Ajker Patrika

পাকিস্তানের ভারত-ম্যাচ বয়কটের প্রশ্নে ভারতের কোচের মুখে তালা

ক্রীড়া ডেস্ক    
পাকিস্তানের ভারত-ম্যাচ বয়কটের প্রশ্নে ভারতের কোচের মুখে তালা
পাকিস্তান ইস্যুতে কোনো উত্তর দেননি ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর। ছবি: সংগৃহীত

মাঠের পারফরম্যান্সে ভারত-পাকিস্তান সাম্প্রতিক সময়ে লড়াই দেখা যায় না বললেই চলে। তবে হাইভোল্টেজ ম্যাচ বলে কথা। আলোচনা না হয়ে কি পারে! সেই প্রসঙ্গে কথা বলছেন ভারত-পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা। যদিও ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর এই ইস্যুতে এক রকম নীরবই আছেন।

ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ মাঠে গড়ানোর আগেই আলোচনায় মূলত পাকিস্তানের ভারত-ম্যাচ বয়কট ইস্যু। মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় গম্ভীরকে গতকাল বিমানবন্দরে সাংবাদিকেরা ঘিরে ধরেন এবং এই ইস্যুতে (পাকিস্তানের ভারত-ম্যাচ বয়কট) ভারতের প্রধান কোচের প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়েছে। উত্তরে গম্ভীর বলেন, ‘ধন্যবাদ’। সংবাদমাধ্যমকর্মীরা আরও অনেক কিছু জানতে চাইলেও গম্ভীর হনহন করে হেঁটে চলে যান। চলে যাওয়ার আগে সাংবাদিকদের শুভকামনা জানিয়েছেন গম্ভীর।

১ ফেব্রুয়ারি পাকিস্তান সরকারের এক্স হ্যান্ডেল থেকে জানানো হয়েছে, ভারতের বিপক্ষে ম্যাচটি তারা বয়কট করতে যাচ্ছে। ১৫ ফেব্রুয়ারি কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে হওয়ার কথা দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ম্যাচ। যতই বয়কটের ঘোষণা আসুক, ভারত-পাকিস্তান ম্যাচ মাঠে গড়াবে বলে আশাবাদী ভারতের সাবেক ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে গত রাতে তিনি বলেন, ‘এই ম্যাচটি (ভারত-পাকিস্তান) মাঠে গড়ানোর সম্ভাবনা শতভাগ। পাকিস্তান-ভারত নিরপেক্ষ ভেন্যুতে খেলছে। তাহলে ভেন্যুর তো ইস্যু নেই। কোনো প্রতিপক্ষের বিপক্ষে আমি যদি খেলতে না চাই, সেটা মোটেই গ্রহণযোগ্য হবে না। আশা করি, শুভচিন্তার উদয় হবে এবং ম্যাচটি হবে।’

২৬ জানুয়ারি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠকে বসেছিলেন নাকভি। সেদিনই তিনি জানিয়েছিলেন, ২ ফেব্রুয়ারির মধ্যে বিশ্বকাপ ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে পিসিবি। ১ ফেব্রুয়ারি ভারত-পাকিস্তান ম্যাচ বয়কটের পর বিভিন্ন সংবাদমাধ্যমে জানা গেছে, ভারত-পাকিস্তান ম্যাচের বাজারমূল্য ৫০ কোটি ডলার। বাংলাদেশি মুদ্রায় সেটা ৬ হাজার ১৫০ কোটি ২১ লাখ টাকা। ভারত-পাকিস্তান ম্যাচের ১০ সেকেন্ড বিজ্ঞাপনের জন্য আইসিসির ক্ষতি হবে ৫৪ লাখ টাকা। সম্প্রচারকারী প্রতিষ্ঠানেরও ৪০৩ কোটি টাকার লোকসান হবে। এমনকি বিসিসিআই, পিসিবি দুই বোর্ডেরই ২৬৯ কোটি টাকা রাজস্ব হারানোর শঙ্কা রয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে।

শুধু তা-ই নয়, টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে পাকিস্তানের পয়েন্ট কেটে নিতে পারে আইসিসি।পাকিস্তানের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ বাতিল করতে পারে বড় দলগুলো।পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বিদেশি ক্রিকেটারদের অনাপত্তিপত্রের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা আসতে পারে বলে শোনা গেছে। এমনকি এশিয়া কাপ থেকেও বাদ পড়তে পারে পাকিস্তান। এদিকে আজ বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) এক প্রতিবেদন থেকে জানা গেছে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বার্ষিক রাজস্বের পুরো অর্থ আটকে রেখে দিতে পারে আইসিসি। সেই অঙ্কটা ৩ কোটি ৫০ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় ৪২৬ কোটি ৩৩ লাখ টাকা।

৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘এ’ গ্রুপে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের সঙ্গে রয়েছে নামিবিয়া, যুক্তরাষ্ট্র ও নেদারল্যান্ডস। ভারত ম্যাচের আগে বিশ্বকাপ শুরুর প্রথম দিন ৭ ফেব্রুয়ারি কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে (এসএসসি) নেদারল্যান্ডসের বিপক্ষে মুখোমুখি হবে পাকিস্তান। একই মাঠে ১০ ফেব্রুয়ারি সালমান-বাবররা খেলবেন যুক্তরাষ্ট্রের বিপক্ষে। ১৮ ফেব্রুয়ারি কলম্বোর এসএসসিতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে পাকিস্তানের প্রতিপক্ষ নামিবিয়া।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএনপি সরকার গঠন করলে এনসিপির অবস্থান কী হবে, যা জানালেন নাহিদ ইসলাম

নওগাঁয় হাসপাতালের সামনে পড়ে ছিল রাজস্ব কর্মকর্তার রক্তাক্ত লাশ

যেভাবে হত্যা করা হয় মুয়াম্মার গাদ্দাফির পুত্র সাইফকে

ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্ব: জিতলেও ফল ঝুলবে বিএনপির ২ প্রার্থীর

পাইপলাইন প্রতিস্থাপন: ২১ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত