
সব ধরনের অনিশ্চয়তা, শঙ্কা ছাপিয়ে ১৫ ফেব্রুয়ারি কলম্বোর প্রেমাদাসায় হচ্ছে ভারত-পাকিস্তান ম্যাচ। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) চেয়েছে, উপমহাদেশের বোর্ড প্রধানেরা যেন দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ মাঠে বসে উপভোগ করেন। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না খেললেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে আইসিসি ভারত-পাকিস্তান ম্যাচ দেখার আমন্ত্রণ জানিয়েছিল। কিন্তু বিসিবি সভাপতি কলম্বোয় যাচ্ছেন না বলে এখন পর্যন্ত জানা গেছে।
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই)-পিসিবির পাশাপাশি আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি), বিসিবি, শ্রীলঙ্কা ক্রিকেটকেও (এসএলসি) প্রেমাদাসায় ভারত-পাকিস্তান ম্যাচে চাইছে আইসিসি। বুলবুল দুই দিন আগে আজকের পত্রিকাকে নিশ্চিত করেছিলেন এই তথ্য। তবে তাঁর পক্ষে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচে থাকা সম্ভব না। ব্যক্তিগত কারণে ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে যেতে পারছেন না বলে বুলবুল জানিয়েছিলেন।
১ ফেব্রুয়ারি পাকিস্তান সরকারের এক্স হ্যান্ডলে জানানো হয়েছিল, ভারতের বিপক্ষে ম্যাচ তারা বয়কট করতে যাচ্ছে। পরবর্তীতে (৪ ফেব্রুয়ারি) পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ তাঁর মন্ত্রিসভার সদস্যদের জানিয়েছিলেন, বাংলাদেশ বিশ্বকাপে না খেলায় মূলত তাদের সমর্থনে ভারত-ম্যাচ খেলবে না পাকিস্তান। ৭ ফেব্রুয়ারি বুলবুল তড়িঘড়ি করে লাহোরে গিয়েছিলেন বৈঠকে অংশ নিতে। বুলবুল, পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির সঙ্গে আইসিসির প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ইমরান খাজা। ত্রিপক্ষীয় বৈঠক শেষে ৯ ফেব্রুয়ারি ভোল পাল্টায় পাকিস্তান। সেদিন রাতেই সামাজিক মাধ্যমে পাকিস্তান সরকার ভারত-ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে ইউটার্ন করার কথা জানিয়েছে।
নিরাপত্তা ইস্যুতে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশকে যেতে দেয়নি সরকার। কারণ, বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় স্থানান্তরের যে দাবি বিসিবি তুলেছিল, আইসিসি তা মেনে নেয়নি। তবে বিশ্বকাপ না খেললেও কোনো শাস্তি বা আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে না বাংলাদেশকে। বাংলাদেশের পাওনা টাকা দেওয়ার পাশাপাশি বিশ্বকাপের লাভের ভাগও দেবে আইসিসি। ২০২৮ থেকে ২০৩১ সালের মধ্যে একটি আইসিসির ইভেন্ট আয়োজনের সুযোগ পাচ্ছে।

ফুটবলে তারা চারবারের চ্যাম্পিয়ন। কিন্তু ক্রিকেটে বিশ্বকাপ জয় তো দূরে থাক। এবারই প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে এসেছে৷ ইতালি সম্পর্কে যে কথাটা বলা, সেটা অনেকেই বুঝতে পেরেছেন। আর নিজেদের প্রথম আইসিসি ইভেন্টেই তারা ঘটাল অঘটন। মুম্বাইয়ের ওয়াংখেড়েতে নেপালকে ১০ উইকেটে হারিয়েছে নবাগত এই দল।
৬ ঘণ্টা আগে
উৎসবমুখর পরিবেশে দেশজুড়ে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। সাধারণ জনগণের পাশাপাশি ভোট দিয়েছেন ক্রিকেটাররাও। মোহাম্মদ আশরাফুল, তাসকিন আহমেদ, মারুফা আক্তার, আকবর আলীরা ভোট দেওয়ার পর ছবি তুলে সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন। কারও আবার এটাই জীবনের প্রথম ভোট।
৬ ঘণ্টা আগে
নামিবিয়ার বিপক্ষে আজ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে খেলতে নামার আগে বড় ধাক্কা খেয়েছে ভারতীয় ক্রিকেট দল। পেটে মারাত্মক সংক্রমণ এবং তীব্র পানিশূন্যতার কারণে আজ অভিষেক শর্মার খেলার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। গতকাল হাসপাতাল থেকে ছাড়া পেলেও তাঁর শারীরিক দুর্বলতা টিম ম্যানেজমেন্টকে ভাবিয়ে তুলছে। রোববার
৬ ঘণ্টা আগে
ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ নিয়ে ছড়িয়ে পড়া একটা ভিডিওতে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে বলে দাবি করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সহসভাপতি রাজীব শুক্লা। সামাজিক মাধ্যমে এক পোস্টের মাধ্যমে তিনি এই ভিডিওর ব্যাপারে সবাইকে সাবধান থাকতে বলেছেন।
৭ ঘণ্টা আগে