রজার ফেদেরার সেরে উঠলেও গ্র্যান্ড স্লাম খেলার অবস্থায় নেই, ‘নাছোড়বান্দা’ নোভাক জোকোভিচ করোনা প্রতিরোধী টিকা না নিয়ে নিজ পায়েই কুড়াল মারছেন আর কাদামাটির কোর্টের বাইরে প্রায়ই খেই হারিয়ে ফেলা রাফায়েল নাদালকে আরও সাদামাটা করে তুলেছে পুরোনো চোট আর পারিবারিক টান।
ক্যারিয়ারের সায়াহ্নে চলে আসা তিন টেনিস নক্ষত্রের পর রাজত্ব করবেন কে? এই প্রশ্নের জবাবে কয়েক মাস আগেও বলা হচ্ছিল ড্যানিয়েল থিম, আলেক্সান্দার জভেরেভ, দানিয়েল মেদভেদেভ, স্তেফানোস সিৎসিপাসের নাম। তবে তাঁদের ভবিষ্যৎ তারকা হিসেবেই দেখছিলেন টেনিসবোদ্ধারা।
ঠিক একই প্রশ্ন এখন করলে কার নাম জপবেন তাঁরা? সংখ্যাটা নিশ্চয়ই আর বহুবচনে থাকছে না। আলোচনায় যে এখন শুধু একজন—কার্লোস আলকারাজ! তরুণ স্প্যানিশ তারকা গতকাল এক গাদা রেকর্ডের জন্ম দিয়ে জিতে নিয়েছেন নিজের প্রথম গ্র্যান্ড স্লাম শিরোপা ইউএস ওপেন। নিউইয়র্কের ফ্লাশিং মিডোসে চার সেটের ফাইনালে হারিয়েছেন আরেক সম্ভাবনাময় তারকা ক্যাসপার রুডকে। তাঁর পক্ষে ম্যাচের ফল ৬-৪, ২-৬, ৭-৬ (৭-১), ৬-৩। কৈশোর না পেরোনো আলকারাজকে এখন ভবিষ্যৎ নয়; টেনিসের বর্তমান বলছেন সবাই। ফেডেক্স-জোকো-রাফা পরবর্তী সময়ে যাঁরা টেনিস থেকে মুখ ফিরিয়ে নেবেন বলে ঠিক করে রেখেছেন, তাঁরাও সিদ্ধান্ত বদলাতে পারেন আলকারাজের খেলা দেখে। তিনি যে তিন নক্ষত্রেরই মিশ্রণ!
ফেদেরারের আড়ম্বর বেশভূষা ও শটের বৈচিত্র্য, জোকোভিচের দৈহিক স্থিতিস্থাপকতা কিংবা নাদালের হাল না ছাড়ার মানসিকতা—সব রসদই জমিয়ে রেখেছেন তাঁর শরীরে।
সে কারণেই প্রথমবার কোনো গ্র্যান্ড স্লাম শিরোপার মঞ্চে নামলেও একবারের জন্যও মনে হয়নি চাপে আছেন আলকারাজ। গতকাল শিরোপা হাতে নিয়ে স্বপ্নপূরণের কথাই বলেছেন তিনি, ‘এই দিনটির জন্যই টেনিসকে বেছে নিয়েছিলাম। এখনো বিশ্বাস হচ্ছে না। কয়েক সপ্তাহ স্বপ্নের মতো কাটল। রুডের বিপক্ষে জেতা সহজ ছিল না। ওর গ্র্যান্ড স্লাম ফাইনাল খেলার অভিজ্ঞতা আছে। তবে দিনটা আমারই ছিল।’
শুধু কালকের দিনটা নয়; আরও কয়েকটা দিন নিজের করে নিতে পারলে টেনিস অনুরাগীরা বলতে বাধ্য হবেন, ‘রাজ করতেই এসেছেন আলকারাজ!’

রাওয়ালপিন্ডিতে আগামীকাল টি-টোয়েন্টি দিয়েই শুরু হচ্ছে শ্রীলঙ্কার পাকিস্তান সফর। সিরিজ শুরুর আগের দিন বদলে গেল শ্রীলঙ্কার অধিনায়ক। একজন নেতৃত্ব ছাড়ার কয়েক ঘণ্টার মধ্যেই নতুন অধিনায়কের নাম ঘোষণা করল শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
৪ মিনিট আগে
কুমিল্লায় খেলার অনিশ্চয়তা শেষ পর্যন্ত মোহামেডানকে নিয়ে গেল মুন্সিগঞ্জে। আরামবাগ ক্রীড়া সংঘের বিপক্ষে বাংলাদেশ ফুটবল লিগের ম্যাচটি শুক্রবারের বদলে শনিবার হবে। ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম।
১২ মিনিট আগে
আবারও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সঙ্গে একই সময়ে মাঠে গড়াবে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, পিএসএলের ১২তম আসর শুরু হবে আগামী ১৮ মার্চ। ফাইনাল ২ মে।
৩০ মিনিট আগে
আবুধাবিতে আগামীকাল একমাত্র টেস্টে মাঠে নামবে বাংলাদেশ-আফগানিস্তান। শুধু এই দুই দেশেই নয়। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা ক্রিকেটপ্রেমীরাও ম্যাচটি উপভোগ করতে পারবেন।
১ ঘণ্টা আগে