
পাকিস্তান ওয়ানডে দলের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদির পারফরম্যান্স নিয়ে কড়া সমালোচনা করেছেন দেশটির সাবেক তারকা ক্রিকেটার রশিদ লতিফ। বর্তমান ফর্ম বিবেচনায় আফ্রিদি টি-টোয়েন্টি দলে থাকারই কোনো যোগ্যতা নেই বলে মনে করেন তিনি।
ভারত ও শ্রীলঙ্কার অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে ব্যর্থ হয়েছে পাকিস্তান। সুপার এইট থেকে বিদায় নেওয়ার পর সালমান আলী আগাকে সরিয়ে আফ্রিদিকে এই সংস্করণের অধিনায়কত্ব দেওয়ার আলোচনা চলছে পাকিস্তান ক্রিকেটে। যেটা যৌক্তিক মনে হচ্ছে না রশিদের কাছে।
একটা সময়ে টি-টোয়েন্টিতে বিশ্বের সেরা বোলার মনে করা হতো আফ্রিদিকে। সে সময় এখন অতীত। লম্বা সময় ধরে বল হাতে নিজের সেরাটা দেখাতে পারছেন না এই পেসার। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপেও বল হাতে বেশ খরুচে ছিলেন। আফ্রিদির নেতৃত্বে বাংলাদেশের বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হেরেছে পাকিস্তান। সব মিলিয়ে সময়টা মোটেও ভালো যাচ্ছে না তাঁর।
আফ্রিদির সমালোচনায় রশিদ বলেন, ‘এখন অনেকেই বলছে আফ্রিদির ওয়ানডে অধিনায়কত্ব থাকা উচিত নয়, আবার কেউ কেউ তাকে টি-টোয়েন্টি অধিনায়ক করার কথাও বলছে। কিন্তু আমার মতে, সে এখন টি-টোয়েন্টি দলে থাকারই যোগ্য নয়।’
আগের মতো ফর্ম থাকলে আফ্রিদিকে অধিনায়ক করা যেত বলে মনে করেন রশিদ, ‘একটা সময় ছিল, যখন তাকে অধিনায়ক করা যেত। এখন তো দলে জায়গাই প্রাপ্য নয় তার। অনেকেই এখন প্রচারণা চালাচ্ছে, তাকে ওয়ানডের বদলে টি-টোয়েন্টি অধিনায়ক করা হোক। কিন্তু আমি টি-টোয়েন্টি দলে তার জায়গাই দেখি না। তার সময় শেষ।’
এদিকে পাকিস্তান দলের সাম্প্রতিক ব্যর্থতার জন্য নির্বাচক কমিটিকে দায়ী করেছেন সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং বাংলাদেশের বিপক্ষে সিরিজ হার—দুটোই নির্বাচকদের ভুল সিদ্ধান্তের ফল। এত অভিজ্ঞ হওয়ার পরও তারা বুঝতে পারছে না কোন ফরম্যাটে কাকে অধিনায়ক করা উচিত।’
অভিজ্ঞদের দল থেকে বাদ দিয়ে তরুণ ক্রিকেটারদের নেওয়া ভুল সিদ্ধান্ত বলেই মনে করছেন আফ্রিদি, ‘সার্জারি’র নামে অতিরিক্ত পরিবর্তন আনা হচ্ছে দলে। এমন খেলোয়াড়দের সুযোগ দেওয়া হচ্ছে, যারা পর্যাপ্ত প্রথম-শ্রেণির ক্রিকেটও খেলেনি।’

উগ্র হিন্দুত্ববাদী সংগঠন এবং ধর্মীয় গুরুদের চাপে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে মোস্তাফিজকে বাদ দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশি পেসারকে বাদ দেওয়ার পর থেকে যেন শনির দশা কাটছেই না ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) তিনবারের চ্যাম্পিয়নদের।
২ ঘণ্টা আগে
১০টি টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগের র্যাঙ্কিং করেছে ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (ডব্লুসিএ)। এই তালিকায় সবার নিচে স্থান হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)। ১০০ তে মাত্র ২২.৬ পয়েন্ট পেয়েছে দেশের ক্রিকেটের সবচেয়ে ব্যয়বহুল টুর্নামেন্টটি।
২ ঘণ্টা আগে
ধারাভাষ্যকার থেকে অবসর নিলেন ১৯৮৫ বিশ্বকাপজয়ী ক্রিকেটার শিবরামকৃষ্ণান। ভারতীয় ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে বর্ণবৈষম্যের অভিযোগ এনে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আজ এক্সে দেওয়া বার্তায় অবসরের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
৪ ঘণ্টা আগে
রাত পোহালেই ঈদ। এই ধর্মীয় উৎসবকে সামনে রেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা দিচ্ছেন নানা শ্রেণী-পেশার মানুষ। পিছিয়ে নেই ক্রীড়াঙ্গনের তারকারাও। ভিন্ন ভিন্ন বার্তায় ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মোহাম্মদ নবী, উসমান খাজারা, আন্তোনিও রুডিগাররা।
৫ ঘণ্টা আগে