Ajker Patrika

এমবাপ্পের চোট কতটা গুরুতর

ক্রীড়া ডেস্ক    
এমবাপ্পের চোট কতটা গুরুতর
তুরস্কের বিপক্ষে নেশনস লিগের ম্যাচে চোট পান এই ফরোয়ার্ড। ছবি: সংগৃহীত

কিলিয়ান এমবাপ্পের চোট নিয়ে শঙ্কার মধ্যে স্বস্তির খবর পেয়েছে রিয়াল মাদ্রিদ। ফ্রান্সের হয়ে তুরস্কের বিপক্ষে নেশনস লিগের ম্যাচে বাঁ হাঁটুতে চোট পাওয়ার পর পরীক্ষা করিয়েছেন তারকা ফুটবলার। পরীক্ষায় গুরুতর কোনো চোট ধরা পড়েনি।

রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে জানানো হয়েছে, এমবাপ্পের বাঁ হাঁটুর পেছনের ক্যাপসুলে হাইপারএক্সটেনশন হয়েছে।

শুক্রবার তুরস্কের বিপক্ষে ফ্রান্সের ১-০ ব্যবধানের জয়ে একমাত্র গোলটি করেন এমবাপ্পে। ৫৪ মিনিটে গোল করার কয়েক মিনিট পর বাঁ হাঁটুর সমস্যায় মাঠ ছাড়তে দেখা যায় সময়ের অন্যতম সেরা ফরোয়ার্ডদের একজনকে।

চোটের পর ফ্রান্সের ক্যাম্প ছেড়ে মাদ্রিদে ফিরে যান এমবাপ্পে। সেখানে ক্লাবের মেডিকেল বিভাগ তাঁর পরীক্ষা করিয়েছে। পরীক্ষার পর স্প্যানিশ ক্লাবটি জানিয়েছে, এমবাপ্পের বাঁ হাঁটুর পেছনের ক্যাপসুলে হাইপারএক্সটেনশন হয়েছে। তবে ফেরার নির্দিষ্ট সময় জানায়নি রিয়াল।

বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ১০ থেকে ১২ দিন মাঠের বাইরে থাকতে হতে পারে এমবাপ্পেকে। সে হিসাবে ১০ অক্টোবর ভিয়ারিয়ালের বিপক্ষে লা লিগার ম্যাচে তাঁর ফেরার সম্ভাবনা রয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত অবশ্য এমবাপ্পের পুনর্বাসনের অগ্রগতির ওপর নির্ভর করবে।

চোটের কারণে ফ্রান্সের নেশনস লিগের বাকি ম্যাচগুলোতে খেলতে পারবেন না এমবাপ্পে। তুরস্কের বিপক্ষে ম্যাচের পর ফ্রান্স ফুটবল ফেডারেশনও (এফএফএফ) বাকি তিন ম্যাচের জন্য তাঁর ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

এমবাপ্পের চোট আপাতত দীর্ঘমেয়াদি নয় বলেই ধারণা করা হচ্ছে। তবে মৌসুমের লম্বা সময়ের কথা ভেবে স্বাভাবিকভাবেই তাঁর ফেরার বিষয়ে কোনো ঝুঁকি নিতে চাইবে না রিয়াল। মৌসুমের শুরু থেকেই দলের আক্রমণভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন এই ফরাসি তারকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত