Ajker Patrika

পাঁচ মাস পেছাল রোনালদোদের ম্যাচ

ক্রীড়া ডেস্ক    
পাঁচ মাস পেছাল রোনালদোদের ম্যাচ
আল নাসরের ম্যাচ পিছিয়েছে পাঁচ মাস। ছবি: ফাইল ছবি

হুতিদের বিরুদ্ধে সৌদি আরবের যুদ্ধ চরম আকার ধারণ করেছে। যেটার প্রভাব পড়েছে সৌদি প্রো লিগের (এসপিএল) ওপর। যার মধ্যে আল নাসরের একটা ম্যাচও রয়েছে।

এসপিএলের অফিসিয়াল ওয়েবসাইটে গতকাল প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে তিন ম্যাচ স্থগিত করা কথা হয়। নবম সপ্তাহে হওয়ার কথা ছিল এই তিন ম্যাচ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ম্যাচগুলোর মাঝে ফুটবলারদের জন্য বিশ্রাম নিশ্চিত করা এবং লজিস্টিকস সংক্রান্ত বিষয় বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'

নতুন সূচি অনুযায়ী, আল হিলাল-আল রিয়াদ, আল ইত্তিহাদ-আল শাবাব এই ম্যাচ হবে ১৯ ডিসেম্বর। আল আহলি-আল নাসর ম্যাচ ২০২৭ সালের ৬ মার্চ পুনর্নির্ধারণ করা হয়েছে। তবে এসপিএল কর্তৃপক্ষ জানিয়েছে, নবম সপ্তাহের অন্যান্য ম্যাচগুলো আগের সূচি অনুযায়ী হবে। আজ থেকে শুরু করে বাংলাদেশ সময় শনিবার মধ্যরাত পর্যন্ত হবে চলতি সপ্তাহের এসএলপিএলের ছয় ম্যাচ।

বাংলাদেশ সময় ১২ অক্টোবর রাত ১২টা ১৫ মিনিটে রিয়াদের আল–আওয়াল পার্কে শুরু হওয়ার কথা ছিল এএফসি চ্যাম্পিয়নস লিগের আল নাসর-নেফচি ফারগানা ম্যাচ। কিন্তু হুতিদের রিয়াদ লক্ষ্য করে ছোড়া একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংসের কথা সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানালে দুশ্চিন্তা আরও বেড়ে গিয়েছিল। এক ঘণ্টা দেরিতে শুরু হয়েছিল ম্যাচ।

দেরিতে শুরু হওয়া এএফসি চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ফারগানাকে ৩-১ গোলে হারিয়েছিল আল নাসর। সেই ম্যাচে রোনালদো এক গোল করেছিলেন। প্রতিযোগিতামূলক ফুটবলে এটা তাঁর ৯৮১ গোল। ২০২৩ থেকে শুরু করে এখন পর্যন্ত রোনালদো আল নাসরের হয়ে ১৫১ ম্যাচে ১২৮ গোল করেছেন। অ্যাসিস্ট করেছেন ২৪ গোলে। সৌদি ক্লাবটির হয়ে এখন পর্যন্ত দুই শিরোপা জিতেছেন তিনি।

২ ম্যাচে ১ জয় ও ১ হারে আল নাসরের এখন ৩ পয়েন্ট। তবে এএফসি চ্যাম্পিয়নস লিগের ‘বি’ গ্রুপের পয়েন্ট তালিকার আটে রোনালদোরা। গোল ব্যবধানের কারণেই মূলত এই অবস্থা। তাদের সমান ৩ পয়েন্ট পেয়েছে আল হিলাল, শাবাব আল আহলি ও নেফচি। পয়েন্ট তালিকার প্রথম দুইয়ে থাকা আল আইন, এস্তেগলাল উভয়েরই পয়েন্ট ৬।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত