অস্থির পায়চারি আর টাকা মাথা—ডাগআউটে পেপ গার্দিওলাকে সহজেই আলাদা করে তোলে। তবে এই মৌসুম শেষে ম্যানচেস্টার সিটির ডাগআউটে আর দেখা যাবে না তাঁকে। সিটিতে এটাই তাঁর শেষ মৌসুম।
দীর্ঘ এক দশকের সম্পর্ক চুকিয়ে স্প্যানিশ এই কোচের মৌসুম শেষে ইতিহাদ ছেড়ে যাওয়ার খবর দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল। একটু আগ বাড়িয়ে বিবিসি সিটিতে তাঁর সম্ভাব্য উত্তরসূরি কে হতে যাচ্ছেন, তাঁর নামও জানিয়ে দিয়েছে—এনজো মারেস্কা।
আগামী রোববার অ্যাস্টন ভিলার বিপক্ষে লিগের শেষ ম্যাচ খেলবে ম্যানচেস্টার সিটি। দলটির ডাগআউটে সেটিই হতে যাচ্ছে গার্দিওলার শেষ ম্যাচ। ধারণা করা হচ্ছে, সেদিনই ইতিহাদ ছেড়ে দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা করতে পারেন ৫৫ বছর বয়সী গার্দিওলা।
ম্যানচেস্টার সিটির ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে পেপ গার্দিওলার নাম। তাঁর হাত ধরেই প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়নস লিগ জিতেছে সিটি। টানা চার বারসহ মোট ৬টি লিগ শিরোপা তাঁর অধীনেই জিতেছে সিটি। সব শুদ্ধ ক্লাবের হয়ে মোট ২০টি ট্রফি জিতেছেন গার্দিওলা। তাঁর অধীনেই ক্লাব ফুটবলে পরাশক্তি হিসেবে দাঁড়িয়ে গেছে সিটি।
লিগে রোববার শেষ ম্যাচ খেলার পর দিন সোমবার লিগ ও এফএ জেতায় একটি প্যারেডের আয়োজন করা হয়েছে ক্লাবের পক্ষ থেকে। যা গার্দিওলার জন্য হতে পারে বর্ণিল একক বিদায়ী সংবর্ধনাও।

ক্রিকেট তো শুধু দক্ষতারই খেলা নয়। মনস্তাত্বিক খেলাও বটে। আচরণবিধির শিকল পায়ে থাকলেও মনস্তাত্ত্বিক লড়াইয়ে জিততে স্লেজিংয়ে তৈরি হয় অন্য রকম উত্তেজনা। এসব কথার লড়াইয়ে বাংলাদেশের অংশ নেওয়ার উদাহরণ কম। বরং বাংলাদেশকে কথার চাবুকে কাবু করার উদাহরণই বেশি। তবে আজ মোহাম্মদ রিজওয়ান-লিটন দাসের মধ্যে যা হয়েছে
১১ ঘণ্টা আগে
দরজায় কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ। ১১ জুন থেকে ১৯ জুলাই পুরো বিশ্ব বুঁদ হয়ে থাকবে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থের’ উন্মাদনায়। বিশেষ করে বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনাকে নিয়ে দেখা যায় অকল্পনীয় উত্তেজনায়। তবে টুর্নামেন্ট শুরুর আগেই বেজে গেছে বিশ্বকাপ ফুটবলের দামামা। আর্জেন্টিনা-ভক্ত শাহরিয়ার নাফীসকেও স্পর্শ
১১ ঘণ্টা আগে
সরকারের হস্তক্ষেপে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) ভেঙে যাওয়ার পর আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকে নিষেধাজ্ঞার শঙ্কা তো কাজ করছিলই। কিন্তু আপাত দৃষ্টিতে সেই শঙ্কা থেকে অনেকটাই মুক্ত। আইসিসি ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজার সঙ্গে সভায় ফলপ্রসূ আলোচনা হয়েছে এসএলসির নবগঠিত কমিটির।
১২ ঘণ্টা আগে
বোলারের বোলিং করার সময় থামিয়ে দেওয়া মোহাম্মদ রিজওয়ানের কাছে নতুন কিছু নয়। আজ সিলেট টেস্টের চতুর্থ দিনে রিজওয়ান এমনটি করেছেন তাইজুল ইসলামের সঙ্গে। মাঝপথে থেমে যাওয়ায় তাইজুল স্বাভাবিকভাবেই বিরক্ত। এরপর লিটন দাসের সঙ্গে রিজওয়ানের সেই তর্কযুদ্ধ। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত রসিকতা করলেন...
১৩ ঘণ্টা আগে