
ইন্টার মায়ামিতে মাতিয়াস গালার্সার যোগদানের খবর শোনা যাচ্ছিল কদিন ধরেই। অবশেষে এল সেই আনুষ্ঠানিক ঘোষণা। এখন তিনি খেলবেন লিওনেল মেসি-রদ্রিগো দি পলদের সঙ্গে মায়ামিতে। তবে যুক্তরাষ্ট্রের ক্লাবটিতে গালার্সা যোগ দিয়েছেন ধারে।
আর্জেন্টিনার প্রথম বিভাগের ক্লাব রিভার প্লেটে খেলতেন গালার্সা। গতকাল তাঁকে আর্জেন্টাইন ক্লাব থেকে ধারে নেওয়ার কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে ইন্টার মায়ামি। ২০২৬ মেজর লিগ সকারের (এমএলএস) পর্যন্ত প্যারাগুয়ের মিডফিল্ডার খেলবেন মায়ামি। মৌসুম থেকে গালার্সাকে স্থায়ীভাবে দলে নেওয়ার সুযোগও থাকবে ইন্টার মায়ামির। আন্তর্জাতিক ট্রান্সফার সার্টিফিকেট (আইটিসি) এবং পি-১ ভিসা পাওয়ার পরই যুক্তরাষ্ট্রের ক্লাবটিতে যোগদানের সুযোগ থাকছে।
ক্লাব ও আন্তর্জাতিক পর্যায়ের দারুণ অভিজ্ঞতা নিয়ে ইন্টার মায়ামিতে যোগ দিলেন গালার্সা। ক্লাব ফুটবলে ১৭১ ম্যাচে ১০ গোলের পাশাপাশি অ্যাসিস্ট করেছেন ৬ গোলে। তবে রিভার প্লেটের হয়ে কোনো গোল করতে পারেননি। দক্ষিণ আমেরিকার কনমেবল কোপা লিবার্তাদোরেস ও কোপা সুদামেরিকানাতে খেলেছেন। আর প্যারাগুয়ের জার্সিতে ১৯ ম্যাচে করেছেন ৪ গোল। অ্যাসিস্ট ২ গোলে। যেখানে ২০২৬ ফুটবল বিশ্বকাপে একটি করে গোল ও অ্যাসিস্ট করেন। জার্মানিকে টাইব্রেকারে হারিয়ে তাঁর দল খেলেছে শেষ ষোলোতেও।
প্যারাগুয়ের রাজধানী আসুনসিওনে জন্ম নেওয়া গালার্সা ধারেই বেশি খেলেছেন। ক্লাব অলিম্পিয়ার বয়সভিত্তিক দলে খেলে শুরু তাঁর ফুটবল ক্যারিয়ার। এরপর ধারে ব্রাজিলের ক্লাব সিআর ভাস্কো দা গামায় যোগ দেন। সেখানেই তাঁর পেশাদার ফুটবলে অভিষেক হয়েছে।
২০২২ সালে সি আর ভাস্কো দা গামা থেকে ধারে কুরিতিবায় যোগ দেন গালার্সা। পরের মৌসুমে ধারে চলে যান সিএ তালেয়েরেসে। ২০২৫ সালে তালেয়েরেসের সঙ্গে স্থায়ীভাবে চুক্তিবদ্ধ হওয়ার পর প্যারাগুয়ের মিডফিল্ডার যোগ দেন আর্জেন্টিনার শীর্ষ বিভাগের ক্লাব রিভার প্লেটে।
২০২৩ সালে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ছেড়ে মেসি যোগ দেন ইন্টার মায়ামিতে। যুক্তরাষ্ট্রের ক্লাবটির হয়ে তিন বছরে এমএলএস কাব, লিগস কাপ, সাপোর্টার্স শিল্ডের পুরস্কার জিতেছেন। কদিন আগে তিনি আর্জেন্টিনার হয়ে দীর্ঘ ২১ বছরের ক্যারিয়ারের ইতি টেনেছেন। যদিও চালিয়ে যাবেন ক্লাব ফুটবল। চলতি মৌসুমে ইন্টার মায়ামি এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে অবস্থান করছে দুই নম্বরে। ২২ ম্যাচে ১২ জয়, ৬ ড্র ও ৪ হারে এখন ক্লাবটির পয়েন্ট ৪২।

টেনিসের ব্যস্ত সূচি নিয়ে সোচ্চার কার্লোস আলকারাস। একের পর এক গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট খেলতে গিয়ে খেলোয়াড়দের ওপর বাড়তি চাপ পড়ছে বলে মনে করেন স্প্যানিশ তারকা। ভবিষ্যতে তাই চোট এড়াতে নিয়মিত বিরতি নেওয়ার পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।
৬ মিনিট আগে
শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। ম্যাচের প্রথম কোয়ার্টারেই দুই দল দুটি করে গোলের সুযোগ কাজে লাগিয়ে সমতায় ছিল। দ্বিতীয় কোয়ার্টারে এগিয়েও গিয়েছিল বাংলাদেশের যুবারা। শেষ পর্যন্ত সেই এগিয়ে যাওয়াটা ধরে রাখতে পারেনি তারা। ৩–২ গোলে চীনের কাছে হেরে জুনিয়র (অনূর্ধ্ব-২০) হকি এশিয়া কাপ শুরু করেছে বাংলাদেশ।
৮ মিনিট আগে
কোকেন সেবনের শাস্তি পেয়েছেন নিক কিরগিওস। এক মাসের নিষেধাজ্ঞাও মেনে নিয়েছেন। আপাতত তিনি আছেন টেনিস কোর্টের বাইরে। অস্ট্রেলিয়ার এই টেনিস তারকার ব্যাপারে আজ টেনিসের অ্যান্টি-ডোপিং সংস্থা (ওয়াডা) এ তথ্য জানিয়েছে।
৪৪ মিনিট আগে
লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্তের পর বদলে গেছে আর্জেন্টিনার পরবর্তী আন্তর্জাতিক সূচির পরিকল্পনা। তারকা ফরোয়ার্ডকে ঘিরে এশিয়া সফরের যে পরিকল্পনা করেছিল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ), সেটি এখন বাতিল হওয়ার পথে।
১ ঘণ্টা আগে