
২০২৬ আইপিএল যেন বাংলাদেশে সম্প্রচার করা না হয়, সেই নির্দেশনা এসেছে তথ্য মন্ত্রণালয় থেকে। আইপিএল নিলাম থেকে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার কারণেই মূলত এমন সিদ্ধান্ত।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আজ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২০২৬ আইপিএলে মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্সের বাদ দেওয়ার বিষয়টি সবার নজরে এসেছে। এমন অবস্থায় পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত আইপিএলের সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
এর আগে গত পরশু নিজের অফিশিয়াল ফেসবুক পেজে মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর প্রতিবাদ জানিয়েছিলেন ড. আসিফ নজরুল। এবারের আইপিএলের ম্যাচ সম্প্রচার বন্ধে তিনি তথ্য ও সম্প্রচার উপদেষ্টাকে অনুরোধ করার কথাও উল্লেখ করেছিলেন। এর ঠিক দুই দিনের মধ্যে বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশনা এল তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে।
২০২৫ সালের ১৬ ডিসেম্বর মোস্তাফিজুর রহমানকে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। তবে বাংলাদেশ-ভারতের শীতল রাজনৈতিক সম্পর্কের বলি হয়ে আর খেলা হচ্ছে না আইপিএলে। তাঁকে ছেড়ে দেওয়ার পর কেকেআরের ফেসবুক পেজে দেখা যাচ্ছে একের পর এক ‘অ্যাংরি রিঅ্যাকশন’। নেতিবাচক মন্তব্য তো রয়েছেই।
নিলাম থেকে কেনার ২০ দিনের মাথায় মোস্তাফিজকে ছেড়ে দেওয়ায় ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) সাবেক ভারতীয় ক্রিকেটার কীর্তি আজাদসহ অনেকেই ধুয়ে দিয়েছেন। পাকিস্তানের বাঁহাতি পেসার জুনায়েদ খান নিজের অফিশিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে বলেছেন, ‘আপনাদের জন্য একটা কুইজ রয়েছে। বলুন তো আইপিএলের লোগো কার শটের অনুকরণে করা? অনেকে এবি ডি ভিলিয়ার্সের নাম বলবেন। আসলে তা নয়। মাশরাফি বিন মর্তুজার শটের অনুকরণে আইপিএলের লোগোটা করা হয়েছে।’
আকাশ চোপড়ার এক ভিডিও প্রসঙ্গে কথা বলতে গিয়ে জুনায়েদ আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার ইস্যুটা সামনে নিয়ে এসেছেন। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে জুনায়েদ লিখেছেন, ‘আমার ধারণা, ভারতীয় ক্রিকেট বোর্ড এই লোগো (আইপিএলের লোগো) সরিয়ে ফেলবে, যেভাবে মোস্তাফিজকে তারা সরিয়ে ফেলেছে। মাশরাফি বিন মর্তুজার শট থেকে অনুপ্রাণিত হয়ে লোগোটি তারা বানিয়েছিল।’ যে কেকেআর মোস্তাফিজকে ছেঁটে ফেলেছে, সেই ফ্র্যাঞ্চাইজির হয়েই ২০০৯ সালে মাশরাফি খেলেছিলেন। জোহানেসবার্গে ডেকান চার্জার্সের বিপক্ষে ৪ ওভারে ৫৮ রান খরচ করেও কোনো উইকেট পাননি মাশরাফি।

বিদেশে যাওয়ার আগে দেশের মাটিতেও হবে প্রস্তুতির একটি অংশ। ফাহাদ করিম জানান, চট্টগ্রামে ১০ দিনের একটি ক্যাম্প করার কথা রয়েছে বাংলাদেশ দলের। চট্টগ্রাম থেকে ফিরে ঢাকায় দুই দিন অনুশীলন শেষে দেশের বাইরের উদ্দেশ্যে উড়াল দেবেন ঋতুপর্ণা-মারিয়ারা । চীন কিংবা থাইল্যান্ড—যেখানেই ক্যাম্প হোক না কেন, সেখান থেকে আ
৬ ঘণ্টা আগে
গত ৯ এপ্রিল বাফুফে নতুন কোচের জন্য বিজ্ঞপ্তি দিয়েছিল। ধারণা করা হচ্ছে, প্রিমিয়ার লিগের তারকা হামজা চৌধুরী বাংলাদেশ দলের হয়ে খেলার প্রক্রিয়া শুরু করায় বিশ্বজুড়ে কোচদের মধ্যে এই পদের গুরুত্ব বহুগুণ বেড়ে গেছে। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত কার কাঁধে ওঠে জাতীয় দলের দায়িত্ব।
৭ ঘণ্টা আগে
তবে তামিম অনুষ্ঠানে বুলবুলের প্রতি কৃতজ্ঞতা জানান। যাঁরা ছিলেন না ক্যাপ্টেনস কার্ড অনুষ্ঠানে, তাঁদের উদ্দেশে বিসিবি সভাপতি বলেন, ‘কার্ডগুলো আপনাদের জন্য রেডি আছে। যখনই আপনারা আসবেন, যখনই আপনারা দেশে থাকবেন, প্লিজ কার্ডগুলো আমাদের কাছ থেকে গ্রহণ করবেন। এটা বিসিবিতে আপনাদের সবার জন্য সব সময় প্রস্তুত থ
৭ ঘণ্টা আগে
বাংলাদেশ সিরিজের দল ঘোষণার পর থেকেই আলোচনায় নিউজিল্যান্ড। দ্বিতীয় সারির দল নিয়ে এলেও প্রধান কোচ ফিল সিমন্স এবং ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ কিউইদের হালকাভাবে নিচ্ছেন না। নিউজিল্যান্ডের অবশ্য নিজেদের দল নিয়ে নয়। সফরকারীরা বেশি ভাবছে বাংলাদেশের আবহাওয়া নিয়ে।
১০ ঘণ্টা আগে