
২৬৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা পাকিস্তানের শুরুটা ভালো হয়নি। ইমাম ইল হককে হারিয়ে শুরুতেই চাপে পড়েছে সফরকারীরা। এই চাপ সামলে ঢাকা টেস্ট জিততে হলে শেরেবাংলায় নতুন রেকর্ড গড়তে হবে শান মাসুদের দলকে।
শেরেবাংলায় ২০৯ রানের বেশি রান তাড়া করে জেতার রেকর্ড নেই কোনো দলের। বর্তমান রেকর্ডটি ইংল্যান্ডের দখলে। ২০১০ সালে বাংলাদেশের দেওয়া এই লক্ষ্য তাড়া করে জয় তুলে নিয়েছিল ইংলিশরা। তাদের সে রেকর্ড ভাঙতে হলে বেশ কঠিন পরীক্ষাই দিতে হবে পাকিস্তানকে।
রান তাড়ায় স্কোরবোর্ডে ৩ রান উঠতেই ফিরে যান ইমাম। তাসকিনের করা অফ স্টাম্পের একটু বাইরের বল ঠিকমতো ব্যাটে লাগাতে পারেননি পাকিস্তানি ওপেনার। ব্যাটের কানায় লেগে বল চলে যায় উইকেটের পেছনে দাঁড়ানো লিটন দাসের গ্লাভসে। মাত্র ২ রান করে ফেরেন ইমাম। তাঁর বিদায়ের পর ক্রিজে এসেছেন আব্দুল্লাহ ফজল। প্রথম সেশনে আর কোনো বিপদ হয়নি পাকিস্তানের। ৬ রানে ১ উইকেট হারিয়ে মধ্যাহ্ন বিরতিতে গেছে তারা।
আজান আওয়াইস ৩ এবং ফজল ১ রান নিয়ে দ্বিতীয় সেশনে ব্যাট করতে নামবেন। শুরুতে ইমামকে হারালেও অবশ্য খুব বেশি চিন্তার কারণ নেই পাকিস্তানের। ক্রিজে থাকা আজান এবং ফজল দুজনই প্রথম ইনিংসে রানের দেখা পেয়েছেন। অভিষেকেই ১০৩ রানের ইনিংস খেলেছিলেন আজান। অন্যদিকে ফজলের ব্যাট থেকে আসে ৬০ রান। আরও একবার এই দুজন ব্যাট হাতে দাঁড়িয়ে গেলে দারুণ কিছুই অপেক্ষা করছে পাকিস্তানের জন্য।
মোহাম্মদ রিজওয়ান এবং সালমান আলী আগাও পাকিস্তানের ত্রাতা হতে পারেন। প্রথম ইনিংসে তাঁরা দুজন ফিফটি করেছিলেন। সব মিলিয়ে ২৬৮ রান তাড়া করে জয়ের সুযোগ থাকছে অতিথিদের সামনে। বেশ কয়েকজন ইনফর্ম ব্যাটার থাকলেও উইকেট নিয়েও ভাবতে হচ্ছে পাকিস্তানকে। শেষ দিনে পার্থক্য গড়ে দিতে পারেন শেরেবাংলার উইকেট। উইকেটের আচরণ খুব বেশি ভালো না হলে কাজটা কঠিনই হবে পাকিস্তানের জন্য।

একটা সময় যে আর্জেন্টিনাকে ‘আর জেতে না, আর জেতে না’ বলে ট্রল করা হতো, সেই দলটি রীতিমতো উড়ছে। ২০২১ থেকে শুরু করে চারটি মেজর টুর্নামেন্টের শিরোপা জিতেছে আলবিসেলেস্তেরা। ছন্দে থাকার পুরস্কার হিসেবেই ফিফা র্যাঙ্কিংয়ের প্রথম সারিতে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। শিরোপা ধরে রাখার লক্ষ্যে নেমে এরই মধ্যে গ্র
৩৫ মিনিট আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপের নকআউট পর্বই এখনো শুরু হয়নি। ফাইনাল তো বহু দূরের পথ। তবে হোয়াইট হাউসের বিশ্বকাপ টাস্কফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু গিলিয়ানোর চোখ আরও সামনে। ২০৩৪ বিশ্বকাপ যুক্তরাষ্ট্র আয়োজন করতে পারবে বলে মনে করেন তিনি।
১ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাইয়ের অংশটুকু বাদ দিলে বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্স দুর্দান্ত। গত অক্টোবর থেকেই ধরা যাক। টানা চার ওয়ানডে সিরিজ জয়ের পাশাপাশি নিজেদের ইতিহাসে টানা চার টেস্ট বাংলাদেশ জিতেছে এ সময়ই।
২ ঘণ্টা আগে
বোস্টনে গতকাল ফ্রান্স-নরওয়ে ম্যাচ নিয়ে ভক্ত-সমর্থকদের আগ্রহ ছিল একটু বেশি। কে গ্রুপ চ্যাম্পিয়ন হবে, সেটা দেখতে নয়। বরং আরলিং হালান্ড-কিলিয়ান এমবাপ্পের লড়াই দেখতেই অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন ফুটবলপ্রেমীরা। পুরো ২ ঘণ্টা খেলা দেখেও ভক্ত-সমর্থকেরা হালান্ডকে দেখতে না পেয়ে হতাশই হয়েছেন।
৩ ঘণ্টা আগে