
২০২৬ ফুটবল বিশ্বকাপ থেকে এখন ক্লাব ফুটবলে ফেরার পালা। তবে নিউজার্সিতে গত ১৯ জুলাই ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারের পর লিওনেল মেসি আর মাঠে ফেরেননি। তাঁকে ছাড়াই নিয়মিত খেলছে ইন্টার মায়ামি। এবার তাঁর খেলা হচ্ছে না এমএলএস অলস্টার ম্যাচেও।
শার্লটের ব্যাংক অব আমেরিকায় বুধবার হতে যাওয়া অল স্টার ম্যাচে মেসির অংশগ্রহণ নিয়ে আলোচনা চলছিল অনেক দিন ধরেই। অবশেষে গতকাল এমএলএস আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে, আর্জেন্টাইন তারকা ফুটবলার এই ম্যাচে অংশ নিচ্ছেন না। সাধারণত চোটে না পড়লে এমএলএস অল-স্টার ম্যাচে অবশ্যই খেলতে হবে। এবারের ব্যাপারটা ভিন্ন। যাঁরা ২০২৬ বিশ্বকাপ ফুটবলে শেষ অব্দি খেলবেন, তাঁদের অলস্টার ম্যাচে অংশগ্রহণের সিদ্ধান্ত নিজেদের ওপর ছেড়ে দেওয়া হবে বলে এমএলএস আগেই জানিয়ে দিয়েছিল। মেসি এবার ফাইনাল খেলেছিলেন বলে এমএলএসের শাস্তির আওতামুক্ত।
এমএলএসের প্রচলিত নিয়ম অনুযায়ী, কোনো ফুটবলার উপযুক্ত বা অনুমোদিত চিকিৎসার কারণ ছাড়া অলস্টার ম্যাচে না খেললে পরবর্তী লিগ ম্যাচে আপনাআপনি এক ম্যাচ নিষিদ্ধ হয়ে যাবেন। এমন পরিস্থিতিতে অবশ্য এর আগেও পড়েছিলেন মেসি। গত মৌসুমে ক্লান্তির কারণে অলস্টার ম্যাচে খেলেননি মেসি ও তাঁর ইন্টার মায়ামি সতীর্থ জর্দি আলবা। পরে এমএলএস কর্তৃপক্ষ তাঁদের দুজনকেই এক ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছিল।
মেসিকে বাদ দিয়ে গতকাল চার বদলি খেলোয়াড়ের নাম নিয়ে অলস্টার ম্যাচের দল ঘোষণা করে এমএলএস। অল-স্টার দলে অন্তর্ভুক্ত করা হয়েছে ইন্টার মায়ামির মিডফিল্ডার ইয়ানিক ব্রাইট, ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের মিডফিল্ডার আন্দ্রেস কুবাস, হিউস্টন ডায়নামোর ফরোয়ার্ড গুইলার্মে এবং শিকাগো ফায়ারের ফরোয়ার্ড ফিলিপ জিঙ্কারনাগেল। বুধবার এমএলএস অলস্টার একাদশের প্রতিপক্ষ হচ্ছে মেক্সিকোর লিগা এমএক্স অলস্টার দল।
২০২৩ সাল থেকে ইন্টার মায়ামির হয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলে ১০৪ ম্যাচে মেসি করেছেন ৯০ গোল। অ্যাসিস্ট করেছেন ৫১ গোলে। শুরুর বছরই লিগস কাপ জেতেন তিনি। এরপর ২০২৪ সাপোর্টার্স শিল্ড, ২০২৫ এমএলএস কাপ—মায়ামির জার্সিতে এখন পর্যন্ত তিন শিরোপা জিতেছেন আর্জেন্টাইন তারকা। সদ্য সমাপ্ত ফুটবল বিশ্বকাপে ৮ ম্যাচে ৮ গোল ও ৪ অ্যাসিস্ট করেন মেসি। ফাইনালের আগে তাঁর সেই ভাইরাল বক্তব্য নিয়ে চলছিল আলোচনা। এবার মার্কোস সেনেসির প্রেমিকা কেলসি-রোজ বাওয়ার্সের সামাজিক মাধ্যমে এক পোস্ট থেকে জানা গেল, মেসি সতীর্থদের বিশেষ এক উপহারও দিয়েছিলেন।

ছয় বছর আগে এই ফ্ল্যাশিং মিডোতেই ফাইনালে হেরে গিয়েছিলেন আলেক্সান্দার জভেরেভ। ২০১৩ সালে পেশাদার সার্কিটে পা রাখা উদীয়মান এই জার্মানের সেটাই ছিল প্রথম ফাইনাল। প্রথম দুই সেট জিতে স্বপ্নপূরণের খুব কাছাকাছিই চলে গিয়েছিলেন। কিন্তু তৃতীয় সেটে ঘুরে দাঁড়িয়ে পাঁচ সেটের রোমাঞ্চকর ফাইনালে হেরে যান জভেরেভ। ওই হার
৩৫ মিনিট আগে
এভাবেও ফিরে আসা যায়—এবারের সিরি ‘আ’ তে ইন্টার মিলানের খেলা দেখে অন্যতম জনপ্রিয় এই গান মনে পড়াটাই স্বাভাবিক। শুরুতে গোল হজম করার পর ঘুরে দাঁড়ানোর ঘটনা যে ফুটবল ইতিহাসে একেবারেই নেই, তা নয়। তবে ইন্টার যেন এটাকে নিয়ম বানিয়ে ফেলেছে। শুরুতে জোড়া গোল হজম করার পরও টানা দুই ম্যাচ জিতল ইতালির এই ক্লাব।
১ ঘণ্টা আগে
দিল্লিতে গত পরশু প্রথম টি-টোয়েন্টিতে আফগানিস্তানকে ৭ উইকেটে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে ভারত। একই মাঠে আজ শ্রেয়াস আইয়ারের নেতৃত্বাধীন ভারত সিরিজ নিশ্চিত করতে খেলতে নামবে। এই সময়ই ধাক্কা খেল ভারত।
১ ঘণ্টা আগে
২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাঠে টেস্ট খেলতে গিয়ে বাংলাদেশের ইতিহাস গড়ার প্রায় এক মাস হতে চলল। সেই সিরিজে ডারউইনে ৯ উইকেটে জয়ের পর নাজমুল হোসেন শান্ত-হাসান মাহমুদ-মেহেদী হাসান মিরাজদের প্রশংসায় ভাসিয়েছেন অ্যাডাম গিলক্রিস্ট, রিকি পন্টিংয়ের মতো সাবেকরা। বিপরীতে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমে প্যাট কামিন্স-মারনা
১৩ ঘণ্টা আগে