
মিরপুরে বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্টে তৃতীয় প্রতিপক্ষ হিসেবে খেলছে বৃষ্টি। হুট করে নেমে আসছে বেরসিক বৃষ্টি। মুষলধারে বৃষ্টির কারণে ওভারের পর ওভার নষ্ট হচ্ছে। হাতে আছে কেবল এক দিন। বাংলাদেশ ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল এমন অবস্থা থেকেও ম্যাচ জেতা সম্ভব বলে আশার কথা শুনিয়েছেন।
দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ১৫২ রানে চতুর্থ দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। সব মিলিয়ে চতুর্থ দিনে খেলা হয়েছে ৪৮.৪ ওভার। সময় বাড়িয়ে খেলা হওয়ার কথা থাকলেও আলোকস্বল্পতায় আগেভাগেই শেষ করে দিতে হচ্ছে খেলা। আবহাওয়ার কথা মাথায় রেখেই আশরাফুল মনে করছেন, এখনো বাংলাদেশ ম্যাচ জিততে পারে। দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে ব্যাটিং কোচ বলেন, ‘বৃষ্টি আমাদের নিয়ন্ত্রণে নেই। এখনো আমি মনে করছি যে উইকেটে যে সহায়তা আছে, আমরা যদি কাল সকালে একটু ভালো ব্যাটিং করতে পারি, তাহলে এই ম্যাচ জেতা সম্ভব ইনশাআল্লাহ।’
মিরপুরে গতকাল বাংলাদেশ-পাকিস্তান টেস্টের তৃতীয় দিনে বৃষ্টির বাগড়ায় খেলা হয়নি দুই ঘণ্টা। আজও মুষলধারে বৃষ্টির কারণে ৩ ঘণ্টা ৪৫ মিনিট খেলা বন্ধ ছিল। তাতে প্রায় ৪০-৪৫ ওভার ভেস্তে গেছে বৃষ্টিতে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামীকাল বৃষ্টির সম্ভাবনা ৩০ শতাংশ। এদিকে বাংলাদেশ আজ চতুর্থ দিনে ৩ উইকেটে ১৫২ রানে শেষ করলেও তাদের নামের পাশে ৫০.৩ ওভার। রানরেট ৩ করে। নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম ৫৮ ও ১৬ রানে ব্যাটিং করছেন।
আশরাফুলের মতে টেস্ট ক্রিকেটে যেভাবে ব্যাটিং করা দরকার, বাংলাদেশ সেভাবেই খেলছে। আজ চতুর্থ দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশের ব্যাটিং কোচ বলেন, ‘ধীরগতিতে ব্যাটিং তো করেনি। টেস্ট ক্রিকেটে এখনো ৯৮ ওভার বাকি আছে। আমাদের ব্যাটসম্যানরা যেভাবে খেলছে, বিশেষ করে শান্ত ও মুমিনুলের ১০০ রানের জুটি আমাদের ভালো অবস্থানে রেখেছে। যেভাবে টেস্ট খেলা উচিত সেভাবেই খেলার পরিকল্পনা ছিল।’
বাংলাদেশের লিড এখন ১৭৯ রানের। কখন ইনিংস ঘোষণা করা হবে, সে ব্যাপারে স্পষ্ট কিছু না বললেও আশরাফুল ধারণা দিয়েছেন কত রান জয়ের জন্য যথেষ্ট হতে পারে। আজ সংবাদ সম্মেলনে বাংলাদেশের ব্যাটিং কোচ বলেন, ‘এখনো আমরা বসিনি কত রান করে আমরা ছাড়ব। কিন্তু অবশ্যই জয়ের জন্য খেলছি এবং আমাদের যে বোলিং আক্রমণ, বিশেষ করে স্পিন ও পেস আক্রমণ, তাতে ৭৫ ওভার বোলিং করে যদি ২৬০ রানের মতো লক্ষ্য দিতে পারি, তাহলে আমার মতে জয়ের সম্ভাবনা তৈরি হবে ইনশাআল্লাহ।’
২৩ রানে ২ উইকেট হারানোর পর তৃতীয় উইকেটে শান্ত-মুমিনুল হক ১০৫ রানের জুটি গড়েছেন। এই জুটি গড়ার পথে বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে টেস্টে ৫০০০ রান করেছেন মুমিনুল। তাঁকে নিয়ে আশরাফুল বলেন, ‘মুমিনুল অনেক অভিজ্ঞ। সে বাংলাদেশের হয়ে ৫০০০ রান করেছে। তার শেষ ৫ ইনিংস যদি দেখেন, দুইটা ৮০, একটা ৯০, একটা ৬০, আজকে ৫৬। আলহামদুলিল্লাহ সব ইনিংসেই তার অবদান আছে। মুশফিকের পরে সে দ্বিতীয় ক্রিকেটার যার ১০০তম টেস্ট খেলার সম্ভাবনা বেশি। যদিও ২৪ ম্যাচ বাকি।’
পাকিস্তান পেস বোলিং দিয়ে ঘায়েল করলেও বাংলাদেশ ঘূর্ণিজাদু দিয়ে প্রতিপক্ষকে পরাস্ত করেছে। মেহেদী হাসান মিরাজ ৫ উইকেট নিয়েছেন। টেস্টে এই নিয়ে ১৪ বারের মতো ইনিংসে ফাইফার নিয়েছেন। তাইজুল ইসলাম ও তাসকিন আহমেদ নিয়েছেন দুটি করে উইকেট। নাহিদ রানা পেয়েছেন এক উইকেট। কত রান নিরাপদ, সে ব্যাপারে স্পষ্ট কিছু গতকাল বলতে পারেননি মিরাজ। এখন ম্যাচের ফল কী হয়, সেটা জানতে কাল চোখ রাখতে হবে মিরপুরে।

বোস্টনে গতকাল ফ্রান্স-নরওয়ে ম্যাচ নিয়ে ভক্ত-সমর্থকদের আগ্রহ ছিল একটু বেশি। কে গ্রুপ চ্যাম্পিয়ন হবে, সেটা দেখতে নয়। বরং আরলিং হালান্ড-কিলিয়ান এমবাপ্পের লড়াই দেখতেই অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন ফুটবলপ্রেমীরা। পুরো ২ ঘণ্টা খেলা দেখেও ভক্ত-সমর্থকেরা হালান্ডকে দেখতে না পেয়ে হতাশই হয়েছেন।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ ওয়ানডে দলে মোসাদ্দেক হোসেন সৈকতের প্রত্যাবর্তনটা হয়েছে স্বপ্নের মতোই। অস্ট্রেলিয়া সিরিজে ১১৬.২৯ স্ট্রাইকরেটে করেছেন ১৫৭ রান; ফিফটি দুটি। এ ছাড়া ৪.৩৮ ইকোনমিতে নিয়েছেন ২ উইকেট। তাঁর এমন দুর্দান্ত পারফরম্যান্সে প্রথমবার অজিদের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ; মোসাদ্দেক হয়েছেন সিরিজসেরা।
৩ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগেই ইরানের অংশগ্রহণ নিয়ে তৈরি হয় চরম অনিশ্চয়তা। সব শঙ্কা কাটিয়ে ইরানিরা বিশ্বকাপে অংশ নিয়েছে। তবে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ অংশগ্রহণ করেও চরম ভোগান্তির মধ্য দিয়ে যেতে হয়েছে মধ্যপ্রাচ্যের এই দলকে। আজ মিসরের বিপক্ষে ম্যাচ শেষে ক্ষোভ উগরে দিলেন ইরানের কোচ আমির ঘালেনি।
৩ ঘণ্টা আগে
ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের পারফরম্যান্স হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের মতোই। ২০২২ বিশ্বকাপে সৌদি আরবের কাছে হারের পর টানা আট ম্যাচ জিতেছে আর্জেন্টিনা। যার মধ্যে এবার আলজেরিয়া ও অস্ট্রিয়ার বিপক্ষে জিতে ‘জে’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ বত্রিশ নিশ্চিত করেছে। আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির মতে তাঁর দলের কাছ
৪ ঘণ্টা আগে