
ফিফার নিষেধাজ্ঞার কারণে নতুন মৌসুম শুরুর আগেই অনিশ্চয়তায় পড়ে গিয়েছিল আবাহনী। শেষ পর্যন্ত সেই শঙ্কা কেটেছে। তিনটি নিবন্ধন নিষেধাজ্ঞার শেষটিও উঠে যাওয়ায় নতুন মৌসুমে দল গড়ার পথ এখন পুরোপুরি খুলে গেছে ছয়বারের বাংলাদেশ ফুটবল লিগ চ্যাম্পিয়নদের।
গত বছর তিন বিদেশি ফুটবলারের বকেয়া পারিশ্রমিকের অভিযোগে আবাহনীর ওপর তিনটি পৃথক নিষেধাজ্ঞা দিয়েছিল ফিফা। ওই তিন খেলোয়াড় বাংলাদেশে না এসেও অভিযোগ করেছিলেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর তৎকালীন ক্লাব কর্তৃপক্ষ তাঁদের চুক্তি বাতিল করায় বিষয়টি গড়ায় ফিফার কাছে।
গত মাসেই তিনটির মধ্যে দুটি নিষেধাজ্ঞা তুলে নিতে পেরেছিল আবাহনী। তবে শেষ নিষেধাজ্ঞাটি কাটাতে গিয়ে কিছুটা জটিলতায় পড়ে ক্লাবটি। বড় অঙ্কের অর্থ পরিশোধ করেও পুরোপুরি স্বস্তি পাচ্ছিল না তারা। সিরীয় ওই ফুটবলার দাবি করছিলেন, নির্ধারিত ব্যাংক হিসাবে টাকা জমা পড়েনি। শেষ পর্যন্ত সেই জটিলতারও অবসান হয়েছে।
ফিফার নিষেধাজ্ঞা থাকায় গত মৌসুমের বেশির ভাগ ফুটবলারই আবাহনীর সঙ্গে নতুন মৌসুমের চুক্তি নিয়ে অপেক্ষায় ছিলেন। ক্লাবটির ম্যানেজার সত্যজিৎ দাস রূপু আগেই জানিয়েছিলেন, নিষেধাজ্ঞা উঠে গেলেই ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে নতুন খেলোয়াড় নেওয়ার প্রক্রিয়া শুরু করবেন।
এবার সেই অপেক্ষার অবসান হলো। গত মৌসুমে বাংলাদেশ ফুটবল লিগে রানার্সআপ হওয়া আবাহনী নতুন মৌসুমে দল গঠনের কাজ শুরু করতে পারবে। নিষেধাজ্ঞার কারণে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, সেটিও আপাতত পেছনে ফেলে এগিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছে ঢাকার ঐতিহ্যবাহী ক্লাবটি।
আবাহনীর পথ খুললেও দেশের আরও দুটি ক্লাব এখনো ফিফার নিষেধাজ্ঞার জটিলতায় আছে। ১৪ মামলার মধ্যে চার মামলার সমাধান করতে পেরেছে পাঁচবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। বাকি নিষেধাজ্ঞাগুলো কাটাতে তারা গতকাল আরও সাত কার্যদিবস সময় চেয়েছে।
অন্যদিকে ফকিরেরপুল ইয়াং মেনস ক্লাবের পরিস্থিতিতে এখনো কোনো অগ্রগতি নেই। অর্থ পরিশোধসংক্রান্ত দুটি মামলায় তারাও ফিফার নিবন্ধিত নিষেধাজ্ঞার মধ্যে আছে।

বাংলাদেশের ঘরোয়া ফুটবলে এর আগেও বিশ্বকাপ খেলা ফুটবলার দ্যুতি ছড়িয়েছেন। সেই তালিকায় নতুন সংযোজন ২০১৪ বিশ্বকাপ খেলা মাইকেল বাবাতুন্দে। নাইজেরিয়ান মিডফিল্ডারের নতুন ঠিকানা এখন আবাহনী। বিশ্বকাপ, লিওনেল মেসি এবং নিজের লক্ষ্য নিয়ে কথা বলেছেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন আনোয়ার সোহাগ
১৭ মিনিট আগে
শেষ পর্যন্ত একা লড়াই চালিয়ে গেলেন হাসান নাওয়াজ। কিন্তু বাকিরা তাঁকে সঙ্গ দিতে না পারায় চিন্তা করতে হয়নি ভারতকে। এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের ফাইনালে পাকিস্তানকে ১৯ রানে হারিয়ে সোনা জিতে নিল শ্রেয়াশ আইয়ারের দল।
১ ঘণ্টা আগে
লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায়ের শেষটা এখন কেবল সময়ের অপেক্ষা। ৭ অক্টোবর ভোরে মনুমেন্তালে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আলবিসেলেস্তেরা। এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নেবেন এলএমটেন। তার আগে মেসিকে নিয়ে নিজের আবেগ ও আক্ষেপের কথা জানালেন আর্জেন্টিনার নতুন অধিনায়ক ক্রিস্তিয়ান রোমেরো।
১ ঘণ্টা আগে
কোচ হিসেবে ঘরের মাঠে জিনেদিন জিদানের প্রথম ম্যাচে জয়হীন থাকল ফ্রান্স। উয়েফা নেশনস লিগে ইতালির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ফরাসিরা। ফল নিজেদের পক্ষে না এলেও দলের পারফরম্যান্সে সন্তুষ্ট জিদান। তাঁর মতে, ফ্রান্সের বিপক্ষে কোনো প্রতিদ্বন্দ্বীতাই করতে পারেনি ইতালি।
১ ঘণ্টা আগে