
কখনো দক্ষিণ আফ্রিকা, কখনো অস্ট্রেলিয়া—ডারবানে প্রথম টেস্টের গতিপথ পাল্টাচ্ছে এভাবেই। দ্বিতীয়ার্ধের একটা পর্যায় অস্ট্রেলিয়াকে চাপে ফেলে দক্ষিণ আফ্রিকা। তবে অজিরা সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছে দারুণভাবে।
ডারবানে গত পরশু শুরু হওয়া অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্টের প্রথম তিন দিনই আলোকস্বল্পতা দেখা দিয়েছে। তিন দিন মিলিয়ে ২২১ ওভার খেলা হয়েছে। আজ তৃতীয় দিনের খেলা শেষে অস্ট্রেলিয়া এগিয়ে ১৩৯ রানে। এখনো সফরকারীদের হাতে রয়েছে ১০ উইকেট।
ডারবানে প্রথম ইনিংসে ৮.৪ ওভারে ১ উইকেটে ২৭ রানে আজ তৃতীয় দিনের খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। দলীয় ৮৪ রানে প্রোটিয়ারা হারায় দ্বিতীয় উইকেট। ২১তম ওভারের চতুর্থ বলে এইডেন মার্করামকে (৩৭) ফেরান মিচেল স্টার্ক। দ্বিতীয় উইকেটে মার্করাম-ডেভিড বেডিংহাম ১১৫ বলে ৮৪ রানের জুটি গড়েন।
মুহূর্তেই দক্ষিণ আফ্রিকা ৩০.১ ওভারে ৪ উইকেটে ৯৯ রানে পরিণত হয়। বেডিংহাম করেন ৪৯ রান। অধিনায়ক টেম্বা বাভুমা ৩ রান করে আউট হয়েছেন। পঞ্চম উইকেটে ৯৮ বলে ৫৬ রানের জুটি গড়েন ভিয়ান মুল্ডার ও ত্রিস্তান স্টাবস।
৪৭তম ওভারের তৃতীয় বলে মুল্ডারকে (৩০) ফিরিয়ে জুটি ভাঙেন প্যাট কামিন্স। আবারও ধস নামে দক্ষিণ আফ্রিকার ইনিংসে। ৪২ রানে ৪ উইকেট হারিয়ে স্বাগতিকেরা ৫৪.২ ওভারে ৮ উইকেটে ১৯৭ রানে পরিণত হয়। নবম উইকেটে ৯২ বলে ৫২ রানের জুটি গড়েন কেশব মহারাজ ও সাইমন হারমার।
দশম উইকেটে অ্যানরিখ নরকীয়ার সঙ্গে হারমার ৩২ রানের আরও একটি জুটি গড়তে অবদান রাখেন। দক্ষিণ আফ্রিকা ৭৮ ওভারে ২৮৪ রানে গুটিয়ে যায়। বেডিংহামের ৪৯ রানই দলের সর্বোচ্চ। হারমার ৯ নম্বরে নেমে ৭৫ বলে ৩৫ রান করে অপারজিত থাকেন। অস্ট্রেলিয়ার কামিন্স নিয়েছেন ৩ উইকেট।
অস্ট্রেলিয়া নিজেদের দ্বিতীয় ইনিংসে ৫.৪ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৩৩ রান করার পরই আলোকস্বল্পতা দেখা দেয়। এখানেই শেষ হয়ে যায় তৃতীয় দিনের খেলা। নিক ম্যাডিনসন ১৭ রানে অপরাজিত। ট্রাভিস হেড ১০ রানে ব্যাটিং করছেন।
এর আগে টস জিতে আগে ব্যাটিং নিয়ে অস্ট্রেলিয়া ৮ উইকেটে ২৩০ রানে পরিণত হয়। নবম উইকেটে নাথান লায়ন-ম্যাট রেনশ ২৮৬ বলে ১৩৪ রানের জুটি গড়েন। অজিরা প্রথম ইনিংসে গুটিয়ে যায় ৩৯০ রানে। রেনশ ৩৯৭ বলে ২১ চার ও ১ ছক্কায় করেন ১৯০ রান।

ডারউইনের স্মৃতি এখনো সতেজ। গত আগস্টে যে ডারউইনে যাঁর দুর্দান্ত বোলিংয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে রূপকথার জয় পেয়েছিল বাংলাদেশ; দ্যুতি ছড়ানো সেই হাসান মাহমুদকে দেখা গেল কাল মরুতেও। আবুধাবি টেস্টের তৃতীয় দিনের দুপুরে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া এক স্পেলে বাংলাদেশের প্রথম পেসার হিসেবে শুধু টেস্টে হ্যাটট্রিকই কর
৩ ঘণ্টা আগে
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে রাখা হয়নি নাহিদ রানাকে। সতর্কতাবশতই তাঁকে আবুধাবি টেস্টের দলে রাখা হয়নি। এবার তাঁকে নিয়ে দুঃসংবাদ দিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। বাংলাদেশের গতিতারকার খেলাই হচ্ছে না আফগানিস্তান-জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় ওয়ানডে সিরি
৪ ঘণ্টা আগে
কাভার ড্রাইভ করার লক্ষ্যেই সামনের পা এগিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। কিন্তু আফগানিস্তানের লেগস্পিনার কায়েস আহমেদের ভেতরে ঢোকা বল শান্ত কিছু বুঝে ওঠার আগেই ভেঙে যায় স্টাম্প। যখন আউট হয়েছেন, তাঁর চোখে-মুখে দেখা গেছে হতাশা। এমনকি ডাগআউটেও বাংলাদেশ অধিনায়কের হতাশার চেহারাই ফুটে উঠেছে।
৬ ঘণ্টা আগে
মিরপুরে গতকাল ঘূর্ণিজাদুতে শেখ মেহেদী হাসান গুঁড়িয়ে দিয়েছেন রাজশাহীকে। নিয়েছেন ৬ উইকেট। আজ করে ফেলেছেন সেঞ্চুরিও। তাঁর অলরাউন্ড নৈপুণ্যে খুলনা ছড়ি ঘোরাচ্ছে রাজশাহীর ওপর।
৬ ঘণ্টা আগে