
ক্রিকেট থেকে একেবারে বিচ্ছিন্ন না থাকলেও টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্রেন্ডন টেলর ‘অমাবশ্যার চাঁদ’। ভারত-শ্রীলঙ্কার যৌথ আয়োজনে চলমান ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে ১২ বছর পর ফিরেছিলেন তিনি। তবে বিশ্বকাপে কেবল খেলতে পারলেন একটা ম্যাচই। এবার টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন ব্রেন্ডন টেলর।
কলম্বোর প্রেমাদাসায় আজ বাংলাদেশ সময় সকাল ১১টা ৩০ মিনিটে শুরু হয়েছে জিম্বাবুয়ে-অস্ট্রেলিয়া ম্যাচ। টসের সময় টেলরকে নিয়ে দুঃসংবাদ দিয়েছেন জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা। হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ায় বিশ্বকাপের বাকি অংশে খেলতে পারবেন না বলে নিশ্চিত করেছেন রাজা।
এবারের বিশ্বকাপের আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে টেলর সবশেষ খেলেছিলেন ২০১৪ সালে। ১২ বছর পর ফিরেছেন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়েই। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে (এসএসসি) ৯ ফেব্রুয়ারি ওমানের বিপক্ষে প্রত্যাবর্তনের ম্যাচে ৩০ বলে ৩ চারে ৩১ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন টেলর। এই ম্যাচে ওমানকে ৮ উইকেটে হারিয়েছিল জিম্বাবুয়ে। উইকেটরক্ষক হিসেবে তিন ক্যাচ ধরেছিলেন তিনি। ওমানের বিপক্ষেই মূলত হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছিলেন।
আইসিসির দুর্নীতিবিরোধী নীতিমালা ভঙ্গের দায়ে সাড়ে তিন বছর নিষিদ্ধ ছিলেন টেলর। গত বছরের অক্টোবরে বুলাওয়েতে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন তিনি। ফেরার পরই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ক্যারিয়ারসেরা ইনিংস খেলেন টেলর। বতসোয়ানার বিপক্ষে গত বছরের সেপ্টেম্বরে টি-টোয়েন্টিতে ৫৪ বলে ১৬ চার ও ৫ ছক্কায় করেন ১২৩ রান।
টেলর ছিটকে যাওয়ায় তাঁর বিকল্প ক্রিকেটারের নাম এখনো ঘোষণা করেনি জিম্বাবুয়ে। আজ প্রেমাদাসায় টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়া অধিনায়ক ট্রাভিস হেড। নিয়মিত অধিনায়ক মিচেল মার্শ নেই এই ম্যাচেও। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৭.৩ ওভারে ২ উইকেটে ১৪৩ রান করেছে জিম্বাবুয়ে। ওপেনার ব্রায়ান বেনেট ৪৮ বলে ৫৩ রানে অপরাজিত। রাজা ৭ বলে ১১ রানে ব্যাটিং করছেন।

কেপটাউন থেকে কলম্বো—বিমানপথে প্রায় ৫০০০ কিলোমিটারের দূরত্ব পাড়ি দিতে কমপক্ষে ১৫ থেকে ১৭ ঘণ্টা তো লাগেই। কিন্তু জিম্বাবুয়ের জন্য সেটা তো কেবল ১৫-১৭ ঘণ্টার অপেক্ষা নয়। গুনে গুনে ১৯ বছর পর টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পেল জিম্বাবুয়ে। কলম্বোর প্রেমাদাসায় আজ অস্ট্রেলিয়ার এক-একটা উইকেট পতনের পর
১১ মিনিট আগে
বেলজিয়ামের রাজধানী শহর ব্রাসেলসে গত রাতে হয়েছে উয়েফা নেশনস লিগের ড্র। সেই ড্রয়ের পর মৃত্যুকূপে পড়েছে ইংল্যান্ড। স্পেন-ক্রোয়েশিয়ার মতো তুলনামূলক শক্তিশালী দলের বিপক্ষে গ্রুপ পর্বে খেলতে হবে ইংলিশদের। ইউরোপের অন্যতম দুই পরাশক্তি ইতালি-ফ্রান্স পড়েছে এক গ্রুপে।
১ ঘণ্টা আগে
১২ ফেব্রুয়ারি, ২০২৬—ইতালির কাছে দিনটি স্বর্ণাক্ষরে বাঁধিয়ে রাখার মতোই। জয়সূচক রান করার পর অ্যান্থনি মস্কার বাঁধভাঙা উল্লাস, মুম্বাইয়ের ওয়াংখেড়েতে দর্শকদের অভিনন্দনের জবাবে ক্রিকেটারদের হাততালি। বিশ্বকাপের মতো মঞ্চে প্রথম জয়ের আনন্দ তো এমনই হয়। তাও যদি হয় টি-টোয়েন্টি বিশ্বকাপ! ফুটবলের এই দেশে ক্রিকেট
২ ঘণ্টা আগে
নামিবিয়ার অধিনায়ক গেরহার্ড ইরাসমাসের কাছে ঘটনাবহুল দিনই ছিল গতকাল। এই লাইন দেখে অনেকে অবাক হতেই পারেন। তৎক্ষণাৎ ক্রিকবাজ, ক্রিকইনফো ঘাঁটাঘাঁটি করে যখন দেখবেন ভারত সহজেই নামিবিয়াকে হারিয়েছে, তখন অনেকে চিন্তা করবেন এই ভেবে যে কীভাবে ইরাসমাসের কাছে দিনটা মনে রাখার মতো হয়। তবে একেবারে স্মৃতির পাতা থেকে
৪ ঘণ্টা আগে