
তিন বছর পর আবারও ভারতের মাটিতে ফিরছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম। ২০২৭ মৌসুমের মিনি নিলাম ভারতে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকবাজ।
২০২৩ সালে কোচিতে নিলাম হওয়ার পর টানা তিন বছর ভারতের বাইরে আইপিএলের নিলাম হয়েছে। এই সময়ে নিলামের আয়োজক ছিল দুবাই, জেদ্দা ও আবুধাবি। এবার সেই ধারায় পরিবর্তন এনে নিলাম ভারতে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।
আইপিএলের পরবর্তী আসরের নিলাম কোন শহরে হবে সেটা নিয়ে অবশ্য এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ফ্র্যাঞ্চাইজিগুলোর কর্মকর্তা ও প্রতিনিধি দলের থাকার ব্যবস্থা বিবেচনায় নিয়ে ভেন্যু নির্বাচন করবে গভর্নিং কাউন্সিল। অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত ভারতে বিয়ের মৌসুম থাকায় পাঁচ তারকা হোটেলে পর্যাপ্ত কক্ষ পাওয়া ভেন্যু নির্বাচনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। দুই রাতের জন্য ১০০টির বেশি কক্ষ প্রয়োজন হবে বিসিসিআইয়ের।
বিদেশে মিনি নিলাম আয়োজনের লজিস্টিক ও পরিচালনাগত জটিলতা নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো আগে থেকেই আপত্তি জানিয়ে আসছিল। গত বছর আবুধাবিতে নিলামের সময়ও বিষয়টি বিসিসিআইয়ের বিবেচনায় আসে। ফ্র্যাঞ্চাইজিগুলোর উদ্বেগের বিষয়টি বিবেচনা করেই এবার ভারতের কোনো শহরকে নিলামের আয়োজক করার সিদ্ধান্ত নিয়েছে গভর্নিং কাউন্সিল।
তবে পরের মেগা নিলাম আবারও ভারতের বাইরে হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানিয়েছে ক্রিকবাজ।
এদিকে ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মের ভবিষ্যৎ নিয়ে মঙ্গলবারের সভায় কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি আইপিএল গভর্নিং কাউন্সিল। এক মাস পর আবার সভা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে।
বিসিসিআইয়ের মতামত চাওয়ার পর ফ্র্যাঞ্চাইজিগুলো নিয়মটি নিয়ে নিজেদের অবস্থান জানিয়েছে। বেশিরভাগ দল নিয়মটির বিরোধিতা করছে বলে জানা গেছে। তবে কয়েকটি ফ্র্যাঞ্চাইজি মনে করে, তারা ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম মাথায় রেখেই দল তৈরি করেছে। তাই নিয়মটি বাতিল করার সিদ্ধান্ত নিলে সেটি আগামী বছর পর্যন্ত পিছিয়ে দেওয়ার পক্ষেও মত দিয়েছে তারা।

পাকিস্তান-ইংল্যান্ড সিরিজের মাঝপথেই দেশে ফিরতে হয় ইমাম-উল-হক ও মোহাম্মদ রিজওয়ানকে। শুধু এখানেই শেষ নয়, সন্দেহজনক কর্মকাণ্ডের কারণে জব্দ করা হয় তাঁদের ফোনও। আজ সেই তদন্তের ফল জানাল পাকিস্তানের জাতীয় সাইবার ক্রাইম তদন্ত সংস্থা (এনসিসিআইএ)।
৩৭ মিনিট আগে
এশিয়ান গেমসে নারী ক্রিকেট শুরু হবে ১৭ সেপ্টেম্বর। প্রথম দিনই মাঠে নামবে বাংলাদেশ। নিগার সুলতানা জ্যোতিদের প্রতিপক্ষ চীন। সরাসরি কোয়ার্টার ফাইনাল হওয়ায় সে ম্যাচে জিতলেই সেমিফাইনালে জায়গা করে নেবে বাংলাদেশ।
১ ঘণ্টা আগে
আন্তর্জাতিক ক্রিকেট থেকে প্রায় এক মাস দূরে বাংলাদেশ ক্রিকেট দল। আগস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের পর এখন তানজিদ হাসান তামিম-সাইফ হাসানদের ব্যস্ততা এশিয়ান গেমস নিয়ে। এক মাস বাইরে থাকলেও র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের। বিপরীতে পিছিয়েছেন আফগানিস্তানের এক তারকা ক্রিকেটার।
১ ঘণ্টা আগে
এলচের বিপক্ষে বেশ কয়েকটি সুযোগ পেয়েও গোলের দেখা পাননি ভিনিসিয়ুস জুনিয়র। তবে সেই ব্যর্থতা ব্রাজিলিয়ান তারকার আত্মবিশ্বাসে প্রভাব ফেলেনি। আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে গোলখরা কাটানোর প্রত্যয় জানিয়ে প্রতিপক্ষকে একরকম হুঙ্কারই দিয়েছেন তিনি।
২ ঘণ্টা আগে