
বাছাইপর্বের বাধা টপকে ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে এসেছে বাংলাদেশ। তবে আগামী বিশ্বকাপে আর সেই বাধা থাকছে না। ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। পাকিস্তান সরাসরি খেললেও তাদের ব্যাপারটা অবশ্য ভিন্ন।
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো আগামী নারী টি-টোয়েন্টি বিশ্বকাপও (২০২৮) হবে ১২ দলের। ইংল্যান্ডে চলমান বিশ্বকাপে দলগুলোকে দুই গ্রুপে ভাগ করা হয়েছে। প্রত্যেক গ্রুপে রয়েছে ছয়টি করে দল। বিশ্বকাপের প্রত্যেক গ্রুপের পয়েন্ট তালিকার সেরা চারে থাকা দলগুলো আগামী বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট পেয়েছে। গ্রুপ ওয়ান থেকে বাংলাদেশ, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ভারতের সরাসরি ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়েছে। আর গ্রুপ টুয়ের ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কা আগামী বিশ্বকাপে সরাসরি খেলবে।
চার ম্যাচে চার জয়ে পূর্ণ ৮ পয়েন্ট নিয়ে গ্রুপ ওয়ানের পয়েন্ট তালিকার শীর্ষে অস্ট্রেলিয়া। দুই, তিন ও চারে থাকা ভারত, দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের পয়েন্ট ৬, ৬ ও ৪। পাঁচ ও ছয়ে থাকা পাকিস্তান ও নেদারল্যান্ডস এখনো কোনো পয়েন্ট পায়নি। ব্রিস্টলে এখন প্রথম জয়ের লক্ষ্যে খেলছে পাকিস্তান-নেদারল্যান্ডস। তবে পাকিস্তান পাঁচে থাকলেও আয়োজকসূত্রে ২০২৮ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে।
ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার অবস্থাও একই। চার ম্যাচে চার জয়ে পূর্ণ ৮ পয়েন্ট নিয়ে গ্রুপ টুয়ের পয়েন্ট তালিকার শীর্ষে ইংল্যান্ড। দুই, তিন ও চারে থাকা ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের পয়েন্ট ৬, ৬ ও ৪। স্কটল্যান্ড দুই পয়েন্ট নিয়ে পাঁচে। ছয়ে থাকা আয়ারল্যান্ড কোনো পয়েন্টই পায়নি।
২০২৮ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলা ১০ দলের মধ্যে ৯ দল নিশ্চিত হয়েছে। দশ নম্বর দলটি নির্ধারিত হবে ৬ জুলাই পর্যন্ত নারী টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের ওপর ভিত্তি করে। এখানে এগিয়ে থাকছে আয়ারল্যান্ড। বর্তমানে ২০১ রেটিং পয়েন্ট নিয়ে ৯ নম্বরে আইরিশরা। ১০ নম্বরে থাকা বাংলাদেশের রেটিং পয়েন্ট ১৯৬।
এদিকে ২০২৭ সালে শ্রীলঙ্কায় হতে যাওয়া নারী চ্যাম্পিয়নস ট্রফির ৬ দল ঠিক হবে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের ভিত্তিতে। এখানেও নির্ধারিত সময়সীমা ৬ জুলাই। বর্তমানে ২৮৮ রেটিং পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে সবার ওপরে অস্ট্রেলিয়া। দুই, তিন, চার, পাঁচ ও ছয়ে থাকা ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজের রেটিং পয়েন্ট ২৭৬, ২৬৩, ২৫০, ২৪৫ ও ২৪০।

একটা সময় যে আর্জেন্টিনাকে ‘আর জেতে না, আর জেতে না’ বলে ট্রল করা হতো, সেই দলটি রীতিমতো উড়ছে। ২০২১ থেকে শুরু করে চারটি মেজর টুর্নামেন্টের শিরোপা জিতেছে আলবিসেলেস্তেরা। ছন্দে থাকার পুরস্কার হিসেবেই ফিফা র্যাঙ্কিংয়ের প্রথম সারিতে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। শিরোপা ধরে রাখার লক্ষ্যে নেমে এরই মধ্যে গ্র
৪ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপের নকআউট পর্বই এখনো শুরু হয়নি। ফাইনাল তো বহু দূরের পথ। তবে হোয়াইট হাউসের বিশ্বকাপ টাস্কফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু গিলিয়ানোর চোখ আরও সামনে। ২০৩৪ বিশ্বকাপ যুক্তরাষ্ট্র আয়োজন করতে পারবে বলে মনে করেন তিনি।
৫ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাইয়ের অংশটুকু বাদ দিলে বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্স দুর্দান্ত। গত অক্টোবর থেকেই ধরা যাক। টানা চার ওয়ানডে সিরিজ জয়ের পাশাপাশি নিজেদের ইতিহাসে টানা চার টেস্ট বাংলাদেশ জিতেছে এ সময়ই।
৫ ঘণ্টা আগে
বোস্টনে গতকাল ফ্রান্স-নরওয়ে ম্যাচ নিয়ে ভক্ত-সমর্থকদের আগ্রহ ছিল একটু বেশি। কে গ্রুপ চ্যাম্পিয়ন হবে, সেটা দেখতে নয়। বরং আরলিং হালান্ড-কিলিয়ান এমবাপ্পের লড়াই দেখতেই অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন ফুটবলপ্রেমীরা। পুরো ২ ঘণ্টা খেলা দেখেও ভক্ত-সমর্থকেরা হালান্ডকে দেখতে না পেয়ে হতাশই হয়েছেন।
৭ ঘণ্টা আগে