Ajker Patrika

‘এই জার্সিটাই ছিল আমার জীবন’

ক্রীড়া ডেস্ক    
‘এই জার্সিটাই ছিল আমার জীবন’
বিদায়ী ম্যাচের আগে আবেগঘন বার্তা দিলেন আর্জেন্টাইন মহাতারকা। ছবি: সংগৃহীত

শেষের অপেক্ষায় লিওনেল মেসি। বেনিনের বিপক্ষে আগামীকাল ভোরে আর্জেন্টিনার হয়ে শেষ ম্যাচটি খেলতে নামবেন এই তারকা ফুটবলার। তার আগে আবেগঘন বার্তা দিয়েছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক।

তিন স্ট্রাইপের ব্র্যান্ডের প্রকাশ করা এক ভিডিওতে আর্জেন্টিনার মানুষের উদ্দেশে মেসি বলেন, ‘সময়টা এসে গেছে। এই জার্সি ছিল আমার স্বপ্ন, আমার গর্ব এবং আমার জীবন। আমাকে এতটা ভালোবাসার জন্য ধন্যবাদ। তোমাদের খুব মিস করব।’

২০০৫ সালের ১৭ আগস্ট হাঙ্গেরির বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনার হয়ে অভিষেক হয়েছিল মেসির। গত ২১ বছরে লা আলবিসেলেস্তেদের জার্সিতে খেলেছেন ২০৭ ম্যাচ। ১২৫ গোলের পাশাপাশি ৬৬টি অ্যাসিস্ট করেছেন তিনি। ম্যাচ, গোল ও অ্যাসিস্ট, তিন ক্ষেত্রেই জাতীয় দলের ইতিহাসে সবার ওপরে আছেন তিনি।

বিশ্বকাপেও আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন মেসি। বিশ্বের মাত্র তিনজন খেলোয়াড়ের একজন হিসেবে ছয়টি বিশ্বকাপে অংশ নিয়েছেন এই ফরোয়ার্ড। ২০০৬ সালে জার্মানি, ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা, ২০১৪ সালে ব্রাজিল, ২০১৮ সালে রাশিয়া, ২০২২ সালে কাতার এবং সবশেষ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত বিশ্বকাপে খেলেছেন তিনি।

২০১৪ সালে বিশ্বকাপের ফাইনালে উঠেও শিরোপা জিততে পারেনি আর্জেন্টিনা। আট বছর পর কাতারে সেই আক্ষেপ ঘোচান মেসি। তাঁর নেতৃত্বে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। বিশ্বকাপে মেসির গোল ২১টি। সর্বোচ্চ গোলদাতার তালিকায় তাঁর সামনে আছেন শুধু কিলিয়ান এমবাপ্পে; ২২ গোল করেছেন ফরাসি তারকা।

আর্জেন্টিনার হয়ে ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা এবং ২০২২ ফিনালিসিমা জিতেছেন মেসি। এর আগে ২০০৮ অলিম্পিকে স্বর্ণপদক ও ২০০৫ অনূর্ধ্ব ২০ বিশ্বকাপও জিতেছিলেন তিনি।

বেনিনের বিপক্ষে ম্যাচটি তাই মেসির ক্যারিয়ারে বিশেষ এক অধ্যায় হয়ে থাকবে। তাঁকে বিদায় জানাতে ম্যাচের আগে ও পরে থাকছে বিশেষ আয়োজন। বিশ্বকাপজয়ী দলের বেশ কয়েকজন সদস্যও থাকবেন এই অনুষ্ঠানে।

ওই বার্তায় মেসি আরও বলেন, ‘আমি শান্তিতেই বিদায় নিচ্ছি, সবটুকু দিয়ে চেষ্টা করেছি।’ আর্জেন্টিনার আকাশি-সাদা জার্সিতে তাঁর শেষ রাতের জন্য এর চেয়ে যথার্থ বিদায়ী বার্তা আর কী হতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত