
দীর্ঘ ১৬ বছরেরও বেশি সময়ের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন নেইমার। আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। সেই সঙ্গে ২০২৬ বিশ্বকাপ থেকে সেলেসাওদের বিদায়ের পর তাঁর ভবিষ্যৎ নিয়ে চলা সব জল্পনাও অবসান হয়েছে।
কোপা সুদআমেরিকানায় ভেনেজুয়েলার ইউনিভার্সিদাদ সেন্ট্রালকে ৪-২ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করার পর নিজের সিদ্ধান্তের কথা জানান সান্তোসের হয়ে খেলা নেইমার। শেষ ষোলোতে নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। সেই ম্যাচটিই হয়ে থাকল নেইমারের শেষ আন্তর্জাতিক ম্যাচ।
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেও নিজের ক্যারিয়ার নিয়ে কোনো আক্ষেপ নেই নেইমারের। এই ফরোয়ার্ডের মতে, দেশের হয়ে খেলতে গিয়ে কখনোই নিজেকে উজাড় করে দিতে কার্পণ্য করেননি তিনি।
নেইমার বলেন, ‘ব্রাজিলের হয়ে আমার পথচলা শেষ। আমি ইতিহাস গড়েছি, অনেক সুখের মুহূর্ত পেয়েছি। আমি আমার রক্ত, আমার জীবন—সবকিছু উজাড় করে দিয়েছি। হলুদ জার্সির জন্য সব সময় লড়েছি। কিন্তু এখন আর সেটা করতে চাই না।’
বিদায়ের আগে ব্রাজিলের হয়ে মনে রাখার মতো আন্তর্জাতিক ক্যারিয়ার পার করেছেন নেইমার। দেশের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হিসেবে ক্যারিয়ার শেষ করলেন তিনি। দেশের হয়ে একাধিক বিশ্বকাপ, কোপা আমেরিকা ও অলিম্পিকে অংশ নেন তিনি।
২০১০ সালের ১০ আগস্ট যুক্তরাষ্ট্রের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ দিয়ে ব্রাজিলের হয়ে অভিষেক হয় নেইমারের। সে ম্যাচে ২-০ ব্যবধানে জয়ের পথে নিজের প্রথম আন্তর্জাতিক গোল করেন এই ফরোয়ার্ড। অবসরের আগে ১৩১ ম্যাচে ব্রাজিলের প্রতিনিধিত্ব করেন। জালের দেখা পেয়েছেন ৮০ বার। এ ছাড়া সতীর্থের দিয়ে আরও ৫৯ গোল করিয়েছেন নেইমার।

নিজেকে আলোচনায় রাখতেই যেন বেশি পছন্দ নেইমারের। মাঠের পারফরম্যান্স যতটা, তার চেয়ে বরং অন্যান্য ঘটনায় তাঁকে নিয়ে কথাবার্তা হয় বেশি। প্রতিপক্ষের খেলোয়াড়-সাপোর্টিং স্টাফ তো বটেই, এমনকি দর্শকদের সঙ্গেও তর্কে জড়ান তিনি। আজ তিনি ভক্ত-সমর্থকদের খোঁচা দিয়েছেন।
৩ ঘণ্টা আগে
২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে এসে রীতিমতো ছড়ি ঘোরাচ্ছে বাংলাদেশ। বোলিংয়ের পর এবার ব্যাটিংয়েও দুর্দান্ত খেলছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ। ডারউইনে এখন যেন অসহায় স্বাগতিক অস্ট্রেলিয়াই। অজি অলরাউন্ডার বিউ ওয়েবস্টার কৃতিত্ব দিচ্ছেন বাংলাদেশকেই।
৪ ঘণ্টা আগে
মাত্র ১৭৭ রানের লক্ষ্য দিয়েছিল মালয়েশিয়া। তাতেই বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের হেরে যাওয়ার উপক্রম। বসুন্ধরা স্পোর্টস ক্লাবে আজ দ্বিতীয় ওয়ানডেতে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।
৫ ঘণ্টা আগে
ডারউইনে আজ হঠাৎ করেই আলোচনায় মেহেদী হাসান মিরাজ-মিচেল স্টার্ক। বিশেষ কোনো রেকর্ডের জন্য নয়। প্রথম টেস্টের দ্বিতীয় দিনে দুজনের মধ্যে কথা-কাটাকাটির ঘটনা ঘটেছে। যা সামলাতে এগিয়ে আসতে হয়েছে মাঠের আম্পায়ার কুমার ধর্মসেনাকেও। তবে সতর্ক ছিলেন বলেই তানজিদ হাসান তামিমের সঙ্গে এমন ঘটনা ঘটেনি।
৬ ঘণ্টা আগে