
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা হচ্ছে না বাংলাদেশ ক্রিকেট দলের। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দফায় দফায় চিঠি পাঠিয়েছিল। এমনকি বিসিবির সঙ্গে ভিডিও কনফারেন্সও করেছিল আইসিসি। শেষ পর্যন্ত ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশকে ছাড়াই বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। এমন ঘটনায় আইসিসিকে ধুয়ে দিয়েছেন শহীদ আফ্রিদি।
সূচি অনুযায়ী বাংলাদেশের তিন ম্যাচ কলকাতার ইডেন গার্ডেনসে ও এক ম্যাচ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে হওয়ার কথা ছিল। কিন্তু নিরাপত্তা ইস্যুতে ভারতে খেলতে অস্বীকৃতি জানায় বিসিবি। লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরানোর দাবি তুলেছিল বিসিবি। কিন্তু আইসিসি নিজেদের সিদ্ধান্তেই অটল থাকে ও বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিয়েছে। বাংলাদেশ ছাড়া বিশ্বকাপ আয়োজন করায় আইসিসিকে নিয়ে আফ্রিদি লিখেছেন, ‘আইসিসির বিভিন্ন টুর্নামেন্টে খেলেছি আমি। বাংলাদেশেও খেলেছি। একজন সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে আইসিসির এমন আচরণে সত্যিই ভীষণ হতাশ।’
২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক পাকিস্তান হলেও ভারত তাদের ম্যাচগুলো খেলেছিল সংযুক্ত আরব আমিরাতে। টুর্নামেন্টের আগে ভারতকে নিজেদের মাঠে খেলানোর অনেক চেষ্টাই করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কিন্তু বিরাট কোহলি, রোহিত শর্মা, শুবমান গিলরা ভারতের কেন্দ্রীয় সরকারের কাছ থেকে পাকিস্তানে খেলার অনুমতি পাননি।
গত বছর ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) দাবি মেনে আইসিসি হাইব্রিড মডেলে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করেছিল চ্যাম্পিয়নস ট্রফি। কিন্তু এবার বাংলাদেশের বেলায় সেটা মানা হয়নি দেখে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন আফ্রিদি। এক্সে পাকিস্তানের ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ক্রিকেটার লিখেছেন, ‘নিরাপত্তাজনিত কারণে ভারতীয় ক্রিকেট দল গত বছর পাকিস্তান সফর করেনি। তখন তাদের দাবি আইসিসি মেনে নিয়েছিল। কিন্তু বাংলাদেশের বেলায় তারা অন্য রকম আচরণ করেছে। স্বচ্ছতা ও নিরপেক্ষতা বৈশ্বিক ক্রিকেট সংস্থার ভিত্তি। বাংলাদেশের ক্রিকেটার ও কোটি কোটি ভক্ত-সমর্থকদের সম্মান প্রাপ্য। আইসিসির এখানে সেতুবন্ধন হিসেবে কাজ করা উচিত। সেতুটা পোড়ানো উচিত নয়।’
মোস্তাফিজুর রহমানকে ৩ জানুয়ারি আইপিএল থেকে বাদ দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। ঠিক তার পরের দিনই (৪ জানুয়ারি) নিরাপত্তাইস্যুতে ভারতে খেলার ব্যাপারে অস্বীকৃতি জানিয়েছিল বিসিবি। ২১ দিনের ‘লড়াই’ শেষে গতকাল বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে বাদ দেয় আইসিসি। বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ড নিয়ে নতুন সূচি তৈরি করেছে আইসিসি। আন্তর্জাতিক টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে এখন ১৪ নম্বরে স্কটল্যান্ড।
২০২৪ সালে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) মধ্যে হাইব্রিড মডেলের সমঝোতা চুক্তি হয়েছে। যার পরিপ্রেক্ষিতে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক পাকিস্তান হলেও ভারত তাদের ম্যাচগুলো খেলেছে সংযুক্ত আরব আমিরাতে। একই বছর ভারতে নারী ওয়ানডে বিশ্বকাপ হলেও পাকিস্তান খেলেছে শ্রীলঙ্কায়। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারত-শ্রীলঙ্কা যৌথ আয়োজক হওয়ায় এখানে হাইব্রিড মডেলের কোনো ব্যাপার নেই। এবার পাকিস্তান তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায়। যদিও বাংলাদেশকে বাদ দেওয়ায় পাকিস্তানও বিশ্বকাপ বর্জনের হুমকি দিয়েছে।

মোস্তাফিজুর রহমান-মোহাম্মদ আমিরের মধ্যে চলছে ইঁদুর-বিড়াল খেলা। দুজনের মধ্যে উইকেটের ব্যবধান মাত্র ১। দুজনেই এবারের পিএসএলে উইকেটও নিচ্ছেন সমানতালে। আজ রাতে মোস্তাফিজের সামনে সুযোগ রয়েছে আমিরকে ছাড়িয়ে যাওয়ার।
৩৬ মিনিট আগে
মোস্তাফিজুর রহমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাদ পড়ার ঘটনায় জল কম গড়ায়নি। এই ইস্যুতে বাংলাদেশ এবং ভারতের ক্রিকেটীয় সম্পর্কের অবনতি হয়েছে। সম্পর্কে উন্নয়নে এবার ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজকের পত্রিকাকে এমনটাই জানিয়েছে বিসিবির একটি দায়িত্
৩৮ মিনিট আগে
কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) প্রথম জয়ের দেখা পেয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। দলের জয়ের দিনে ব্যাট হাতে ঝোড়ো ইনিংস খেলেছেন অভিষেক শর্মা। তবে আচরণবিধি লঙ্ঘনের জন্য তাঁকে জরিমানা করেছে আইপিএল কর্তৃপক্ষ
১ ঘণ্টা আগে
র্যাঙ্কিংয়ের ব্যবধানটা মাঠের লড়াইয়ে ফুটিয়ে তুলতে পারল না বাংলাদেশ। এশিয়ান গেমস বাছাই হকিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে অপেক্ষাকৃত কম শক্তির শ্রীলঙ্কার কাছে হারতে হয়েছে বাংলাদেশকে। আজ ব্যাংককের আরটিএএফ টার্ফে ৩-২ গোলে হেরেছেন আশরাফুল-আমিরুলরা।
২ ঘণ্টা আগে