
প্রযুক্তির উৎকর্ষতার যুগে স্মার্টফোন এখন সবার হাতে হাতে। কোনো ঘটনা ঘটলে সেটা ছড়িয়ে পড়তে বেশি সময় লাগে না। উদাহরণস্বরূপ বাংলাদেশে প্রবাসী ফুটবলারদের আগমনের কথাটাই বলা যায়। তবে বাংলাদেশ ফুটবল দলের প্রধান কোচ টমাস ডুলির মতে সামাজিকমাধ্যমের অনেক ঘটনা ফুটবলারদের ওপর বাজে প্রভাব ফেলে।
২০২৫ সালে হামজা চৌধুরীর আন্তর্জাতিক ফুটবলে অভিষেকের পর থেকেই বাংলাদেশের ফুটবলে এসেছে নতুন জোয়ার। সেই ধারাবাহিকতায় একের পর এক প্রবাসী ফুটবলার জন্মভূমি বাংলাদেশের জার্সি পরে খেলার স্বপ্ন দেখছেন। বাফুফের ট্রায়ালের মাধ্যমে ধীরে ধীরে তাঁদের জায়গা করে নিতে হয়। কিন্তু এসেই যখন কোনো ফুটবলার জাতীয় দলকে সেরাটা দিতে পারেন না, তখন সামাজিকমাধ্যমে বয়ে যায় সমালোচনার বন্যা।
ডুলির মতে সামাজিকমাধ্যমে ফুটবলারদের নিয়ে এমন মন্তব্য করা হয়, সেটা তাঁদের মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে। বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলনের আগে আজ সংবাদমাধ্যমকে বাংলাদেশ কোচ বলেন, ‘আব্বাসের সঙ্গে মানুষ যা করেছে, সেটা দেখুন। একজন অসাধারণ, দুর্দান্ত খেলোয়াড় আমাদের দলে এসেছে। তারও এখানকার আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে সমস্যা হয়েছে। সে ঠিকমতো দৌড়াতে পারেনি, সবাই যে পারফরম্যান্স আশা করেছিল, সেটা দিতে পারেনি। সামাজিক মাধ্যমে তাঁকে অনেকে আক্রমণ করতে শুরু করলেন। এভাবে আপনারা ধ্বংস করছেন তাদের।’
ইন্দোনেশিয়ায় প্রথমবারের মতো হতে যাওয়া আসিয়ান কাপে বাংলাদেশ পড়েছে স্বাগতিকদের গ্রুপে। হামজা-জামাল ভূঁইয়াদের অপর দুই প্রতিপক্ষ সিঙ্গাপুর ও মালয়েশিয়া। এই চার দলের মধ্যে র্যাঙ্কিংয়ে সবার আগে ইন্দোনেশিয়া অবস্থান করছে ১১৮ নম্বরে। মালয়েশিয়া ও সিঙ্গাপুরের অবস্থান ১৩৬ ও ১৪৮ নম্বরে। বাংলাদেশ রয়েছে ১৮১ নম্বরে।
বর্তমানে বাংলাদেশের র্যাঙ্কিংয়ের যে অবস্থা, সেখান থেকে ওপরে উঠতেও কমপক্ষে ২-৩ বছর লাগবে বলে মনে করেন ডুলি। বাংলাদেশ কোচ বলেন, ‘সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়ার দিকে তাকান। তাদের র্যাঙ্কিং কোথায়, সেটা দেখুন। আমরা এখন যেখানে আছি, ধরুন ১৮০ নম্বরে। সেখান থেকে ১৫০-তে উঠে আসতেও ২-৩ বছর লেগে যেতে পারে। তারা তো আমাদের চেয়েও অনেক ওপরে। তাই আমরা সেখানে গিয়ে হঠাৎ করে সবাইকে হারিয়ে দেব—এটা ভাবা বাস্তবসম্মত নয়। এটা রাতারাতি সম্ভব না।’
যে আব্বাসের কথা ডুলি বলেছেন, তিনি ইংল্যান্ডপ্রবাসী অ্যাডাম আব্বাস। ১৯ বছর বয়সী এই ফরোয়ার্ড গত ৮ আগস্ট সকালে ইংল্যান্ড থেকে ঢাকায় এসে বিকেলেই যশোরের শামসুল হুদা একাডেমিতে ক্যাম্পে যোগ দিয়েছিলেন। মূলত সেটা ছিল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলের প্রস্তুতি ক্যাম্প।

সামাজিকমাধ্যমের নেতিবাচক প্রভাব নিয়ে আজ যে কথা ডুলি বলেছেন, কদিন আগে আজকের পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারেও উল্লেখ করেছিলেন। বাংলাদেশ কোচ তখন বলেছিলেন, ‘ফেসবুকে যা কিছু পড়েন, সবকিছু বিশ্বাস করবেন না। কারণ, সেখানে প্রচুর মিথ্যা ছড়িয়ে থাকে। বিষয়ভিত্তিক জ্ঞান না থাকাটা দুঃখজনক হলেও সত্য, তবে দ্রুত হোক বা দেরিতে, সমর্থকেরা সব আসল সত্য বুঝতে পারবেন।’
সামাজিকমাধ্যমে ইতিবাচক-নেতিবাচক, সমালোচনা-ট্রল চাইলেও এসব বন্ধ করা অসম্ভব। খেলোয়াড়দের সবকিছুর জবাব দিতে হয় মাঠের পারফরম্যান্সে। কিন্তু ডুলি যেন সামাজিকমাধ্যম নিয়েই বেশি চিন্তিত।
২৫ সেপ্টেম্বর মালয়েশিয়া ম্যাচ দিয়ে বাংলাদেশের আসিয়ান কাপ অভিযান শুরু হবে। ২৮ সেপ্টেম্বর বাংলাদেশর প্রতিপক্ষ সিঙ্গাপুর।স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে জামাল-হামজারা খেলবেন ১ অক্টোবর।

কোয়ার্টার ফাইনাল পরিত্যক্ত হওয়ায় চীনের চেয়ে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় নারী এশিয়ান গেমসের সেমিফাইনালে ওঠে বাংলাদেশ। এক সপ্তাহের ব্যবধানে ফের বাংলাদেশ-চীন মেয়েদের ক্রিকেট ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু এবারও তাদের ম্যাচ হলো না।
৫ মিনিট আগে
টানা তিনবার বিশ্বকাপে খেলতে না পারার ব্যর্থতায় গত পাঁচ মাসে অনেক ঝড় বয়ে গেছে ইতালির ওপর দিয়ে। ইতালি ফুটবল ফেডারেশনে (এফআইজিসি) ডিম নিক্ষেপ, ফেডারেশনের কর্মকর্তাদের পদত্যাগ, নতুন কোচ নিয়োগ—কত কিছুই তো ঘটেছে। তবে এবার যখন নতুন পথচলা ইতালি শুরু করতে যাচ্ছে, তখন জায়গা হয়নি আর্জেন্টাইন বংশোদ্ভূত এক ফুটবল
১ ঘণ্টা আগে
ভারত-নিউজিল্যান্ড সিরিজ শুরু হতে এখনো এক মাসের বেশি সময় বাকি। তবে এই সিরিজের আগে পর্যাপ্ত সময় নিউজিল্যান্ডের হাতে থাকলেও তাদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। শুটিং করতে গিয়ে ভয়ংকর দুর্ঘটনার শিকার হয়েছেন রাচীন রবীন্দ্র। তাতে করে ভারত সিরিজ পড়ে গেছে হুমকির মুখে।
২ ঘণ্টা আগে
ইংল্যান্ডের কাছে প্রথম দুই টি-টোয়েন্টিতে বাজেভাবে হেরেছে শ্রীলঙ্কা। আগেভাগেই সিরিজ খুইয়ে বসা লঙ্কানরা আজ নামবে হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে ইংল্যান্ড-শ্রীলঙ্কা তৃতীয় টি-টোয়েন্টি। রয়েছে লা লিগা, ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচও। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা র
৩ ঘণ্টা আগে