
ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের খেলতে সকালে ভারত সফরে গেছে বাংলাদেশ ফুটবল দল। আগামী ২৫ মার্চ শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে লড়বে এ দুল দুটি। তার আগে আজ সকালে বিমানবন্দরে প্রবেশের সঙ্গেই বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ২৬ সদস্যের দল ঘোষণা করেছে ভারত ম্যাচের জন্য।
তবে দল ঘোষণায় দারুণ কৌশল দেখিয়েছে বাফুফে। হামজা চৌধুরীকে নিয়ে একটু অন্যভাবে দল দিল তারা। ১ মিনিটের ভিডিও প্রকাশ করে শুরুতেই ভেসে উঠল হামজার ছবি। তারপর একে একে উঠতে থাকল খেলোয়াড়দের নাম। ম্যাচটির দিকে বিশেষ নজর লেস্টার সিটির হয়ে এফএ কাপের শিরোপাজয়ী হামজা চৌধুরী।
গতকাল ফুটবল দলের আনুষ্ঠানিক ফটোসেশনে ছিলেন সৌদি আরবে কন্ডিশনিং ক্যাম্প করে আসা ২৭ খেলোয়াড়ই। চূড়ান্ত স্কোয়াড ঘোষণার সময় সেই দল থেকে বাদ পড়েছেন তিনজন। গতকাল রাতেই দল থেকে বাদ পড়ার খবর পান আরিফ, পিয়াস আহমেদ নোভা এবং তাজ উদ্দিন। স্কোয়াডে হামজা ছাড়াও নতুন মুখ ফরোয়ার্ড আল আমিন।
বাংলাদেশ দল
গোলরক্ষক: মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ।
ডিফেন্ডার: শাকিল আহাদ তপু, রহমত মিয়া, তারিক কাজী, তপু বর্মণ, সাদ উদ্দিন, শাকিল হোসেন, ঈসা ফয়সাল।
মিডফিল্ডার: হামজা দেওয়ান চৌধুরী, চন্দন রায়, মোহাম্মদ হৃদয়, সোহেল রানা, মোহাম্মদ সোহেল রানা, মুজিবর রহমান জনি, শেখ মোরসালিন, সৈয়দ শাহ কাজেম কিরমানি, জামাল ভূঁইয়া।
ফরোয়ার্ড: মোহাম্মদ ইব্রাহিম, ফয়সাল আহমেদ ফাহিম, শাহরিয়ার ইমন, রাকিব হোসেন, আল আমিন।

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে দাপট দেখিয়ে খেলছে বাংলাদেশ। কখনো কখনো পাকিস্তান ফিরলেও লাগামটা থাকছে বাংলাদেশের হাতেই। এবার সিলেট টেস্টে নাজমুল হোসেন শান্তর দলের জয় কেবল সময়ের অপেক্ষা। তাতে পাকিস্তানের বিপক্ষে টানা চারবার টেস্ট জয়ের কীর্তি গড়বে বাংলাদেশ।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের বিপক্ষে সিলেট টেস্টে ব্যাট হাতে ছন্দে ফিরেছেন বাবর আজম। তাতে ওয়ানডে দলের দরজা খুলে যাচ্ছে সাবেক অধিনায়কের জন্য। চলমান টেস্ট সিরিজ শেষেই নিজেদের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান। তার আগে সুখবর মিলছে বাবরকে নিয়ে।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপ সামনে রেখে দল গোছানোর কাজ প্রায় শেষ পর্যায়ে নিয়ে গেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। তবে চূড়ান্ত দল দেওয়ার আগে ভিন্ন এক পরিকল্পনা হাতে নিয়েছেন বিশ্বকাপজয়ী এই কোচ। সম্ভাব্য চোটের ঝুঁকি এড়াতে নির্ধারিত ২৬ জনের বেশি খেলোয়াড়কে প্রস্তুতি ক্যাম্পে ডাকতে চান তিনি।
২ ঘণ্টা আগে
ঘরোয়া ফুটবলের শীর্ষ দুই ক্লাব বসুন্ধরা কিংস ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের মধ্যকার ভেন্যু ও ম্যাচ বর্জন সংক্রান্ত চরম নাটকীয়তার মধ্যে অবশেষে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানাল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আজ নির্ধারিত সময়ে ফেডারেশন কাপের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে না। তবে ম্যাচটি বাতিল বা মোহামেডানকে
৩ ঘণ্টা আগে