Ajker Patrika

স্পেনের এই ক্লাবটি কিনেই ফেলেছেন মেসি

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০২ অক্টোবর ২০২৬, ১৪: ১৭
স্পেনের এই ক্লাবটি কিনেই ফেলেছেন মেসি
ছয় মাসে স্পেনে দুই ক্লাব কিনে ফেলেছেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

লিওনেল মেসির ক্লাব সিডি এলদেনসে কেনা নিয়ে আলোচনা চলছিল অনেক দিন ধরেই। শেষ পর্যন্ত তা হয়েই গেল। স্প্যানিশ ক্লাবটি কিনেই ফেলেছেন আর্জেন্টাইন কিংবদন্তি।

সিডি এলদেনসে গতকাল নিশ্চিত করেছে মেসির ক্লাব কেনার কথা। নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতিতে ক্লাবটি বলেছে, ‘ক্লাব দেপোর্তিভো এলদেনসে আনুষ্ঠানিকভাবে লিও মেসির ক্লাবটি অধিগ্রহণের ঘোষণা দিচ্ছে। এর মধ্য দিয়ে ১০০ বছরেরও বেশি পুরোনো এই ক্লাবের ইতিহাসে একটি নতুন ও রোমাঞ্চকর অধ্যায়ের সূচনা হলো।’ তবে মেসির ক্লাব কেনার আইনি প্রক্রিয়া সম্পন্ন হলেও কত কোটি টাকায় কিনেছে, তা এখনো জানা যায়নি।

সিডি এলদেনসে ক্লাব কিনে স্পেনে মেসি দ্বিতীয় ক্লাব কিনেছেন। এর আগে এ বছরের এপ্রিলে আর্জেন্টাইন তারকা কাতালান ক্লাব করনেয়া কিনেছিলেন। পাঁচ মাস পর (সেপ্টেম্বর) সিডি এলদেনসের সংখ্যাগরিষ্ঠ মালিকানা পেতে ‘প্রাথমিক সমঝোতায়’ পৌঁছেছিলেন। সেই প্রক্রিয়া গতকাল সম্পন্ন হয়েছে।

স্পেনের দ্বিতীয় বিভাগের ২২ দলের লিগে সিডি এলদেনসে বর্তমানে ১৯তম অবস্থানে রয়েছে। মৌসুমের প্রথম সাত ম্যাচে তারা মাত্র এক ম্যাচ জিতেছে। তাদের পয়েন্ট পাঁচ। স্পেনের আলিকান্তে প্রদেশের অন্তর্গত ক্লাবটি বলেছে, ‘ক্রীড়াজগতের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের মালিক হিসেবে সিডি এলদেনসেতে আগমন ক্লাবটির ক্রীড়া, প্রাতিষ্ঠানিক ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে একটি দীর্ঘমেয়াদি প্রকল্পের শুরু করেছে।’

বার্সেলোনা ছেড়েছেন ২০২১ সালে। প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ছেড়ে ইন্টার মায়ামিতে পাড়ি জমান ২০২৩ সালে। তবে শৈশবের ক্লাব বার্সেলোনা মেসির স্মৃতি থেকে কি মুছে যাওয়া এতটাই সহজ! স্পেনের মায়ার টানে ছয় মাসে দুটি ক্লাবও কিনে ফেলেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।

৩১ আগস্ট সামাজিক মাধ্যমে এক পোস্টে মেসি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেও গল্পটা শেষ হয়নি। আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামবেন ৭ অক্টোবর। মনুমেন্তাল স্টেডিয়ামে সেই ম্যাচে আলবিসেলেস্তেদের প্রতিপক্ষ বেনিন। তার আগে মারিও কেম্পেস স্টেডিয়ামে মেসিকে ছাড়া ৪ অক্টোবর বুরকিনা ফাসোর বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। গতকাল এই মাঠেই বলিভিয়াকে ৪-০ গোলে হারিয়েছে মেসিবিহীন আর্জেন্টিনা। নতুন অধিনায়ক ক্রিস্টিয়ান রোমেরো, লাওতারো মার্তিনেস, নিকো পাস, হোসে এমানুয়েল লোপেস একটি করে গোল করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত