Ajker Patrika

ফাইনালের আগমুহূর্তে মেসির সঙ্গে সতীর্থদের কী কথা হয়েছিল, পুরো ঘটনা প্রকাশ

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২২ জুলাই ২০২৬, ১২: ২২
ফাইনালের আগমুহূর্তে মেসির সঙ্গে সতীর্থদের কী কথা হয়েছিল, পুরো ঘটনা প্রকাশ
ফাইনালের আগমুহূর্তে সতীর্থদের উদ্দেশ্যে লিওনেল মেসি কী বলেছিলেন, তা নিয়ে এখনো চলছে কথাবার্তা। ছবি: এএফপি

বিশ্বকাপ ফাইনাল শেষ হওয়ার তিন দিন হয়ে গেছে। নিউজার্সিতে ১৯ জুলাই ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। তবে এখনো শিরোপা নির্ধারণী ম্যাচ নিয়ে চলছে আলাপ-আলোচনা। বিশেষ করে ফাইনালের আগমুহূর্তে লিওনেল মেসি কী বলছিলেন, তা নিয়ে এখনো চলছে চর্চা।

চলো, সবকিছু ভুলে যাই—ফাইনালের আগমুহূর্তে সতীর্থদের উদ্দেশ্যে মেসির বলা এমন এক কথা দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসে এমনই এক ভিডিও প্রকাশ করেছিল। এবার আর্জেন্টাইন সংবাদমাধ্যমে পুরো ঘটনা প্রকাশ করেছে। চলুন তাহলে জেনে নেওয়া যাক সতীর্থদের উদ্দেশ্যে মেসি আসলে কী বলেছিলেন:

‘চলো বন্ধুরা, শান্ত হও, সবাই, শান্ত হও। মূল কথা হলো: চলো আমরা শান্ত থাকি, বন্ধুরা, শান্ত থাকি। শান্ত হও। চলো শুধু খেলার দিকে মনোযোগ দিই, ঠিক আছে? শান্ত হও। চলো সবকিছু ভুলে যাই। চলো শুধু খেলি। চলো শুধু খেলার দিকে মনোযোগ দিই। চলো।’-ভিডিওর শুরুতে মেসির এই কথাগুলো ছিল। এরই মধ্যে এমিলিয়ানো মার্তিনেস তাঁর পাশে থাকা ক্রিস্তিয়ান রোমেরোকে বললেন, ‘এটা দুই বনাম এক। তুমি যদি পাশে যাও... লামিনে (ইয়ামাল) আর আমি তোমাকে চাপে ফেলব। ভেতরের দিকে আসা থ্রু বলটার দিকে খেয়াল রেখ। দেখ ওটা এমনভাবে দেওয়া হয়েছে কি না যাতে তুমি কোথাও ঘুরতে পারো।’

লিসান্দ্রো মার্তিনেস এরপর এমিকে বলেছিলেন, ‘দিবু, ওরা যখন ভেতরে ঢুকে আসে তখন আমাদের সতর্ক থাকতে হবে, ওরা সবসময় পা ফাঁক করে শট নেওয়ার চেষ্টা করে, তাই না?’ লিসান্দ্রো এরপর তালিয়াফিকোর কানে কানে বলেছিলেন, ‘চলো নিকো। তুমি তাকে থামিয়ে দেবে। পুরো খেলা জুড়ে তুমি ওকে আটকে রাখবে। চলো দিবু, শক্ত থাকো। কথাটা মাথায় ঢুকিয়ে নাও। প্রত্যেকটা বল ধরো, ঠিক আছে?’

সেই মুহূর্তে মেসি সামনে এগিয়ে যাচ্ছিলেন, তিনি সেন্টার-ব্যাকদের উৎসাহিত করতে বলেছেন, ‘তারা যখন সামনে এগিয়ে আসবে, লেয়ান্দ্রো (পারেদেস) আর এনসো ফের্নান্দেসকে বলো যেন তারা সামনে না এগোয়।’ অবশেষে এমির দিকে ফিরে রোমেরো বললেন, ‘আজকের মুহূর্তটা তোমার। ঠিক আছে?’ উত্তরে এমি বলেছিলেন, ‘আজ আমার দিন। আজকের দিনটা ইতিহাসে লেখা থাকবে।’

নিউজার্সিতে ফাইনালে হারের পর মেসির দুচোখ বেয়ে পরতে থাকে পানি। ঠিক তার পরের দিন (২০ জুলাই) সামাজিক মাধ্যমে আবেগঘন এক বার্তা দিয়েছিলেন। সেই পোস্টে স্পেনের তরুণ মিডফিল্ডার গাভি মন্তব্য করেছিলেন, ‘আপনি তো সব সময় নাম্বার ওয়ান।’ বাংলাদেশ সময় পরশু মধ্যরাতে বুয়েনস এইরেসে আর্জেন্টিনা ফুটবল দলের প্রথম বহর এসে পৌঁছায়। মেসি দলের সঙ্গে না ফিরলেও কয়েক ঘণ্টা পর পা রাখেন দেশের মাটিতে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত