
পোর্তো-ম্যান সিটি নাকি পোর্তো-হালান্ড—চ্যাম্পিয়নস লিগের গত রাতের ম্যাচটিকে চাইলে যেকোনো একভাবে ব্যাখ্যা করা যেতেই পারে। মাঠেও যেমন রাজত্ব করেছেন, ম্যাচ শেষেও আলোচনায় এসেছেন আর্লিং হালান্ড। প্রতিপক্ষ ফুটবলারের সঙ্গে লেগে গেল নরওয়েজীয় এই স্ট্রাইকারের।
দ্রাগাও স্টেডিয়ামে গত রাতে পোর্তোর বিপক্ষে ৯০ মিনিটের পর যোগ করা সময়ে নিজের দ্বিতীয় গোল করেন হালান্ড। তাঁর এই জয়সূচক গোলের পরই শেষ বাঁশি বাজতে মাত্র কয়েক মিনিটের অপেক্ষা। কিন্তু এ যেন শেষ হয়েও হলো না শেষ। হালান্ডকে পোর্তো মিডফিল্ডার পাবলো রোজারিও ঠেলে দেন বলে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়। হালান্ডও যে ছেড়ে কথা বলার পাত্র নন। পোর্তো মিডফিল্ডারের সঙ্গে হাতাহাতি, কথা-কাটাকাটি হয়েছে হালান্ডের।
শুধু ম্যাচ শেষেই নয়, পোর্তো-ম্যানচেস্টার সিটি ম্যাচের প্রথমার্ধেও হাতাহাতির ঘটনা ঘটেছে। প্রথমার্ধের খেলা শেষের আগমুহূর্তে মার্ক গুয়েহি পোর্তোর খেলোয়াড় গ্যাব্রিয়েল ভিগার মুখে আঘাত করেন। গুয়েহির কনুইয়ের আঘাতে ভিগা রক্তাক্ত হয়ে মাঠে পড়ে যান। খেলা সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হয়। প্রথমার্ধের খেলা শেষ হতেই উত্তেজনা বেড়ে যায়। বিরতিতে যখন টানেল দিয়ে ড্রেসিংরুমে ফেরেন, তখন দুই দলের খেলোয়াড়দের মধ্যে ধাক্কাধাক্কি-বাকবিতণ্ডা চরমে পৌঁছায়। ম্যানচেস্টার সিটিতে সদ্য যোগদান করা এনসো ফের্নান্দেসও যোগ দেন সেই ঝামেলায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এগিয়ে আসতে হয়েছে নিরাপত্তাকর্মীদের।
পোর্তো-ম্যানচেস্টার সিটির প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য ড্রয়ে। দ্বিতীয়ার্ধে পুরোটা ছিল হালান্ডময়। ৪৭ মিনিটে ফের্নান্দেসের ক্রস রিসিভ করে ম্যাচে প্রথম গোল করেন হালান্ড। নরওয়ের ফরোয়ার্ড ম্যাচের শেষভাগে গোল করেছেন রায়ান আইত নুরির অ্যাসিস্টে। শেষ পর্যন্ত পোর্তোকে ২-০ গোলে হারিয়ে মাঠ ছাড়ে ম্যানচেস্টার সিটি। হালান্ডকে দানব আখ্যা দিয়ে ম্যাচ শেষে অ্যামাজন প্রাইমকে ফের্নান্দেস বলেন, ‘আর্লিং হালান্ড একজন দুর্দান্ত খেলোয়াড়। সে আসলেই দানব। যখনই সে মাঠে থাকে, তাকে অ্যাসিস্ট করে গোলের সুযোগ করে দেব।’
ম্যানচেস্টার সিটিতে আসার পর পুরোদস্তুর গোলমেশিন হয়ে উঠেছেন হালান্ড। ২০২২ থেকে এখন পর্যন্ত সিটির জার্সিতে ২০৩ ম্যাচে করেছেন ১৬৭ গোল। অ্যাসিস্ট করেছেন ৩০ গোলে। কদিন আগে ২০২৬ ফুটবল বিশ্বকাপে করেছেন ৭ গোল। গত রাতে পোর্তোর বিপক্ষে জোড়া গোল করায় চ্যাম্পিয়নস লিগে গোলসংখ্যা এখন ৫৯। ইউরোপ শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে খেলেছেন ৫৯ ম্যাচ।

২০২৪-২৫, ২০২৫-২৬—টানা দুই মৌসুম চ্যাম্পিয়নস লিগজয়ী প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) কাছে এবার হ্যাটট্রিক শিরোপা জয়ের সুযোগ। আজ রাতে পিএসজি খেলতে নামবে স্লোভান ব্রাতিস্লাভার বিপক্ষে। পিএসজি-ব্রাতিস্লাভা ম্যাচ সরাসরি সম্প্রচার করবে সনি টেন১। চ্যাম্পিয়নস লিগে রাতে পৃথক পৃথক ম্যাচে মাঠে নামবে
৭ মিনিট আগে
দুবাইয়ে গত রাতে বাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাত ম্যাচের সমীকরণ ছিল একেবারেই সহজ। যে জিতবে, তারাই সেমিতে খেলবে ভারতের বিপক্ষে। ৪৪ রানের সহজ জয়ে বাংলাদেশ উঠে গেল সেমিতে। একই ভেন্যুতে আগামীকাল নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ সেমিতে খেলবে ভারতের বিপক্ষে।
৩৯ মিনিট আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো প্রবাসী ফুটবলারের ভিডিও বা পরিচয় সামনে এলেই তাঁকে নিয়ে শুরু হয় আলোচনা। কেউ খেলেছেন ইউরোপের কোনো একাডেমিতে, কেউ কোনো বিদেশি ক্লাবের বয়সভিত্তিক দলে; এসব তথ্য ছড়িয়ে পড়তেই বাংলাদেশ জাতীয় দলে তাঁকে দেখার দাবি ওঠে। প্রবাসী ফুটবলারদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের এই হাইপ এখন বেশ
১ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপের ছন্দটা কিলিয়ান এমবাপ্পে ধরে রেখেছেন ক্লাব ফুটবলেও। নতুন মৌসুমে এরই মধ্যে গড়ে একটি করে গোল করেছেন তিনি। যার সবশেষটা গতকাল করেছেন চ্যাম্পিয়নস লিগে ইন্টার মিলানের বিপক্ষে। তাতে করে ইউরোপ শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে আরও একধাপ এগিয়েছেন ফরাসি ফরোয়ার্ড।
২ ঘণ্টা আগে