
ফিফা আসিয়ান কাপের জন্য বাংলাদেশ দল আজ ইন্দোনেশিয়ার উদ্দেশে রওনা হচ্ছে। তবে দলের সঙ্গে থাকছেন না তপু বর্মণ। কাফ মাসলের চোটের কারণে শেষ মুহূর্তে ২৩ সদস্যের স্কোয়াড থেকে বাদ পড়েছেন এই ডিফেন্ডার। দল আজ রাতে গেলেও হামজা চৌধুরী, শমিত সোম ও ফারহান আলী ওয়াহিদরা পৌঁছাবেন ২১ সেপ্টেম্বর।
জুনে সান মারিনোর বিপক্ষে জোড়া গোল করা তপুকে নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করেছিলেন কোচ টমাস ডুলি। শুরু থেকেই মাংসপেশিতে হালকা চোট ছিল তাঁর। সেই কারণে দলের সঙ্গে পুরোপুরি অনুশীলনও করতে পারেননি। শেষ পর্যন্ত এমআরআই করানোর পর পেশিতে সমস্যা ধরা পড়ে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অনুশীলনে ফিরতেই তপুর আরও অন্তত দুই সপ্তাহ সময় লাগবে। আসিয়ান কাপের চেয়ে সামনে সাফ চ্যাম্পিয়নশিপকে বেশি গুরুত্বপূর্ণ বিবেচনা করে তপুকে নিয়ে ঝুঁকি না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দল।
আজ বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলনের আগে ডুলি বলেন, ‘তপু বাদ পড়েছে। সত্যি বলতে সে কখনই পুরোপুরি দলের অনুশীলনে যোগ দিতে পারেনি। শুরু থেকেই তার চোট ছিল। মাংসপেশিতে হালকা টান অনুভব করছিল সে। তাই সে দলের সঙ্গে অনুশীলন করতেই পারেনি। টুর্নামেন্ট যত এগিয়ে আসছিল, আমরা শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করছিলাম যে সে ফিট হতে পারে কি না। কিন্তু পরে এমআরআইতে আমরা তার পেশিতে কালো দাগ দেখতে পাই। ডাক্তার জানান যে অনুশীলনে ফেরার আগে তার আরও অন্তত দুই সপ্তাহ সময় লাগবে। তাই তাকে খেলানো যুক্তিসংগত নয়।’
তপুর চোটের পাশাপাশি দলে আরেকটি শঙ্কা তৈরি হয়েছিল শেখ মোরসালিনকে নিয়ে। ঘুমের সমস্যার কারণে ঘাড়ে ব্যথার পর মাংসপেশিতেও হালকা টান অনুভব করেছিলেন তিনি। সর্বশেষ অনুশীলনে অস্বস্তি হওয়ায় তাঁর এমআরআই করানো হয়েছে। সেখানে ছোট একটি সমস্যা ধরা পড়েছে। তবে তিন দিনের মধ্যে আবার অনুশীলনে ফিরতে পারবেন বলে আশা করছে টিম ম্যানেজমেন্ট। তাই তাঁকে দলে রাখা হয়েছে।
তপু বাদ পড়লেও তাঁর জায়গায় আরেকজন ডিফেন্ডার নেওয়া হয়নি। সেখানে রাখা হয়েছে ফরোয়ার্ড শাহরিয়ার ইমনকে। এই ব্যাখ্যায় ডুলি বলেন, ‘দলে জিদান, মানিক, সোহেল ও তারিকের মতো যথেষ্ট ডিফেন্ডার আছে। কিন্তু নিয়মিত স্ট্রাইকারের বিকল্প কম। তাই আক্রমণভাগে বাড়তি একটি বিকল্প রাখতেই ইমনকে দলে রাখা হয়েছে।’

ইংল্যান্ডের কাছে প্রথম দুই টি-টোয়েন্টিতে বাজেভাবে হেরেছে শ্রীলঙ্কা। আগেভাগেই সিরিজ খুইয়ে বসা লঙ্কানরা আজ নামবে হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে ইংল্যান্ড-শ্রীলঙ্কা তৃতীয় টি-টোয়েন্টি। রয়েছে লা লিগা, ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচও। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা র
২০ মিনিট আগে
ইতালির হয়ে ১৯৬৮ সালে জিতেছেন ইউরো। ইন্টার মিলানের জার্সিতে সিরি ‘আ’, চ্যাম্পিয়নস লিগও জিতেছেন। কথাটা সান্দ্রো মাজ্জোলা সম্পর্কেই বলা। গতকাল রাতে তিনি চলে গেছেন না ফেরার দেশে।
১ ঘণ্টা আগে
ফ্রান্স জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পর এবারই প্রথম দল ঘোষণা করলেন জিনেদিন জিদান। তাঁর ঘোষিত দলে রয়েছে পাঁচ চমক। তাঁদের নিয়েই ফ্রান্স আগামী সপ্তাহে নেশনস লিগে খেলতে নামবে।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফুটবলের আংশিক মালিকানা ঘোষণার পর থেকে বেশ চাপেই আছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। নানারকম সমালোচনা, ব্যঙ্গ-বিদ্রুপ তো রয়েছেই। ফিফা প্রেসিডেন্টকেও দেওয়া হচ্ছে একের পর এক চিঠি। এবার বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থার কাছে মোটা অঙ্কের টাকা দাবি করা হয়েছে।
৩ ঘণ্টা আগে