
জীবন পেয়ে সুযোগ কীভাবে কাজে লাগাতে হয়, সেটাই করে দেখালেন দেবদূত পাড়িক্কাল। গলের পর কলম্বোতেও সেঞ্চুরি পেয়েছেন পাড়িক্কাল। তাঁর তিন অঙ্ক ছোঁয়ার দিনে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন দাপটের সঙ্গে শেষ করেছে ভারত।
গলে সিরিজের প্রথম টেস্টে শ্রীলঙ্কাকে ১৬৫ রানে হারিয়েছিল ভারত। শুবমান গিলের নেতৃত্বাধীন ভারত এবার কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে (এসএসসি) প্রতিপক্ষকে ধবলধোলাইয়ের মিশনে নেমেছে। আজ কলম্বোতে শুরু হওয়া টেস্টের প্রথম দিন ভারত শেষ করেছে ৫ উইকেটে ৩০০ রানে। পাড়িক্কালের ব্যাট থেকে আসে ১১৭ রান।
টস জিতে কলম্বোতেও ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক শুবমান গিল। যশস্বী জয়সওয়াল ও লোকেশ রাহুলের উদ্বোধনী জুটিতে এসেছে ৩৭ রান। ১১তম ওভারের চতুর্থ বলে রাহুলকে (১৮) ফেরান লাহিরু কুমারা। তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে পাড়িক্কাল আউট হতে পারতেন রানের খাতা খোলার আগেই। ১১তম ওভারের শেষ বলে লাহিরু কুমারাকে সজোরে শট করেন পাড়িক্কাল। পয়েন্টে ডাইভ দিয়েও বল তালুবন্দী করতে পারেননি সোনাল দিনুশা।
তিন ওভার পর ফের জীবন পান পাড়িক্কাল। ১৪তম ওভারের তৃতীয় বলে কেশারা নুয়ান্তাকে কাট করতে যান। এজ হওয়া বল প্রথম স্লিপে ধনাঞ্জয়া ডি সিলভা তালুবন্দী করতে পারেননি। পাড়িক্কালের রান তখন ১। ভারত ৪০ রানে হারাতে পারত দ্বিতীয় উইকেট।
পাড়িক্কাল দুইবার জীবন পেলেও জয়সওয়ালের সঙ্গে তাঁর জুটিটা জমেননি। ১৭তম ওভারের শেষ বলে জয়সওয়ালকে বোল্ড করেন আসিতা ফার্নান্দো। সেই ওভারে তিন চার মারা জয়সওয়াল আক্রমণাত্মক হতে গিয়েই নিজের উইকেট হারিয়েছেন। ৫৩ বলে ৯ চারে ভারতের বাঁহাতি ব্যাটার করেন ৪৫ রান।
দুই ওপেনার রাহুল-জয়সওয়াল ফেরার পর ব্যাটিংয়ে নামেন অধিনায়ক গিল। তৃতীয় উইকেটে ২০৯ বলে ১২০ রানের জুটি গড়েন গিল-পাড়িক্কাল। ৫২তম ওভারের পঞ্চম বলে গিলকে (৫০) ফিরিয়ে জুটি ভাঙেন আসিতা। উইকেটরক্ষক নিরোশান ডিকভেলা ক্যাচ প্রায় ডপ করলেও ঠিকই তালুবন্দী করেছেন।
পাঁচ নম্বরে নামা ঋষভ পন্তও বেশিক্ষণ উইকেটে টিকতে পারেননি। ৫৮তম ওভারের প্রথম বলে কুমারাকে পুল করতে গিয়ে বাঁ হাতের কব্জির নিচের অংশে ব্যথা পেয়ে আহত হয়ে মাঠ ছেড়েছেন পন্ত। ভারতীয় এই উইকেটরক্ষক ব্যাটার করেছেন কেবল ৩ রান। ভারতের স্কোর তখন ৩ উইকেটে ২০৭ রান। রবীন্দ্র জাদেজার সঙ্গে এরপর চতুর্থ উইকেটে ৭৪ রানের জুটি গড়ার পথে পাড়িক্কাল তুলে নেন সেঞ্চুরি। টেস্টে এই নিয়ে দ্বিতীয়বার সেঞ্চুরি করেন পাড়িক্কাল।
থিতু হয়ে যাওয়া পাড়িক্কালকে ৭৭তম ওভারের দ্বিতীয় বলে বোল্ড করেন নুয়ান্তা। ১৯৩ বলে ১২ চারে ভারতীয় এই বাঁহাতি টপ অর্ডার ব্যাটার করেন ১১৭ রান। এরপর ৮৫তম ওভারের প্রথম বলে জাদেজাকে (৪৩) বোল্ড করেন আসিথা। এই ওভারই মূলত প্রথম দিনের শেষ ওভার। অভিষিক্ত সারানশ জৈন ব্যাটিং করছেন ৪ রানে। জুরেল করেন ৭ রানে অপরাজিত।
ম্যাকাইতে আজ দুই দিনে শেষ হওয়া টেস্টে ইনিংস ও ৫১ রানে হেরেছে বাংলাদেশ। তবে ৭৫০ বলে টেস্ট হওয়া শেষ ম্যাচ হারলেও শান্তর দলের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। অস্ট্রেলিয়ার কাছে হারের পর ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সফলতার হার ৫৫.৫৬ শতাংশ। ৬ ম্যাচে ৩ জয়, ২ হার ও ১ ড্রয়ে শান্তর দল পেয়েছে ৪০ পয়েন্ট। তবু পয়েন্ট টেবিলে আগের মতোই চার নম্বরে রয়েছে বাংলাদেশ। আর কলম্বো টেস্ট জিতলে ভারতের সফলতার হার হবে ৫৭.৫৭ শতাংশ। তখন তারা চার নম্বরে উঠবে। তাতে বাংলাদেশ নেমে যাবে পাঁচে।

ম্যাকাইতে বাংলাদেশের ইনিংস পরাজয় কেবল সময়ের ব্যাপার। ধ্বংসস্তূপের মাঝে স্বীকৃত ব্যাটার হিসেবে আছেন কেবল মুশফিকুর রহিম। ম্যাচের ফল অনেকটা লেখা হয়ে গিয়েছিল। শুধু ইনিংস পরাজয় এড়াতে পারে কি না, সেটাই ছিল দেখার। সেটা তো সম্ভব হয়নি। এমনকি মুশফিক বারবার বোলারদের ব্যাটিংয়ের সুযোগ দিচ্ছিলেন।
২৩ মিনিট আগে
ইসলামাবাদ, লাহোর ও পেশোয়ারে আগামী বছরের ৩ থেকে ১১ এপ্রিল হবে ১৪তম এসএ গেমস। দীর্ঘ অপেক্ষার পর দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতার সূচি চূড়ান্ত করেছে সাউথ এশিয়ান অলিম্পিক কাউন্সিল (এসএওসি)।
১ ঘণ্টা আগে
এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) নারী চ্যাম্পিয়নস লিগের প্রাথমিক পর্বে নিজেদের শেষ ম্যাচে বড় জয় পেয়েছে বাংলাদেশের রাজশাহী স্টার্স এফসি। আজ মালয়েশিয়ার কোটা কিনাবালুতে গুয়ামের রোভার্স এফসিকে ৮–০ গোলে হারিয়েছে বাংলাদেশের দলটি।
১ ঘণ্টা আগে
মাত্র ৭৫০ বলেই শেষ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় টেস্ট। ম্যাকাইতে মাত্র দুদিনে হেরে যাওয়ায় আলোচনায় বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা। একই সঙ্গে প্রশ্ন উঠেছে টেস্টের পিচ নিয়েও। নাজমুল হোসেন শান্তর মতে এ ধরনের ঘটনা কখনোই ভোলা
৩ ঘণ্টা আগে