
সুযোগের সদ্ব্যবহার কীভাবে করতে হয়, শরীফুল ইসলাম সেটাই দেখিয়ে দিলেন ম্যাকাইয়ে। অস্ট্রেলিয়ায় প্রথম টেস্ট খেলার সুযোগ পেয়ে স্বাগতিকদের কাঁপিয়ে দিয়েছেন। প্যাট কামিন্স তো প্রশংসা করেছেনই, এমনকি শরীফুলের পারফরম্যান্সে মুগ্ধতা ঝরেছে স্যার ইয়ান বিশপের কণ্ঠেও।
ম্যাকাইয়ে দুই দিনে শেষ হওয়া টেস্টে ইনিংস ও ৫১ রানে বাংলাদেশ হারলেও শরীফুলের বোলিং নজর কেড়েছে। একমাত্র ইনিংসে বোলিংয়ের সুযোগ পেয়ে বিদেশে বাংলাদেশের বোলারদের মধ্যে সেরা বোলিংয়ের কীর্তি গড়েছেন। ৪৮ রানে নেন ৭ উইকেট। কদিন আগে এই কীর্তিটা গড়েছিলেন তাইজুল ইসলাম। হারারেতে জুনে ১৩৮ রানে ৭ উইকেট পেয়েছিলেন তিনি।
অ্যালেক্স ক্যারিও প্রশংসায় ভাসিয়েছেন শরীফুলকে। দুই দিনে টেস্ট শেষ হওয়ার পর আজ সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক ব্যাটার বলেন, ‘শরীফুল পুরস্কারটা পেয়েছে প্রথম দিনেই। প্রথম ইনিংসে আমাদের ব্যাটাররা ২০০+ রান করে (২১০ রান) ভালো লিড এনে দিয়েছিল। হ্যাঁ শরীফুল অনেক ভয়ংকর ছিল।’
অস্ট্রেলিয়া যেন শরীফুলের প্রিয় প্রতিপক্ষ। ওয়ানডে ক্যারিয়ারের সেরা বোলিংটাও করেন অজিদের বিপক্ষেই। জুনে মিরপুরে ১০ রানে ৪৮ রানে নেন ৬ উইকেট। ওয়ানডেতে এটা তাঁর প্রথম ফাইফারও। যদিও ১ উইকেটে হেরে অস্ট্রেলিয়াকে সেবার ধবলধোলাই করতে পারেনি বাংলাদেশ। দুই মাস আগের সিরিজের প্রসঙ্গ টেনে ম্যাকাইতে আজ ক্যারি বলেন, ‘ওয়ানডে সিরিজে তাকে (শরীফুল) আমরা দেখেছিলাম। সে ঢাকায় শেষ ওয়ানডেতে ৬ উইকেট নিয়েছিল। এখানেও ঠিক একই কাজটা করেছে। দারুণ বোলিং করেছে।’
দুই টেস্ট মিলিয়ে অস্ট্রেলিয়ার ৩০ উইকেটের ২২টাই তুলে নিয়েছেন বাংলাদেশের পেসাররা। যার মধ্যে ডারউইনে হাসান মাহমুদ ৯ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন। আর ম্যাকাইতে একমাত্র ইনিংসে বোলিং করে শরীফুল পেয়েছেন ৭ উইকেট। তাসকিন আহমেদ ও ইবাদত হোসেন চৌধুরী নিয়েছেন ৪ ও ২ উইকেট। বাংলাদেশের পেসারদের প্রশংসায় ভাসিয়ে ক্যারি বলেন,‘পুরো সিরিজটাই ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। বাংলাদেশের পেসাররা এই সিরিজে অনেক ভালো বোলিং করেছে।’
৫ বছরের টেস্ট ক্যারিয়ারে ৫০ ম্যাচ খেলে ফেলেছেন ক্যারি। মাত্র ৯ মাসের ব্যবধানে দুইবার দুই দিনে টেস্ট শেষ হওয়ার সাক্ষী হলেন তিনি। যার মধ্যে গত বছরের নভেম্বরে পার্থে অ্যাশেজের প্রথম টেস্টের ফল এসেছিল তিন দিনে। এবার ম্যাকাইতে দুই দিনে শেষ হলো বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় টেস্ট। ৭৫০ বলে শেষ হওয়া এই টেস্ট সবচেয়ে কম বলে শেষ হওয়া টেস্টের মধ্যে চতুর্থ।
বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট দুই দিনে শেষ হওয়ায় চলছে নানা আলোচনা-সমালোচনা। ক্যারি অবশ্য সেভাবে ভাবছেন না। ম্যাকাইতে আজ তিনি বলেন, ‘দারুণ এক টেস্ট ছিল। আমার টেস্টের পঞ্চম দিনের অনেক ভালো স্মৃতিও আছে। আবার ২ দিনের টেস্টেও দারুণ স্মৃতি রয়েছে। দুই দিন, তিন দিন, চার দিন—যেমনই হোক, জিততে হবে পারফর্ম করেই।’
ম্যাকাইতে ভরাডুবির পরও ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপে আগের মতোই চার নম্বরে রয়েছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার কাছে হারের পর শান্তর দলের সফলতার হার এখন ৫৫.৫৬ শতাংশ। ৬ ম্যাচে ৩ জয়, ২ হার ও ১ ড্রয়ে বাংলাদেশের পয়েন্ট ৪০।

আম্পায়ারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে বেঁচে গেলেন শ্রীলঙ্কার ব্যাটার পাসিন্দু সুরিয়াবান্দারা। টেস্ট ক্যারিয়ার প্রথম সেঞ্চুরি পাওয়া তাঁর কাছে ছিল কেবল সময়ের ব্যাপার। কিন্তু সুরিয়াবান্দারা সেটা আর করতে পারলেন কই! ঠিক তার পরের বলেই ভারতীয় বাঁহাতি স্পিনারকে উইকেটটা উপহার দিয়েছেন সুরিয়াবান্দারা।
৬ মিনিট আগে
সময়ের সঙ্গে সঙ্গে জমে উঠেছে ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াই। কার হাতে উঠবে শিরোপা, তা জানতে এখনো প্রায় এক বছরের অপেক্ষা। কিন্তু দুই ফাইনালিস্ট খুঁজে বের করা তো এত সহজ নয়। বিশেষ করে, চার ও পাঁচে থাকা বাংলাদেশ-ভারত তাকিয়ে থাকছে একে অপরের ম্যাচের দিকে।
৩৬ মিনিট আগে
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্বে গত এক দশকে ফুটবল প্রশাসনে বর্তমান ও সাবেক খেলোয়াড়দের প্রতিনিধিত্ব বেড়েছে বলে মনে করেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার কাফু। সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক বার্তায় ফিফা ও ইনফান্তিনোর কর্মকাণ্ডের প্রশংসা করেছেন বিশ্বকাপজয়ী এই ডিফেন্ডার।
৪২ মিনিট আগে
২০২৫ সালের এপ্রিলে মাত্র ২৭ বছর বয়সে চিকিৎসকদের পরামর্শে পেশাদার ক্রিকেট থেকে অবসর নেন পুকোভস্কি। তাঁর আইনজীবীরা ব্রাইটন গ্রামারের বিরুদ্ধে স্টেটমেন্ট অব ক্লেইম দাখিল করেছেন। সেখানে বলা হয়েছে, ২০১৪ সালের ওই ঘটনায় জ্ঞান হারানোর পরও তাঁকে অনুশীলনে ফিরতে দেওয়া হয়েছিল। পুকোভস্কির দাবি, তাঁর ক্যারিয়ারে প
২ ঘণ্টা আগে