
ভারত সফরটা লিওনেল মেসির জন্য মনে রাখার মতোই। ভক্ত-সমর্থকদের ভালোবাসা, শচীন টেন্ডুলকার-জয় শাহদের কাছ থেকে পাওয়া উপহার—এত কিছু পেয়ে মুগ্ধ মেসি। এই সফরেই মেসি পেয়েছেন প্রায় ১৫ কোটি টাকা দামের এক ঘড়ি। সামাজিক মাধ্যমে তাঁর এই বিরল ঘড়ির ছবি ভাইরাল।
দিল্লি পর্ব শেষ করে পরশু রাতেই মেসি চলে যান গুজরাটের জামনগরে অনন্ত আম্বানির বাড়িতে। বনতারায় আম্বানির বন্যপ্রাণী সংরক্ষণ অভয়ারণ্যে ঘোরার সময় তাঁর হাতে দেখা গেছে রিচার্ড মিলের বিশেষ ঘড়ি। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া ডট কমের আজকের এক প্রতিবেদনে জানা গেছে, বিশেষ এই ঘড়ি আর্জেন্টাইন বিশ্বজয়ী ফুটবলারকে উপহার দিয়েছেন অনন্ত আম্বানি। ‘আরএম ০০৩ ভি২ জিএমটি ট্যুরবিলিয়ন এশিয়া সংস্করণের’ ঘড়িটির দাম ১২ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় সেটা ১৪ কোটি ৬৮ লাখ টাকা। পুরো বিশ্বেই এই সংস্করণের ঘড়ি আছে ১২টি। আরএম ০০৩ ভি২ জিএমটি ট্যুরবিলিয়ন এশিয়া সংস্করণের ঘড়িটির কেস কালো রঙের। ডায়াল প্যাড যেভাবে সুবিধা হয়, সেভাবে করার ব্যবস্থাও রয়েছে।
মেসির মতো অনন্ত আম্বানিকেও দামি পরে ঘুরতে দেখা গেছে বনতারায় বন্যপ্রাণী সংরক্ষণ অভয়ারণ্যে। আম্বানির হাতে পরিহিত ঘড়িটি রিচার্ড মিল কোম্পানির হলেও ছিল আলাদা ব্র্যান্ডের। আম্বানির আরএম ০৫৬ স্যাফায়ার ট্যুরবিলিয়নের ঘড়িটির দাম ৫০ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় সেটা ৬১ কোটি ১৮ লাখ টাকা। কলকাতা, হায়দরাবাদ, মুম্বাই, দিল্লি—১৩ থেকে ১৫ ডিসেম্বর ভারতের এই চার শহর ঘুরে মেসির বার্সেলোনায় ফেরার কথা ছিল। কিন্তু অনন্ত আম্বানির আমন্ত্রণে মূলত ভারত সফর দীর্ঘায়িত করেছেন বলে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা যায়।
কলকাতা পর্ব বাদ দিলে হায়দরাবাদ, মুম্বাই, দিল্লিতে মেসিকে দারুণভাবে বরণ করা হয়েছে। জয় শাহর কাছ থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারত-যুক্তরাষ্ট্র ম্যাচের টিকিট, ক্রিকেট ব্যাট, ভারতীয় দলের জার্সি পরশু দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে পেয়েছেন। ব্যাট, ভারতীয় দলের জার্সি মেসির সফরসঙ্গী দি পল-সুয়ারেজকেও দেওয়া হয়েছে। মেসি সেদিন অরুণ জেটলি স্টেডিয়ামে বলেছিলেন, ‘আপনারা এই কদিনে যারা করেছেন, সত্যি বলতে অসাধারণ। অসংখ্য ধন্যবাদ। কোনো না কোনোদিন অবশ্যই ফিরব। হয়তো একটা ম্যাচ খেলা হবে। তবে অবশ্যই ফিরছি। অসংখ্য ধন্যবাদ।’ তবে কলকাতা পর্বে বিশৃঙ্খলার জন্য মেসি ও তাঁর সফরসঙ্গীদের দায়ী করেছেন ভারতীয় ব্যাটিং কিংবদন্তি সুনীল গাভাস্কার।

অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ৩২-এর ম্যাচে মাঠে নামার আগে মিসর দলের সঙ্গে ঘটে গেল এক অনাকাঙ্খিত ঘটনা। হোটেলে নিরাপত্তাকর্মী ও দলটির কর্মকর্তাদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
১৪ মিনিট আগে
ক্রোয়েশিয়ার শেষ মুহূর্তে পাওয়া সমতা ফেরানো গোল বাতিল হওয়াকে কেন্দ্র করে ভিএআর ও স্নিকো প্রযুক্তির ভূমিকা নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। অতিরিক্ত সময়ের ১৩তম মিনিটে ইয়োসকো ভার্দিওলের গোল বাতিল হওয়ার ঘটনাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।
১ ঘণ্টা আগে
কেপ ভার্দের বিশ্বকাপ সাফল্য দেশটিতে এক অভূতপূর্ব উদযাপনের আবহ তৈরি করেছে। ছোট এই দ্বীপরাষ্ট্রের ফুটবল দল ‘ব্লু শার্কস’ নকআউট পর্বে পৌঁছানোর পর থেকে পুরো দেশ কার্যত উৎসবের নগরীতে পরিণত হয়েছে। রাস্তাঘাট, বাড়িঘর, গাড়ি থেকে শুরু করে মোটরবাইক—সব জায়গায় এখন উড়ছে জাতীয় পতাকা।
২ ঘণ্টা আগে
শক্তি কিংবা অভিজ্ঞতায় আর্জেন্টিনার চেয়ে বেশ পিছিয়ে কেপ ভার্দে। এরপরও বিশ্বকাপের সেরা ৩২-এর ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের ছেড়ে কথা বলবে না আফ্রিকার দলটি। আত্মবিশ্বাসী ফুটবল খেলে লিওনেল স্কালোনির দলকে চমকে দিতে চায় কেপ ভার্দে—এমনটাই জানালেন দলটির প্রধান কোচ পেদ্রো লেইতাও ব্রিতো।
৩ ঘণ্টা আগে