
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতে দর্শকমুখর পরিবেশে জয়ের সুযোগ তৈরি হয়েছিল বাংলাদেশের। কিন্তু শেষ পর্যন্ত হতাশ হয়েই মাঠ ছাড়তে হয়েছে ভক্ত-সমর্থকদের। ৭ রানে হেরে আগেভাগেই সিরিজ খুইয়েছে বাংলাদেশ। সিরিজ হারিয়ে স্বাগতিকেরা পেল আরেক দুঃসংবাদ।
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টিতে খেলতে পারেননি নিয়মিত টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস। এবার পুরো সিরিজ থেকেই ছিটকে গেছেন বলে বিসিবি এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে। মাংসপেশির চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় তৃতীয় টি-টোয়েন্টিতে খেলতে পারবেন না তিনি।
১৪ জুন মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে বাঁ পায়ের মাংসপেশিতে গ্রেড ১ মাত্রার চোট পেয়েছিলেন লিটন। ফলে সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতে খেলতে পারেননি তিনি। এবার তাঁর খেলা হচ্ছে না শেষ টি-টোয়েন্টিও। পরশু চট্টগ্রামে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া। বাংলাদেশ নামবে ধবলধোলাই এড়ানোর মিশনে।
লিটন না থাকায় প্রথম দুই টি-টোয়েন্টিতে তাওহীদ হৃদয় বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন। হৃদয় কয়েক দিন আগেই সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন। পরশু সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতেও তিনি নেতৃত্ব দেবেন। গত পরশু প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ হেরেছে ৪ উইকেটে। আজ ৭ রানে হেরে সিরিজটাই খুইয়ে ফেলল স্বাগতিকেরা।
টি-টোয়েন্টি সিরিজের আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। লিটন ৩ ম্যাচ মিলিয়ে ৪৩ গড় ও ৮১.৯০ স্ট্রাইকরেটে করেন ৮৬ রান। যার মধ্যে শেষ ওয়ানডেতে ৫৮ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন। সেই ম্যাচে চোটে পড়াতেই টি-টোয়েন্টি সিরিজ শেষ হয়ে গেল তাঁর।

শামীম বলেন, ‘আমি এর আগেও সেখানে খেলেছি। ওখানকার উইকেট অনেক ভালো। আশা করছি, আমরা ভালো ক্রিকেট খেলতে পারব। সেখানে গিয়ে কন্ডিশনের সাথে মানিয়ে নিতে হবে। লক্ষ্য, অবশ্যই ভালো কিছু করা এবং চ্যাম্পিয়ন হওয়া। দেখা যাক, কী হয়।’
৩ ঘণ্টা আগে
নতুন মৌসুমের জন্য গোলরক্ষক আনিসুর রহমান জিকোকে দলে নিয়ে শক্তিশালী স্কোয়াড গড়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। দীর্ঘদিন বসুন্ধরা কিংসে খেলার পর আজ মোহামেডানের সঙ্গে চুক্তি করেছেন জাতীয় দলের এই গোলরক্ষক। তাঁর সঙ্গে জাতীয় দলের আরও কয়েকজন খেলোয়াড়কে দলে নিয়েছে সাদা-কালোরা।
৪ ঘণ্টা আগে
শেষ পর্যন্ত ৭১ রান করে হাসান মাহমুদের শিকার হন স্মিথ। নাথান লায়নকে সঙ্গে নিয়ে রান বাড়ানোর চেষ্টা করতে গিয়ে ক্যাচ তুলে দেন তিনি। অস্ট্রেলিয়া গুটিয়ে যায় ১৯৮ রানে। বাংলাদেশের বিপক্ষে এখন পর্যন্ত স্মিথের কোনো টেস্ট সেঞ্চুরি নেই।
৫ ঘণ্টা আগে
ডারউইনে প্রথম দিনের সব আলো যেন হাসান মাহমুদই কেড়ে নিলেন। তাঁর আগুনে বোলিংয়ে পুড়ে ছারখার অস্ট্রেলিয়া। গুনে গুনে স্বাগতিকদের ছয় ব্যাটারকে ড্রেসিংরুমের পথ দেখিয়েছেন ২৬ বছর বয়সী এই পেসার। তবু একটা উইকেট হাসানের কাছে ‘বেশি স্পেশাল’।
৮ ঘণ্টা আগে