
২০২৬ ফুটবল বিশ্বকাপের যে এক বছরও বাকি নেই। ৮ মাস আগেই যেন বেজে গেছে বিশ্বকাপের দামামা। ১২ সেপ্টেম্বর টিকিট বিক্রির কার্যক্রমের প্রথম ধাপেই জমা পড়েছিল এক লাখের বেশি আবেদন। পরবর্তীতে বিশ্বকাপের তিন মাসকটের পর এবার ফিফা প্রকাশ করল বিশ্বকাপের অফিশিয়াল বল ট্রাইওন্ডা।
বিশ্বকাপের অফিশিয়াল ট্রাইওন্ডা বলের উদ্বোধনও হয়েছে জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে। জার্মানির ইয়ুর্গেন ক্লিন্সমান, ব্রাজিলের কাফু, ইতালির আলেসান্দ্রো দেল পিয়েরো, স্পেনের জাভি হার্নান্দেজ, ফ্রান্সের জিনেদিন জিদান—নিউইয়র্কের ব্রুকলিন ব্রিজ পার্কে এই অনুষ্ঠানে একে একে হাজির হলেন পাঁচ বিশ্বকাপজয়ী ফুটবল। প্রত্যেকের হাতেই ছিল একটি করে ফুটবল। এমন মুহূর্ত তো আর সব সময় আসে না। ব্রাজিলের কিংবদন্তি কাফুও তাই ভিডিও করে রাখলেন ট্রাইওন্ডার উদ্বোধন অনুষ্ঠানের মুহূর্ত।
২০২৬ বিশ্বকাপের অফিশিয়াল বলের নাম ট্রাইওন্ডা এসেছে দুটি স্প্যানিশ শব্দ ‘ট্রাই’ ও ‘ওন্ডা’ থেকে। ‘ট্রাই’ অর্থ তিন আর ওন্ডা মানে ঢেউ। বলে লাল, সবুজ, নীল—এই তিন রঙের ঢেউ দিয়ে আয়োজক দেশগুলোকে বোঝানো হয়েছে। যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো—এই তিন দেশে আগামী বছরের জুন-জুলাইয়ে হবে ফুটবল বিশ্বকাপ। যুক্তরাষ্ট্রের জন্য তারকা, কানাডার জন্য ম্যাপল পাতা ও মেক্সিকোর জন্য ইগল প্রতীক ব্যবহার করা হয়েছে। এসব প্রতীক বলের ওপর গ্রাফিকস আকারে খোদাই করা হয়েছে। সোনালি রঙের ছোঁয়াও রয়েছে বলটিতে।
অ্যাডিডাসের কানেক্টেড বল প্রযুক্তিই ট্রাইওন্ডায় ব্যবহার করা সবচেয়ে বড় নতুনত্ব। বলের একপাশে বসানো হয়েছে ৫০০ হার্জ সেন্সর। এটা ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) ব্যবস্থাপনার দায়িত্বে থাকা ম্যাচ কর্মকর্তাদের রিয়েল–টাইম তথ্য দেবে। তাতে দ্রুততম সময়ের মধ্যে অফসাইড ধরা যাবে। হ্যান্ডবল, ফাউলের মতো বিতর্কিত পরিস্থিতিও এই সেন্সরের মাধ্যমে সহজেই চিহ্নিত করা যাবে।
২০২৬ বিশ্বকাপের অফিশিয়াল বল ট্রাইওন্ডার উদ্বোধনের কথা ফিফা গত রাতে নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করেছে। বিশ্বকাপে এই বল মাঠে কবে গড়াবে, সেই প্রতীক্ষায় যেন এখন ঘুম আসছে না ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর। ফিফার বার্তায় ইনফান্তিনো বলেন, ‘২০২৬ ফিফা বিশ্বকাপের অফিশিয়াল ম্যাচ বল তো এখানেই। এটাই হচ্ছে সৌন্দর্য। ট্রাইওন্ডাকে উপস্থাপন করতে পেরে আমি অনেক খুশি ও গর্বিত। অ্যাডিডাস আরও একটি ফিফা বিশ্বকাপের বল উন্মোচন করেছে। কানাডা, মেক্সিকো, যুক্তরাষ্ট্র—এই তিন দেশের আবেগ ও ঐক্যের প্রতিফলন রয়েছে সেখানে। ফিফা বিশ্বকাপের জন্য ক্ষণগণনা চলছে। বল মাঠে কবে গড়াবে, সেটা দেখতে তর সইছে না।’
২০২২ সালে সর্বশেষ কাতারে আয়োজিত ফুটবল বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। সেবার খেলেছিল ৩২ দল।আর্জেন্টিনা আগামী বছর নামবে শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে। ২০২৬ সালের ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত হবে ৪৮ দলের বিশ্বকাপ। যুক্তরাষ্ট্রের ১১ শহর, মেক্সিকোর তিন ও কানাডার দুই শহরে হবে আগামী বিশ্বকাপ।

মুশফিকুর রহিমের দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা কাজ করছিল গত কয়েক দিন ধরেই। সৌদি আরবে ওমরাহ করতে গিয়ে যুদ্ধাবস্থার মধ্যে পড়ে গিয়েছিলেন তিনি। অবশেষে আজ সকালে দেশে ফিরেছেন বাংলাদেশের অভিজ্ঞ এই উইকেটরক্ষক ব্যাটার।
২০ মিনিট আগে
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রবাসী খেলোয়াড়দের জাতীয় দলে ভেড়ানোর প্রচেষ্টা আরও এক ধাপ এগিয়েছে। চলতি মাসে অনুষ্ঠিতব্য সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের হয়ে মাঠে নামার অপেক্ষায় আছেন দুই যমজ ভাই রোনান সুলিভান ও ডেক্লান সুলিভান।
১ ঘণ্টা আগে
চার-ছক্কার বন্যা, অর্থের ঝনঝনানি, জাঁকজমকপূর্ণ আয়োজন—সব মিলিয়ে আইপিএলকে ঘিরে ভক্ত-সমর্থকদের আগ্রহ থাকে তুঙ্গে। বিশ্বের কোটি কোটি ক্রিকেটপ্রেমীর চোখও থাকে ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে। কলকাতার ইডেন গার্ডেনসে গতকাল ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে আইপিএলের মতো একটা আবহ তৈরির চেষ্টা করা হয়েছিল। তবে
১ ঘণ্টা আগে
এশিয়ার মাঠে কি কোনো এশিয়ার দলই সেমিফাইনালে থাকবে না—কলকাতার ইডেন গার্ডেনসে গতকাল ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের আগে এমন প্রশ্ন উঁকি মারছিল ক্রিকেটপ্রেমীদের মনে। শেষ পর্যন্ত সব প্রশ্নের উত্তর মিলেছে। সঞ্জু স্যামসনের ঝোড়ো ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারিয়ে সেমিতে উঠেছে ভারত। তবে
১ ঘণ্টা আগে