফাঁক দিয়ে বক্সে থাকা রাফায়েল মেরকিয়েসের উদ্দেশে বল বাড়ান এভেরতন। মেরকিয়েস গোল করতে কোনো ভুল করেননি আগেরটির মতো। জয়সূচক গোলে নিজের হ্যাটট্রিকের আনন্দে মাতেন এই ফরোয়ার্ড।
জাতীয় স্টেডিয়ামে ৪–৩ গোলের দুঃস্বপ্নের হারের পর ভুল নিয়ে গতকাল সংবাদ সম্মেলনে কাবরেরা বলেন, ‘প্রথম দুটি গোলে একেবারেই নিজেদের ভুল ছিল। এমন ভুল যা এই পর্যায়ে হওয়া উচিত নয়। যদি আমরা পরবর্তী ধাপে যেতে চাই, তাহলে এই ধরনের ভুল আর চলবে না। আমরা পরবর্তী ধাপের কাছাকাছি পর্যায়ে আছি। এমন ভুলের পর ঘুরে দাঁড়ানোটা কঠিন। তারপরও আমরা ৩-১ থেকে ফিরে এসেছি ৩-৩ এ। শেষ দিকে আমাদের আরও আক্রমণাত্মক হওয়া উচিত ছিল।’

মুশফিকুর রহিমের দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা কাজ করছিল গত কয়েক দিন ধরেই। সৌদি আরবে ওমরাহ করতে গিয়ে যুদ্ধাবস্থার মধ্যে পড়ে গিয়েছিলেন তিনি। অবশেষে আজ সকালে দেশে ফিরেছেন বাংলাদেশের অভিজ্ঞ এই উইকেটরক্ষক ব্যাটার।
১৮ মিনিট আগে
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রবাসী খেলোয়াড়দের জাতীয় দলে ভেড়ানোর প্রচেষ্টা আরও এক ধাপ এগিয়েছে। চলতি মাসে অনুষ্ঠিতব্য সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের হয়ে মাঠে নামার অপেক্ষায় আছেন দুই যমজ ভাই রোনান সুলিভান ও ডেক্লান সুলিভান।
১ ঘণ্টা আগে
চার-ছক্কার বন্যা, অর্থের ঝনঝনানি, জাঁকজমকপূর্ণ আয়োজন—সব মিলিয়ে আইপিএলকে ঘিরে ভক্ত-সমর্থকদের আগ্রহ থাকে তুঙ্গে। বিশ্বের কোটি কোটি ক্রিকেটপ্রেমীর চোখও থাকে ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে। কলকাতার ইডেন গার্ডেনসে গতকাল ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে আইপিএলের মতো একটা আবহ তৈরির চেষ্টা করা হয়েছিল। তবে
১ ঘণ্টা আগে
এশিয়ার মাঠে কি কোনো এশিয়ার দলই সেমিফাইনালে থাকবে না—কলকাতার ইডেন গার্ডেনসে গতকাল ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের আগে এমন প্রশ্ন উঁকি মারছিল ক্রিকেটপ্রেমীদের মনে। শেষ পর্যন্ত সব প্রশ্নের উত্তর মিলেছে। সঞ্জু স্যামসনের ঝোড়ো ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারিয়ে সেমিতে উঠেছে ভারত। তবে
১ ঘণ্টা আগে