আজকের পত্রিকার পডকাস্টে আসিফ আকবর

সময় যত গড়াচ্ছে, ততই যেন বাড়ছে সাকিব আল হাসানের দেশে ফেরার সম্ভাবনা। ২০২৪ সালে গণঅভুথানের আগ থেকেই দেশের বাইরে জীবন কাটছে তাঁর। আন্তর্জাতিক খেলেছেন বটে, তবে অবসর নিতে চেয়েছিলেন দেশের মাটিতে। সেই অপূর্ণতা তাঁর রয়ে গেছে এখনো।
মার্চে পাকিস্তান সিরিজে জন্য সাকিবকে আবারও দেশে ফেরানোর চিন্তা করছে বিসিবি। যদিও আওয়ামী লীগ সরকারের এমপি সাকিবের নামে কয়েকটি মামলা রয়েছে। এর মধ্যে হত্যা মামলাও আছে। তাই দেশে ফেরা নিয়ে নিজের নিরাপত্তার দিকটি আগে প্রাধান্য দিচ্ছেন তিনি। বিসিবির ভাবনার দিকটাও একই। তবে স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্যের পর বিসিবি ইতিবাচক সাকিবের ফেরার ব্যাপারে।
আজকের পত্রিকার পডকাস্টে এমনটাই জানিয়েছেন বিসিবি পরিচালক আসিফ আকবর। তিনি বলেন, ‘ক্রীড়া মন্ত্রণালয়ে ফাইল যাওয়ার পরে তাদের যে আগ্রহ এবং গতকালকে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা দিয়েছেন, ৫ আগস্টের পরে যে মামলাগুলি হয়েছে সেগুলোর যাচাই বাছাই করা হবে। সত্যতা কতটুকু, কতটুকু সঠিক, কতটুকু যৌক্তিক, কতটুকু অযৌক্তিক চেক করা হবে। সেক্ষেত্রে আমরা একটা ইতিবাচক আবহ পাচ্ছি। এখন শুধু সংক্ষেপে বলতে চাই সাকিব আল হাসান আসবেন এবং আমরা উৎসবমুখর থাকব ইনশা আল্লাহ। বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো কিছু হবে। অপেক্ষা করছি।’
২০২৪ সালে অক্টোবরে দক্ষিণ আফ্রিকা সিরিজ দিয়ে টেস্টে অবসর নিতে চেয়েছিলেন সাকিব। দেশে ফেরার ইচ্ছা থাকলেও নিরাপত্তা শঙ্কায় মাঝপথে ইউটার্ন নিতে হয় তাঁকে। আসিফ আকবর বলেন, ‘তখন তো আসলে একটা অন্তর্বর্তী সরকার ছিল। তখনকার আমলে আইন শৃঙ্খলা সবকিছু মিলিয়ে একটা মানে দোদুল্যমান অবস্থা ছিল। তবে কঠোর কিছু ছিল না। কিন্তু এখন তো একটা নির্বাচিত সরকার এসেছে।’
সাকিবকে খেলানোর অনুমতির প্রসঙ্গে আসিফ আকবর আরও বলেন, ‘অন্তর্বর্তী সরকার তো একজন রাষ্ট্রপতির অধীনে ছিল, যিনি কি না ফ্যাসিস্টের রাষ্ট্রপতি ছিলেন। সেই রাষ্ট্রপতির অধীনে দেশ চালানোর সুযোগ থাকলে, সাকিব কেন একজন খেলোয়াড় হিসেবে খেলতে পারবে না। এটা তো হতে পারে না। নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের।’

আইসিসির সাদা বলের ইভেন্টে দাপট দেখিয়ে খেলা ভারত এখন কোণঠাসা। দক্ষিণ আফ্রিকার কাছে বাজে হারের পর তাদের নিয়ে চলছে নানা সমালোচনা। সূর্যকুমার যাদব-অভিষেক শর্মাদের সেমিফাইনালে ওঠা নির্ভর করছে অনেক ‘যদি-কিন্তু’র ওপর। আগামীকাল জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামার আগে দলকে সতর্ক করলেন ভারতের ব্যাটিং কোচ সীতাংশু
৪ মিনিট আগে
ফুটবল মাঠে এ দৃশ্য আগে দেখা গিয়েছে। ২০০৬ সালের ফুটবল বিশ্বকাপের ফাইনালে ইতালির মার্কো মাতেরাজ্জিকে জিনেদিন জিদানের মারা ঢুঁস খেলাধুলার ইতিহাসে কুখ্যাত হয়ে রয়েছে। কিন্তু ক্রিকেট মাঠে প্রতিপক্ষ খেলোয়াড়কে ঢুঁস মারার ঘটনা খুব একটা পরিচিত নয়। এমন দৃশ্য এবার দেখা গিয়েছে রঞ্জি ট্রফির ফাইনালে।
১ ঘণ্টা আগে
ইংল্যান্ডের কাছে হারের পর বড্ড বেকায়দায় পাকিস্তান ক্রিকেট দল। সেমিফাইনালে উঠতে হলে সালমান আলী আগার নেতৃত্বাধীন পাকিস্তানের এখন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটা তো জিততে হবেই। তাকিয়ে থাকতে হবে গ্রুপের অন্যান্য ম্যাচের দিকেও। সেমিতে ওঠার সমীকরণ যখন অনেক ‘যদি-কিন্তু’র ওপর নির্ভর করছে,
১ ঘণ্টা আগে
এ বছরের এপ্রিলে প্রথমবারের মতো হতে যাচ্ছে নারী বিপিএল। মেয়েদের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট কেমন হবে, কারা খেলবেন—সব ঠিকঠাক করতে ব্যস্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নারী বিপিএলের গভর্নিং কাউন্সিলের প্রধান রুবাবা দৌলা জানিয়েছেন, টুর্নামেন্ট আকর্ষণীয় করতে তারকা বিদেশিদের নিয়ে আসার পরিকল্পনা
৩ ঘণ্টা আগে