
শঙ্কাই সত্যি হলো শেষ পর্যন্ত। নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচে হামজা চৌধুরীকে পাচ্ছে না বাংলাদেশ। আজ বিষয়টি নিশ্চিত করেছে বাফুফে।
বাফুফে ভবনে আজ জাতীয় দলের ম্যানেজার আমের খান বলেন, ‘তাকে (হামজার) পেতে ফেডারেশন থেকে চেষ্টা করা হয়েছিল। তার এজেন্টকে আমরা জানাই। সে জানায় হামজার ক্লাব লেস্টার সিটিকে। কিন্তু সবশেষ ম্যাচে হামজা চোটে পড়ায় আপাতত এই দুই ম্যাচের জন্য তাকে ছাড়বে না লেষ্টার সিটি।’
১৩ সেপ্টেম্বর চ্যাম্পিয়নশিপ লিগে অক্সফোর্ড ইউনাইটেডের বিপক্ষে খেলবে লেস্টার সিটি। হামজাকে না পাওয়ার অন্যতম কারণ এটি। আমের খান বলেন, ‘ক্লাবের সূচি এবং সুস্থতা বিবেচনায় হামজা সেপ্টেম্বর উইন্ডোতে নেপালে খেলবে না এটা তার এজেন্ট আমাদের জানিয়েছে।’
অনুশীলনের সময় চোট পেয়েছেন ফয়সাল আহমেদ ফাহিম। খেলা নিয়ে অনিশ্চয়তা থাকলেও নেপালে যাবেন এই ফরোয়ার্ড, ‘ফয়সাল আহমেদ ফাহিমের চোট নিয়ে চিন্তা আছে, পর্যবেক্ষণে আছে। তবে দলের সঙ্গে সে নেপাল যাবে। যদি ফিট থাকে নেপাল ম্যাচে খেলবে।’
কাল নেপালের উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ দল। ৬ ও ৯ সেপ্টেম্বর কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে হবে দুটি প্রীতি ম্যাচ।

ব্লেসিং মুজারাবানি ক্যাচ ধরার পর হাত মুঠো করে উদযাপনে ব্যস্ত। মোস্তাফিজুর রহমানকে আউট করার পর বোলার রিচার্ড এনগারাভা শূন্যে কী যেন ইঙ্গিত করেন। হারারের গ্যালারিতে তখন জিম্বাবুয়ের দর্শকদের উচ্ছ্বাস। বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের প্রথম ওয়ানডের সারমর্ম বর্ণনা করতে এটুকুই যথেষ্ট। ব্যাটিং ব্যর্থ
২ ঘণ্টা আগে
নিউইয়র্কে গত রাতে পেনাল্টি থেকে শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করেও নেইমারের ছিল না কোনো উদযাপন। কারণ, তখন খেলা তো প্রায় শেষের দিকে। নেইমারের এই গোল শুধু হারের ব্যবধানই কমাতে পেরেছে। শেষ পর্যন্ত নরওয়ের কাছে ২-১ গোলে হেরে শেষ ষোলো থেকেই বিদায়ঘণ্টা বেজে গেছে ব্রাজিলের।
২ ঘণ্টা আগে
শেষ ষোলোতে তারকা এক ফুটবলারকে ছাড়াই মাঠে নামতে হতো যুক্তরাষ্ট্রকে। আগামীকাল সিয়াটলে বাংলাদেশ সময় সকালে হতে যাওয়া ম্যাচে যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ বেলজিয়াম। কিন্তু নকআউট পর্বের ম্যাচের আগমুহূর্তে বদলে গেল সিদ্ধান্ত। তাতে তোপের মুখে পড়েছে ফিফা।
৩ ঘণ্টা আগে
গতির পাশাপাশি বাউন্সারে ব্যাটারদের ভড়কে দিয়ে বিশ্ব ক্রিকেটে আলোড়ন তুলেছেন নাহিদ রানা। পাকিস্তান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার পর এবার জিম্বাবুয়েও টের পেল রানার আগুন। হারারেতে আজ প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়েকে শুধু ধসিয়েই দেননি। নাম লিখিয়েছেন রেকর্ড বইয়ে।
৫ ঘণ্টা আগে