২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্ব

দাপুটে জয়ে বিশ্বকাপের সুপার সিক্সে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ নেপালের কীর্তিপুরে নামিবিয়াকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। হ্যাটট্রিক জয়ে বিশ্বকাপের মূল পর্বের আরও কাছে এখন বাংলাদেশ।
২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে যুক্তরাষ্ট্র ও পাপুয়া নিউগিনিকে ২১ ও ৩০ রানে হারিয়েছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ জ্যোতিরা বাছাইপর্বের সুপার সিক্স নিশ্চিত করেছেন। কীর্তিপুরে আজ নামিবিয়াকে ৮০ রানে হারিয়েছে বাংলাদেশ।
জুন-জুলাইয়ে ইংল্যান্ডে অনুষ্ঠেয় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ৮ দল আগেই ঠিক হয়েছে। বাকি ৪ দল চূড়ান্ত পর্বে যাবে বাছাইপর্ব খেলে। বাছাইপর্বে বাংলাদেশ ছাড়াও খেলবে আরও ৯টি দল। দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো। ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনি, নামিবিয়া ও আয়ারল্যান্ড। ‘বি’ গ্রুপে স্বাগতিক নেপালের সঙ্গী নেদারল্যান্ডস, স্কটল্যান্ড, থাইল্যান্ড ও জিম্বাবুয়ে। বাছাইপর্বের গ্রুপ পর্বেই খেলা শেষ নয়। সুপার সিক্সে প্রত্যেকে এক অপরের বিপক্ষে একবার করে খেলবে। এখান থেকে শীর্ষ চারে থাকাটা নিশ্চিত করতে পারলেই মূলপর্বে উঠবে বাংলাদেশ।
টস জিতে আজ আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন নামিবিয়া অধিনায়ক সুন উইটম্যান। টস হেরে আগে ব্যাটিং পেয়ে বাংলাদেশ পুরো ২০ ওভার খেলে ৭ উইকেটে ১৪৪ রান করেছে। ইনিংস সর্বোচ্চ ২৭ রান করেন সোবহানা মোস্তারি। ২৩ বল খেলে ১ চার ও ২ ছক্কা মেরেছেন তিনি। নামিবিয়ার সাইমা তুহাদেলিনি, সিলভিয়া সিহেপো দুটি করে উইকেট নিয়েছেন।
জয়ের লক্ষ্যে নেমে নামিবিয়া ১৭.৫ ওভারে ৬৪ রানে গুটিয়ে গেছে। নামিবিয়ার অধিনায়ক উইটম্যান (১৯) ও উইকেটরক্ষক মারসেলি গোরাসেস (১২) শুধু এই দুই ব্যাটার দুই অঙ্ক ছুঁতে পেরেছেন। বাংলাদেশের সানজিদা আক্তার মেঘলা ৪ ওভারে ১৪ রানে ৪ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচসেরা। এক ওভার মেডেনও দিয়েছেন। তিনটি করে উইকেট পেয়েছেন রাবেয়া খান ও ফাহিমা খাতুন।
তিন ম্যাচে তিন জয়ে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে বাংলাদেশ। ৪ ও ২ পয়েন্ট নিয়ে দুই ও তিনে আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্র। চার ও পাঁচে থাকা পাপুয়া নিউগিনি, নামিবিয়া এখনো কোনো পয়েন্ট পায়নি। পরশু মুলপানিতে বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ খেলবে আয়ারল্যান্ডের বিপক্ষে।

আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার মৃত্যুর আগে তাঁর শরীরে গুরুতর অসুস্থতার একাধিক ‘সতর্কতামূলক সংকেত’ দেখা দিয়েছিল। তবে সেসব লক্ষণ চিকিৎসকেরা যথাযথভাবে আমলে নেননি বলে আদালতে সাক্ষ্য দিয়েছেন এক ফরেনসিক চিকিৎসক।
৩১ মিনিট আগে
আর মাত্র কয়েক ঘণ্টা পরই সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। তবে আসন্ন সিরিজ ঘিরে সুখবর নেই দেশের ক্রিকেটামোদীদের জন্য। প্রিয় দলের ব্যাট-বলের লড়াই টিভিতে দেখতে পারবেন না বাংলাদেশের ভক্তরা।
৩৮ মিনিট আগে
বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ইমার্জিং ও ইউএসএসএকে নিয়ে আয়োজিত হয়েছিল ত্রিদলীয় সিরিজটি। রাউন্ড রবিন লিগে প্রতিটি দল একে অপরের বিপক্ষে খেলেছে দুইবার করে। চার ম্যাচের সবকটিতে হেরে বিদায় নেয় ইউএসএসএ। অন্যদিকে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দুদলই তিনটি করে ম্যাচ জিতে সংগ্রহ করে ৬ পয়েন্ট। সেই সুবাদে ফাইনা
১ ঘণ্টা আগে
দীর্ঘদিন অসুস্থ থাকার পর গত সপ্তাহে ৬৮ বছর বয়সে মারা যান হোর্হে মেসি। বাবার মৃত্যুর পর আজ সামাজিক মাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন মেসি। সেখানে বাবার শেষ বিশ্বকাপ দেখার ইচ্ছা, আর্জেন্টিনার ফাইনালে ওঠা এবং বাবার জন্য বিশ্বকাপ জিততে চাওয়ার কথা স্মরণ করেন এই ফরোয়ার্ড।
২ ঘণ্টা আগে