
আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। একঝাঁক রেকর্ড গড়ার লক্ষ্য নিয়ে মাঠে নামবেন লিওনেল মেসি। ‘রেকর্ডের বরপুত্র’কে দেখতে যেন ভক্ত-সমর্থকদের তর সইছে না। তবে মাঠে নামার আগেই অন্য রূপে আবির্ভূত হলেন আর্জেন্টাইন অধিনায়ক।
বাংলাদেশ সময় আজ রাত ১১টায় ডালাসে শুরু হবে আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ। এই ম্যাচ সামনে রেখে মাঠের অনুশীলন তো করছেনই মেসি-এমিলিয়ানো মার্তিনেস-রদ্রিগো দি পলরা। অবসরটা ফুটবলাররা কাটাচ্ছেন নিজেদের মতো করে। অস্ট্রিয়ার বিপক্ষে নামার আগে মেসি-দি পলের গোঁফবিহীন ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। চুল কাটা বা শেভিং করার আগে যেভাবে গায়ে সাদা রঙের বিশেষ কাপড় পরিয়ে চেয়ারে বসানো হয়, মেসিকে দেখা গেছে সেভাবেই। আর্জেন্টাইন অধিনায়কের পেছনেই দাঁড়িয়ে দি পল। দুই তারকা ফরোয়ার্ডের সঙ্গে ছিলেন আরও এক জন।
আজ অস্ট্রিয়ার বিপক্ষে একাধিক রেকর্ড হাতছানি দিচ্ছে মেসিকে। যার মধ্যে দুটিতেই তিনি ছাড়িয়ে যাওয়ার সুযোগ পাচ্ছেন জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসাকে। ক্লোসা-মেসি দুজনেই বিশ্বকাপে ১৬টি করে গোল করে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ডও ভাগাভাগি করে নিয়েছেন তাঁরা। এখানেও তাঁদের মিলিয়ে দিয়েছে ১৬।
পরশু ৩৯ বছর পূর্ণ করবেন মেসি। আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ডের জন্মদিন কী করে ভুলে থাকতে পারেন কোচ স্কালোনি! বাংলাদেশ সময় আজ ভোরে যখন স্কালোনি সংবাদ সম্মেলনে এসেছেন, তখন তিনি মেসিকে অগ্রিম জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। স্কালোনি বলেন, ‘সে ভালো থাকুক। সেটাই আমরা চাই।’
মেসির হ্যাটট্রিকে ১৭ জুন কানসাস সিটিতে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করে আর্জেন্টিনা। একই দিনে অপর ম্যাচে জর্ডানকে ৪-১ গোলে হারায় অস্ট্রিয়া। আজ বাংলাদেশ সময় রাতে ডালাসে মুখোমুখি হবে আর্জেন্টিনা-অস্ট্রিয়া। দুই দলই জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করায় এবার যে দল জিতবে, তারা শেষ বত্রিশের পথে আরও এক ধাপ এগিয়ে যাবে।

মরক্কো ম্যাচের ধাক্কা ব্রাজিল কাটিয়ে উঠেছে নিজের পরের ম্যাচেই। আফ্রিকান দেশটির বিপক্ষে ১-১ গোলে ড্রয়ের পর যে সমালোচনার মুখে পড়েছিল কার্লো আনচেলত্তির দল, হাইতিকে উড়িয়ে মাঠেই জবাব দিয়েছে ব্রাজিল। কিন্তু ফিলাডেলফিয়ায় গত পরশু হাইতির বিপক্ষে জয়ের পর দুশ্চিন্তা দূর হয়নি সেলেসাওদের। উল্টো এক ধাক্কা খেয়েছে
৩২ মিনিট আগে
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, র্যাঙ্কিংয়ের এক নম্বর দল—সব মিলিয়ে আর্জেন্টিনার ওপর ‘লাইমলাইট’ একটু বেশি। আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে বিশেষ এক বার্তা দিয়ে রাখল লিওনেল স্কালোনির দল। আজ আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে অস্ট্রিয়া তাই একটু বেশিই সতর্ক।
১ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপে কত নতুনত্বই তো নিয়ে এসেছে ফিফা। হাইড্রেশন ব্রেক, মুখ ঢেকে কথা বললে লাল কার্ড, ভিএআরের কার্যপরিধির বিস্তারসহ আর কত কী! যার মধ্যে হাইড্রেশন ব্রেকের পক্ষে-বিপক্ষে শোনা যাচ্ছে নানা কথাবার্তা। লিওনেল স্কালোনির মতে ফিফার নতুন এই নিয়ম খেলার ছন্দ নষ্ট করে দিচ্ছে।
২ ঘণ্টা আগে
মায়ামি আজ ভোরে উরুগুয়ের বিপক্ষে ২-২ গোলে ড্র করে চমকে দিয়েছে কেপ ভার্দে। কয়েক ঘণ্টা পর ভ্যাঙ্কুভারে নিউজিল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর। তবে বাংলাদেশের ভক্ত-সমর্থকেরা অপেক্ষায় আছেন, কখন রাত ১১টা বাজবে। ডালাসে তখন নিজেদের দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা খেলতে নামবে অস্ট্রিয়
৩ ঘণ্টা আগে