
বিশ্বকাপের আংশিক মালিকানা বিক্রির প্রস্তাব দেওয়ার পর থেকেই তোপের মুখে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। বিভিন্ন ফেডারেশন তো বটেই, এমনকি অনেক কিংবদন্তি ফুটবলাররাও তাঁর এমন সিদ্ধান্তে নাখোশ হয়েছেন। এবার কিছুটা হলেও স্বস্তি পাওয়ার কথা ফিফার।
কয়েক মাস আগে ফিফার বিভিন্ন টুর্নামেন্ট বয়কটের সিদ্ধান্ত নিয়েছিল উয়েফার ৫৫ সদস্যদেশ। এমনকি ইনফান্তিনো ক্ষমা চাওয়ার পরও উয়েফা তাদের সিদ্ধান্ত থেকে সরে আসেনি। গতকাল দ্য গার্ডিয়ান, ইএসপিএন, বিবিসিসহ বিভিন্ন সংবাদমাধ্যমে ফিফার জন্য মিলেছে স্বস্তির খবর। ফিফার টুর্নামেন্ট বয়কটের সিদ্ধান্ত থেকে সরে আসছে উয়েফা।
ফিফা সভাপতি ইনফান্তিনোর ২০ বিলিয়ন ডলার মূল্যের একটি প্রতিষ্ঠান গড়ে তোলা হবে বলে খবর প্রকাশ হয়েছিল কদিন আগে। ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজের (এফএফই) মাধ্যমে হতে যাওয়া এটার মূল্য বাংলাদেশি মুদ্রায় তা ২ লাখ ৪৫ হাজার কোটি টাকা। ইকুইটি মূল্যায়নের ভিত্তিতে এ বছরের শেষে সর্বোচ্চ ৪ বিলিয়ন ডলার (৪৯০৬৭ কোটি টাকা) তোলা হবে। তাতে করেই ফুটবল বিক্রি হয়ে যাচ্ছে বলে শোরগোল উঠেছে। চাপের মুখে ফিফা এই সিদ্ধান্ত থেকে সরে আসে।
তীব্র সমালোচনা হওয়ায় ফিফা সভাপতি ইনফান্তিনো ক্ষমা চেয়ে নিজের পরিকল্পনা বদলান। এই কথা শুনেই অবশ্য সন্তুষ্ট থাকেনি উয়েফা। ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা তখন বলেছিল, ‘এই মর্মে নিশ্চয়তা দিতে হবে যে খেলাটিকে এভাবে আর কখনো কলঙ্কিত করার চেষ্টা করা হবে না।’ বিশ্বকাপের মালিকানায় বেসরকারি বিনিয়োগ আনার পরিকল্পনা যে ফিফা করছে না, সেরকম নিশ্চয়তা পেয়েছে বলেই উয়েফা বয়কটের সিদ্ধান্ত থেকে সরে আসছে বলে খবর প্রকাশ হয়েছে।
ফিফার বিশ্বকাপের আংশিক মালিকানা বিক্রির পরিকল্পনা প্রকাশ হওয়ার পর উয়েফা-কনক্যাকাফ-এএফসি যৌথ চিঠিতে ধুয়ে দিয়েছিল ফিফাকে। প্রসঙ্গটি আজ মোনাকোয় উয়েফার নির্বাহী কমিটির বৈঠকে আলোচনা হওয়ার কথা। বয়কটের চিন্তাভাবনা থেকে সরে আসবে কি না, সভায় আনুষ্ঠানিকভাবে সেই সিদ্ধান্ত নেওয়া হতে পারে। যদি উয়েফা বয়কট না করে, তাহলে ফিফা নিজেদের টুর্নামেন্টগুলো স্বস্তিতে আয়োজন করতে পারবে। কারণ, বৈশ্বিক টুর্নামেন্টে অংশগ্রহণ করা অধিকাংশ দলই ইউরোপের।

২০২৬-২৭ ফুটবল মৌসুম এরই মধ্যে শুরু হয়ে গেছে। প্রিমিয়ার লিগ, লা লিগা চলছে পুরো দমে। চ্যাম্পিয়নস লিগেরও দামামা বেজে উঠল বলে। বাছাইপর্বের সবশেষ ধাপ প্লে-অফ গত রাতে শেষ হওয়ার পর ঠিক হয়েছে ৩৬ দল। আজ জানা যাবে, লিগ পর্বে কোন দল কাকে পাচ্ছে।
১১ মিনিট আগে
বিশ্বকাপের ফর্মটাই কিলিয়ান এমবাপ্পে টেনে এনেছেন রিয়াল মাদ্রিদের হয়েও। নতুন মৌসুমে স্প্যানিশ ক্লাবের হয়েই করে ফেললেন হ্যাটট্রিক। রিয়াল কোচ জোসে মরিনিও চান, এমবাপ্পে যেন তাঁর ক্ষুধার্ত মনোভাব ধরে রাখেন ক্লাবের জার্সিতেও।
৪৩ মিনিট আগে
হাঁটুৃর চোটে পড়ায় নিয়মিত বোলিং করতে পারছিলেন না পাকিস্তানের নারী ক্রিকেটার আইমান আনওয়ার। ধকল সামলাতে না পেরে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায়ই বলে দিলেন তিনি। সাবেক পাকিস্তানি পেসার এবার নতুন ক্যারিয়ার শুরু করেছেন।
১৩ ঘণ্টা আগে
কঠিন এক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন হুলিয়ান আলভারেস। বিশেষ করে, বার্সেলোনা ও আতলেতিকো মাদ্রিদের মতো দুই ক্লাবের রেষারেষিতে বেশ চাপে আছেন। প্রতিদিনই তিনি খবরের শিরোনাম হচ্ছেন। এবার তাঁকে নিয়ে বিস্ফোরক এক মন্তব্য করল আতলেতিকো মাদ্রিদ।
১৩ ঘণ্টা আগে