
অলস্টার ম্যাচে অংশ নিচ্ছেন না লিওনেল মেসি ও তাঁর সতীর্থ রদ্রিগো দি পল। সাধারণত এই ম্যাচ না খেললে মেজর লিগ সকারে (এমএলএস) দেওয়া হয় এক ম্যাচের নিষেধাজ্ঞা। তবে তাঁরা সেই শাস্তি পাচ্ছেন না। এত দিন শাস্তি না পাওয়ার পেছনে বিশ্বকাপের কথা বলা হলেও এবার জানা গেল ভিন্ন ঘটনা।
শার্লটের ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে আগামীকাল হতে যাচ্ছে অলস্টার ম্যাচ। বিশ্বকাপ ফাইনালে যাঁরা শেষ অব্দি খেলবেন, অলস্টার ম্যাচে খেলার সিদ্ধান্ত ফুটবলারদের ওপর ছেড়ে দেওয়া হয়েছে। এই পুরনো খবরের পর গতকাল এমএলএস সামনে এনেছে নতুন এক ঘটনা। লিগ কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, ‘২০২৬ মৌসুম শুরুর আগে মেজর লিগ সকার (এমএলএস) এবং এমএলএস প্লেয়ার্স অ্যাসোসিয়েশন এই মর্মে সম্মত হয়েছিল যে, বিশ্বকাপ থেকে কোনো খেলোয়াড়ের নাম প্রত্যাহারের পর ক্লাবগুলো প্রত্যেক খেলোয়াড়ের সঙ্গে পৃথকভাবে আলোচনা করে তাঁদের জন্য উপযুক্ত বিশ্রাম এবং প্রশিক্ষণ ও প্রতিযোগিতায় ফেরার একটি সময়সীমা নির্ধারণ করবে। সেই চুক্তি অনুসারে রদ্রিগো দি পল এবং লিওনেল মেসি ২০২৬ এমএলএস অলস্টার গেমে অংশগ্রহণ করছেন না।’
১৯ জুলাই স্পেনের কাছে ১-০ গোলে হেরে আর্জেন্টিনার টানা দুইবার শিরোপা ধরে রাখার অভিযানে ব্যর্থ হয়। হারের পর আর্জেন্টিনা দলের প্রথম বহর দ্রুত দেশে ফিরলেও মেসি আলাদাভাবে পরে দেশে ফিরেছেন। আর্জেন্টাইন অধিনায়ক এখন তাঁর জন্মশহর রোজারিওতে বিশ্রাম নিচ্ছেন। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাচ্ছেন। তিনি ও রদ্রিগো দি পল এমএলএস কর্তৃপক্ষের সঙ্গে আলাদাভাবে কথা বলেছেন বলে অলস্টার ম্যাচে খেলছেন না।
এমএলএসের প্রচলিত নিয়ম অনুযায়ী, কোনো ফুটবলার উপযুক্ত বা অনুমোদিত চিকিৎসার কারণ ছাড়া অলস্টার ম্যাচে না খেললে পরবর্তী লিগ ম্যাচে আপনাআপনি এক ম্যাচ নিষিদ্ধ হয়ে যাবেন। এমন পরিস্থিতিতে অবশ্য এর আগেও পড়েছিলেন মেসি। গত মৌসুমে ক্লান্তির কারণে অলস্টার ম্যাচে খেলেননি মেসি ও তাঁর ইন্টার মায়ামি সতীর্থ জর্দি আলবা। পরে এমএলএস কর্তৃপক্ষ তাঁদের দুজনকেই এক ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছিল।
মেসি-দি পলকে বাদ দিয়ে ২৫ জুলাই রাতে চার বদলি খেলোয়াড়ের নাম নিয়ে অলস্টার ম্যাচের দল ঘোষণা করে এমএলএস। অল-স্টার দলে অন্তর্ভুক্ত করা হয়েছে ইন্টার মায়ামির মিডফিল্ডার ইয়ানিক ব্রাইট, ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের মিডফিল্ডার আন্দ্রেস কুবাস, হিউস্টন ডায়নামোর ফরোয়ার্ড গুইলার্মে এবং শিকাগো ফায়ারের ফরোয়ার্ড ফিলিপ জিঙ্কারনাগেল। আগামীকাল এমএলএস অলস্টার একাদশের প্রতিপক্ষ হচ্ছে মেক্সিকোর লিগা এমএক্স অলস্টার দল।
২০২৩ সাল থেকে ইন্টার মায়ামির হয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলে ১০৪ ম্যাচে মেসি করেছেন ৯০ গোল। অ্যাসিস্ট করেছেন ৫১ গোলে। শুরুর বছরই লিগস কাপ জেতেন তিনি। এরপর ২০২৪ সাপোর্টার্স শিল্ড, ২০২৫ এমএলএস কাপ—মায়ামির জার্সিতে এখন পর্যন্ত তিন শিরোপা জিতেছেন আর্জেন্টাইন তারকা। সদ্য সমাপ্ত ফুটবল বিশ্বকাপে ৮ ম্যাচে ৮ গোল ও ৪ অ্যাসিস্ট করেন মেসি। ফাইনালের আগে তাঁর সেই ভাইরাল বক্তব্য নিয়ে চলছিল আলোচনা। পরবর্তীতে মার্কোস সেনেসির প্রেমিকা কেলসি-রোজ বাওয়ার্সের সামাজিক মাধ্যমে এক পোস্ট থেকে জানা গেল, মেসি সতীর্থদের বিশেষ এক উপহারও দিয়েছিলেন।

ডান পায়ের বাঁকানো এক শট নিলেন সিদনি লোপেস কাবরাল। আর্জেন্টিনার ডিফেন্ডাররা তো বটেই, স্বয়ং গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেসও চমকে যান। আর্জেন্টাইনদের বিপক্ষে শেষ বত্রিশে কাবরালের সেই গোলটা ২০২৬ ফুটবল বিশ্বকাপের সেরা গোলের স্বীকৃতি পেয়েছে। বিশ্বকাপের সেরা গোল করে যেন ভাষা হারিয়ে ফেলেছেন কেপ ভার্দের এই
১ ঘণ্টা আগে
দক্ষিণ ইয়র্কশায়ারের একটি অপেশাদার ক্রিকেট ম্যাচে ঘটে গেল এক অভিনব ঘটনা। ব্যাটারকে আউট করতে ইচ্ছাকৃতভাবে আঙুলে টোকা (ফিঙ্গার স্ন্যাপ) দিয়ে আম্পায়ারকে বিভ্রান্ত করার অভিযোগ উঠেছে এক ফিল্ডারের বিরুদ্ধে। এরই মধ্যে সামাজিক মাধ্যমে ঘটনাটির ভিডিও ভাইরাল হয়েছে।
২ ঘণ্টা আগে
৩৯ দিনের টুর্নামেন্ট, ১০৪ ম্যাচ, ৪৮ দলের টুর্নামেন্ট—সদ্য শেষ হওয়া ২০২৬ ফুটবল বিশ্বকাপকে এটুকু দিয়ে বর্ণনা করার উপায় নেই। দীর্ঘ এই টুর্নামেন্টে এত ঘটনাবহুল ঘটনা ঘটেছে যে বিশ্বকাপ শেষের এক সপ্তাহ পরও নানা ঘটনা নিয়ে চলছে আলাপ-আলোচনা। মাঠের পাশাপাশি টেলিভিশনেও ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ উপভোগ করেছেন কো
২ ঘণ্টা আগে
জার্মান ফুটবল কোচেস অ্যাসোসিয়েশনের আন্তর্জাতিক কংগ্রেসে বক্তব্য দিতে গিয়ে ফোলার বলেন, ‘আমি বলেছিলাম, জার্মানিকে আরও ভালোভাবে রক্ষণভাগ সামলাতে হবে। অনেকেই তখন আর্জেন্টিনাকে আদর্শ হিসেবে তুলে ধরছিল। আমার কাছে সেটি ছিল একটি খারাপ উদাহরণ। হঠাৎ করেই আর্জেন্টিনা যেন সবার জন্য মানদণ্ড হয়ে গেল। পুরো আলোচনা
২ ঘণ্টা আগে