
বাংলাদেশ নারী দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম গত দুই দিনে একাধিক সাক্ষাৎকারে সতীর্থ, অধিনায়ক, কোচিং স্টাফ, নির্বাচক ও বিসিবির নারী বিভাগের সাবেক প্রধানের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক ও টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জু এবং বিসিবির নারী বিভাগের প্রয়াত সাবেক ইনচার্জ তৌহিদুর রহমানের বিরুদ্ধে যৌন নিপীড়নের মতো গুরুতর ও স্পর্শকাতর অভিযোগ এসেছে তাঁর সাক্ষাৎকারে। বিষয়টি নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
জাহানারার অভিযোগ নিয়ে বিসিবির নারী বিভাগের প্রধান আবদুর রাজ্জাক জানিয়েছেন, তাঁর বিষয়টি খতিয়ে দেখবেন। আজ রাতে রাজ্জাক আজকের পত্রিকাকে বলেন, ‘অবশ্যই আমরা জানার চেষ্টা করব। এত মানুষের বিরুদ্ধে অভিযোগ। আবার এখানে একটা প্রশ্ন, সবাই খারাপ, এটা হয় কীভাবে? অনেক সময় যারা দল থেকে বাদ পড়ে, তাদের ক্ষোভ থাকে। কিন্তু সে যেসব অভিযোগ তুলেছে, এটা ভয়াবহ। এখন বোর্ডের কী করা উচিত, আমাদের আলোচনা করতে হবে। সে শুধু বলতে থাকবে, আমরা শুনতে থাকব? এটা আমার পর্যায়ে নেই, বোর্ডের সবাইকে মিলে আলোচনা করতে হবে।’
বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল আইসিসির সভায় যোগ দিতে এ মুহূর্তে দুবাই আছেন। তাঁর দেশে ফেরার কথা পরশু। রাজ্জাক বলেন, ‘আমি এর মধ্যে বুলবুল ভাইকে বিষয়টি জানিয়েছি। তিনি ফিরলে আমরা আলোচনা করব।’ জাহানারার অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে বিসিবি গত রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
বাংলাদেশের হয়ে ৫২ ওয়ানডে ও ৮৩ টি-টোয়েন্টি খেলা জাহানারা সবশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন গত বছর ডিসেম্বরে। এর পর থেকে ৩২ বছর বয়সী পেসার আছেন অস্ট্রেলিয়ায়। জাহানারার বিস্ফোরক অভিযোগ ভাবমূর্তি সংকটে বিসিবি, বিশেষ করে, নারী ক্রিকেটে। এ ধরনের অভিযোগের সুষ্ঠু তদন্ত না হলে দেশের নারী ক্রিকেটের বড় ক্ষতি হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিশ্বকাপের ফাইনালে আগামী ১৯ জুলাই নিউইয়র্ক নিউজার্সিতে আর্জেন্টিনার বিপক্ষে খেলতে নামবে স্পেন। ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠা আলবিসেলেস্তেদের সামনে এবার ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের চ্যালেঞ্জ। শিরোপা নির্ধারণী এই লড়াইয়ের আগে দুই দলের মুখোমুখি পরিসংখ্যান বলছে, কেউই কারও চেয়ে এগিয়ে নেই।
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের ফাইনালের অপেক্ষায় আর্জেন্টিনা। স্পেনের বিপক্ষে ম্যাচটা জিততে পারলেই টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা ঘরে তুলবে আলবিসেলেস্তেরা। ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে ওঠার উচ্ছ্বাসে যখন ভাসছে পুরো দল, তখন লিওনেল মেসিকে ঘিরে আবেগঘন এক মুহূর্ত ধরা পড়েছে উদযাপনের মাঝেই।
২ ঘণ্টা আগে
ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। ৪০ বছর আগের স্মৃতি যেন আবারও ফিরে এল আর্জেন্টাইন ফুটবলে। সেই আবেগঘন মুহূর্তের সাক্ষী ছিলেন ১৯৮৬ বিশ্বকাপজয়ী দলের গোলরক্ষক নেরি পুম্পিদো। আটলান্টার স্টেডিয়ামে বসে দলের জয় দেখার পর আবেগ ধরে রাখতে পারেননি তিনি। বিশ্বকাপ জয়ী ফুটবলারের বিশ
২ ঘণ্টা আগে
ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের সেমিফাইনালে একটি মুহূর্তকেই মোড় ঘুরিয়ে দেওয়ার ঘটনা হিসেবে দেখছেন লিওনেল মেসি। ১-১ গোলে সমতা ফেরার পর আর্জেন্টিনা বুঝতে পেরেছিল, প্রতিপক্ষের খেলোয়াড়রা আর আগের মতো লড়াইয়ের অবস্থায় নেই। সেই আত্মবিশ্বাস থেকেই শেষ পর্যন্ত জয় তুলে নেওয়ার বিশ্বাস তৈরি হয়েছিল বলে জানিয়েছেন মেস
৩ ঘণ্টা আগে