
অস্ট্রেলিয়ার মতো ইংল্যান্ডের বিপক্ষেও নিয়মিত টেস্ট খেলার সুযোগ পায় না বাংলাদেশ। ক্রিকেটের রাজকীয় সংস্করণে বাংলাদেশ-ইংল্যান্ড সবশেষ মুখোমুখি হয়েছে ২০১৬ সালে। ইংল্যান্ডের মাঠে হিসেব করলে সেটা আরও পড়ে। আগামী বছর বাংলাদেশের ফুরোচ্ছে ১৭ বছরের অপেক্ষা।
সবশেষ ইংল্যান্ড টেস্ট খেলতে বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছিল ২০১০ সালে। দীর্ঘ ১৭ বছরের অপেক্ষা শেষে আগামী বছরের মে মাসে লর্ডসে টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ-ইংল্যান্ড। এরই মধ্যে এই টেস্টের টিকিট বিক্রির কার্যক্রম শুরু হয়ে গেছে। লর্ডস ক্রিকেট গ্রাউন্ড গতকাল নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে বলেছে, ‘‘লর্ডসে ২০২৭ সালের আন্তর্জাতিক ম্যাচগুলোর জন্য সাধারণ দর্শক ব্যালট এখন উন্মুক্ত। এর মাধ্যমে সমর্থকেরা ‘হোম অব ক্রিকেটে’ হতে যাওয়া গ্রীষ্মকালীন ম্যাচগুলোর টিকিট পাওয়ার সুযোগ পাচ্ছেন।’’
২৬ অক্টোবর পর্যন্ত সাধারণ দর্শক ব্যালট বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছে লর্ডস। নভেম্বরের শুরুতে সফল আবেদনকারীদের প্রথম ধাপের তালিকাভুক্তদের ইমেইলের মাধ্যমে যোগাযোগ করা হবে। প্রথম ধাপের সফল আবেদনকারীদের জন্য কেনাকাটার নির্ধারিত সময়সীমা বেঁধে দেওয়া হবে ১৭ নভেম্বর। ১০ ডিসেম্বর সাধারণ বিক্রি শুরু করবে লর্ডস।
লর্ডসে ২০২৭ সালে শুধু বাংলাদেশ-ইংল্যান্ড টেস্ট নয়, পুরুষ-নারী অ্যাশেজও হবে। ছেলেদের ইংল্যান্ড-নিউজিল্যান্ড সিরিজের একটা ওয়ানডেও হবে ঐতিহ্যবাহী এই ক্রিকেট স্টেডিয়ামে। এই লর্ডসেই ২০১০ সালে ৯৪ বলে সেঞ্চুরি করে শূন্যে উড়েছিলেন তামিম ইকবাল। ক্রিকেটের রাজকীয় সংস্করণে তিন অঙ্ক ছোঁয়ার পর তাঁর উচ্ছ্বাস কেমন ছিল, তা তো অনেকেই দেখেছেন। কালের পরিক্রমায় তামিম এখন বিসিবি সভাপতি। আগামী বছরের মে মাসে নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজরা যখন খেলবেন, নিশ্চয়ই তামিমের মনে পড়বে ২০১০ সালের স্মৃতি।
গত আগস্টে অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশ দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতায় ড্র করেছে। ৯ বছর পর ক্রিকেটের রাজকীয় সংস্করণে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের বিপক্ষে সবশেষ টেস্ট বাংলাদেশ খেলেছে ২০১৬ সালে। ঘরের মাঠে অনুষ্ঠিত দুই ম্যাচের টেস্ট সিরিজ সেবার বাংলাদেশ ড্র করেছিল ১-১ সমতায়। মিরাজ-সাকিব আল হাসানদের সঙ্গে উদযাপন করেছিলেন তামিমও।
লর্ডসে ২০২৭ সালের আন্তর্জাতিক ম্যাচগুলোর সূচি
বাংলাদেশ-ইংল্যান্ড— ছেলেদের টেস্ট; ২৮ মে ১ জুন
ইংল্যান্ড-অস্ট্রেলিয়া — ছেলেদের অ্যাশেজের টেস্ট; ৩০ জুন থেকে ৪ জুলাই
ইংল্যান্ড-অস্ট্রেলিয়া — নারী অ্যাশেজ ওয়ানডে; ১৬ জুলাই
ইংল্যান্ড-নিউজিল্যান্ড —ছেলেদের ওয়ানডে; ১৬ সেপ্টেম্বর

আসছে ডিসেম্বরে সতেরো থেকে আঠারোয় পা রাখবেন থিয়া ফ্রোডিন। তবে নাম-ডাক কামানোর জন্য বয়স লাগে না! পাঁচ বছর আগেই তাঁকে কাজ করতে দেখা যায় হলিউডের রুপালি পর্দায়। সেই ফ্রোডিনের অভিষেক হয়ে গেল ইউএস ওপেনে।
১০ মিনিট আগে
আর্জেন্টিনার সঙ্গে লিওনেল মেসির সম্পর্ক শেষ হলেও আলোচনা তো থামার নয়। সামাজিক মাধ্যমে ভক্ত-সমর্থকদের আবেগঘন পোস্ট, সতীর্থ ও পরিবারের সদস্যদের বার্তা, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) বিশেষ পরিকল্পনা—যা যা দরকার সবই হয়েছে মেসির সম্মানে। অবসরের ঘোষণা দেওয়ার পর সামাজিক মাধ্যমে এবার বিশেষ এক পোস্ট
১ ঘণ্টা আগে
দুবাইয়ে ৩০ আগস্ট থাইল্যান্ডকে ৯৪ রানে হারিয়ে ২০২৬ নারী এশিয়া কাপ অভিযান শুরু করেছে ভারত। তিন দিন বিরতির পর আজ মাঠে নামবে হারমানপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারত।বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে দুবাইয়ে শুরু হবে ভারত-হংকং এশিয়া কাপের ম্যাচ। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
২ ঘণ্টা আগে
আর্জেন্টিনা দলের সঙ্গে সম্পর্কের ইতি টেনেছেন লিওনেল মেসি। সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে অবসরের ঘোষণা দেওয়ার তিন দিন পেরিয়ে গেছে। কিন্তু দীর্ঘ ২১ বছরে যা অর্জন করেছেন, ভক্ত-সমর্থকদের মনে রাখার মতো অসংখ্য মুহূর্ত উপহার দিয়েছেন—সেটা তো চাইলেও কেউ ভুলতে পারবেন না। বিশ্বকাপজয়ী তারকার বিদায় উপলক্ষে আর্জেন্টি
২ ঘণ্টা আগে