
সতীর্থদের ধুয়ে দেওয়া লিটন দাসের কাছে নতুন কিছু নয়। গত বছরের অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টিতে হারের পর লিটন ধুয়ে দিয়েছিলেন শামীম হোসেন পাটোয়ারীকে। আজ নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে হারের পর টেলএন্ডার ব্যাটারদের ধুয়ে দিয়েছেন লিটন।
মিরপুরে আজ তৃতীয় টি-টোয়েন্টি শেষে রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদদের কাঠগড়ায় তুলেছেন লিটন। রিশাদ লেগস্পিনার হলেও মাঝেমধ্যে ক্যামিও ইনিংস খেলেন। তবে শ্রীলঙ্কার বিপক্ষে ২০২৪ সালে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ৫৩ ও ৪৮* রানের দুটি ইনিংস ছাড়া বলার মতো কিছু নেই রিশাদের। আর শেখ মেহেদী অলরাউন্ডার হলেও তাঁর মূল কার্যকারিতা বোলিংয়ে। আন্তর্জাতিক ক্রিকেটে একটা ফিফটিও নেই তাঁর।
নাসুমেরও ব্যাটিংয়ের সামর্থ্য আছে। তবে কিপটে বোলার হিসেবে তাঁর পরিচিতি বেশি। সেই নাসুমকেই এবার নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টি-টোয়েন্টির একটিতেও খেলানো হয়নি। তৃতীয় টি-টোয়েন্টিতে বৃষ্টি আইনে ৬ উইকেটে হারের পর সংবাদ সম্মেলনে লিটন বলেন, ‘এজন্যই তো বললাম যে আমি ওইদিনই বলেছি যে রিশাদ, শেখ মেহেদী, নাসুম এরা তো স্পিনার হিসেবে খেলে। বিশ্বজুড়ে যাঁরা স্পিনার হিসেবে খেলে, সঙ্গে ব্যাটিং করে সব টিমেরই পারে। আর না হয় আপনাকে চায়নাম্যান হতে হবে যেখানে আশ্চর্যজনক কিছু থাকে। অনেক দলে ক্রিকেটার থাকে না। কিন্তু শুধু বোলার হিসেবেই খেলে। কিন্তু শেখ মেহেদী তো ব্যাটিং পারে। সেই পারফরম্যান্সটা আমাদের দরকার আন্তর্জাতিক ক্রিকেটে। নাসুম, রিশাদের ক্ষেত্রেও ব্যাপারটা একই জিনিস প্রাপ্য।’
আজ টস হেরে আগে ব্যাটিং করতে নেমে বৃষ্টির বাধা এসেছিল বাংলাদেশের ইনিংসে। বৃষ্টির বাগড়ায় ১৫ ওভারে নেমে আসে ইনিংস। তবে স্বাগতিকেরা অলআউট হয়ে গেছে ৪ বল আগেই। ৩৯ রানে ৭ উইকেট হারিয়ে ১৪.২ ওভারে ১০২ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। চতুর্থ উইকেটে লিটন-তাওহীদ হৃদয়ের ২২ বলে ২৮ রানের জুটিটাই স্বাগতিকদের ইনিংসে সর্বোচ্চ।
আবহাওয়াকে দায়ী না করলেও ৪.৪ ওভারে ৩৫ রানে ৩ উইকেট হারানোটাই লিটন বাংলাদেশের হারার কারণ মনে করছেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘দেখুন পরিস্থিতি দুই রকম ছিল। এটা কারও হাতে থাকে না। আবহাওয়ার ওপর কারও নিয়ন্ত্রণ নেই। আমরা যখন প্রথমে খেলতে নেমেছি, তখন উইকেটের আচরণ ছিল একরকম। ৩ উইকেট হারানোর পর আমরা শুরুতেই ব্যাকফুটে চলে গিয়েছিলাম। সেখান থেকে একটা জুটি হচ্ছিল। তারপর আবার ব্রেকে চলে গেছি।’
শেষের দিকে ঝড় তুলে ক্যামিও ইনিংস খেলে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে শামীম হোসেন পাটোয়ারীর জুড়ি মেলা ভার। চট্টগ্রামে প্রথম টি-টোয়েন্টিতেও তিনি তা-ই করেছেন। তবে আজ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে দায়িত্বজ্ঞানহীন শট খেলতে গিয়ে আউট হয়েছেন ৩ রান করে। আট নম্বরে নেমে মোহাম্মদ সাইফউদ্দিন গোল্ডেন ডাক মেরেছেন।
যে সাত নম্বর পজিশন নিয়ে প্রশ্ন এসেছে, সেখানে আজ শেখ মেহেদী ৬ বলে ৭ রান করে অপরাজিত থাকেন। লিটন আজ সংবাদ সম্মেলনে বারবার এটাই বুঝাতে চেয়েছেন যে টেলএন্ডার ব্যাটারদের কাছ থেকে রান প্রয়োজন। বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়ক বলেন, ‘সাত নম্বরে যদি আমি কেবল একজন ব্যাটারকে খেলাই, তবে বোলিং কোটা পূর্ণ করা কঠিন হয়ে যাবে। বাংলাদেশ দলে এমন কেউ থাকলে যে সাত নম্বরে ব্যাটিংয়ের পাশাপাশি চার ওভার বোলিংও করতে পারবে, তবে অবশ্যই জানাবেন।’
চট্টগ্রামে ২৭ এপ্রিল সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৬ উইকেটে জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। কিন্তু একই মাঠে ২৯ এপ্রিল দ্বিতীয় টি-টোয়েন্টি পরিত্যক্ত হওয়ায় এখন নিউজিল্যান্ডের সামনে সিরিজে সমতায় ফেরার সুযোগ তৈরি হয়েছে। আজ নিউজিল্যান্ডের ৬ উইকেটের জয়ে ম্যাচসেরা হয়েছেন বেভান জ্যাকবস। তাওহীদ হৃদয় পেয়েছেন সিরিজসেরার পুরস্কার।

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই আর চালিয়ে যেতে পারলেন না মার্ক উড। দীর্ঘদিনের লড়াই শেষে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন এই পেসার। ১১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে তিন সংস্করণ মিলিয়ে ২৫৩ উইকেট নিয়েছেন তিনি।
২ ঘণ্টা আগে
অপেক্ষাটা ছিল দীর্ঘ। ১৯৮৬ সালের পর এশিয়ান গেমসে বাংলাদেশের কোনো ব্যক্তিগত ইভেন্টে আর পদক আসেনি। চার দশকের সেই অপেক্ষা এবার ঘুচল উশুতে। ৫২ কেজি ওজন শ্রেণিতে জিন্নাত আক্তারের সেমিফাইনাল নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গে অন্তত ব্রোঞ্জ পদকও নিশ্চিত হয়েছে বাংলাদেশের।
৩ ঘণ্টা আগে
সামাজিক মাধ্যমে চোখ পড়লে এখনো দেখা যায় ফিলিস্তিনিদের হাহাকারের ছবি। ইসরায়েলি বর্বরতার হাত থেকে রক্ষা পাননি শিশু থেকে শুরু করে বৃদ্ধাও। পেপ গার্দিওলাসহ অনেক ক্রীড়া ব্যক্তিত্বও প্রতিবাদ জানান এমন বর্বরোচিত হত্যাকাণ্ডে। আয়ারল্যান্ড ফুটবল দলের কোচ প্রতিবাদ জানিয়ে উল্টো ইসরায়েলের তোপের মুখে পড়েছেন।
৪ ঘণ্টা আগে
সোনা জেতা ভারতের মেয়েদের কাছে ছিল কেবলই সময়ের ব্যাপার। সেই আনুষ্ঠানিকতা সারলেন শ্রেয়াঙ্কা পাতিল। কৌশানি নুথিয়াঙ্গাকে বোল্ড করে শ্রেয়াঙ্কা সতীর্থদের সঙ্গে উদযাপন শুরু করলেন। পুরো ভারত তখন উৎসবে ব্যস্ত। এশিয়ান গেমসে টানা দুইবার স্বর্ণপদক জিতল ভারতীয় ক্রিকেট দল।
৫ ঘণ্টা আগে