
২০২৬ বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ২০২৬ বিশ্বকাপের বিজয়ীরা টুর্নামেন্টের জন্য রেকর্ড আর্থিক অবদানের অংশ হিসেবে ৫০ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় ৬১০ কোটি টাকা) পুরস্কার পাবে। মোট ৬৫৫ মিলিয়ন ডলার বিশ্বকাপের পুরস্কার তহবিল ঘোষণা করেছে ফিফা, ২০২২ সালে কাতারে অনুষ্ঠিত সর্বশেষ টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলোকে বিতরণ করা ৪৪০ মিলিয়ন ডলারের চেয়ে প্রায় ৫০ শতাংশ বেড়েছে আর্থিক পুরস্কার।
তিন বছর আগে ফ্রান্সের বিপক্ষে ফাইনালে লিওনেল মেসিরা জেতায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ৪২ মিলিয়ন ডলার (৫০০ কোটি টাকা) পুরস্কার পেয়েছিল। ফ্রান্স রানার্সআপ হয়ে পেয়েছিল ৩০ মিলিয়ন ডলার বা ৩৬৬ কোটি টাকা। এবার চ্যাম্পিয়ন দলের প্রাইজমানি ১১০ কোটি টাকা বাড়িয়েছে ফিফা। আগামী বছরের বিশ্বকাপ ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায় অনুষ্ঠিত হবে। প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নিতে যাচ্ছে এই টুর্নামেন্ট।
গ্রুপ পর্বে বাদ পড়া দলগুলো পাবে ৯ মিলিয়ন ডলার বা ১১০ কোটি টাকা। অংশগ্রহণকারী ৪৮টি দেশ তাদের প্রস্তুতির খরচ মেটাতে পাবে অতিরিক্ত ১.৫ মিলিয়ন ডলার বা ১৮ কোটি টাকা।
চ্যাম্পিয়ন: ৬১০ কোটি ৬১ লাখ টাকা
রানার্সআপ: ৪০৩ কোটি টাকা
তৃতীয় স্থান নির্ধারণী: ৩৫৪ কোটি ১৫ লাখ টাকা
চতুর্থ স্থান নির্ধারণী: ৩২৯ কোটি ৭৩ লাখ টাকা
পঞ্চম থেকে অষ্টম: ২৩২ কোটি ৩ লাখ টাকা
নবম থেকে ১৬ তম: ১৮৩ কোটি ১৮ লাখ টাকা
১৭ থেকে ৩২ তম: ১৩৪ কোটি ৩৩ লাখ টাকা
৩৩ থেকে ৪৮ তম: ১১০ কোটি টাকা
যুব ফুটবল উন্নয়নে ফিফার অটল অঙ্গীকারের অংশ হিসেবে, ফিফা কাউন্সিল ছেলে ও মেয়ে উভয়ের জন্য নতুন ফিফা অনূর্ধ্ব-১৫ উৎসবধর্মী টুর্নামেন্ট চালুর অনুমোদন দিয়েছে, যা ফিফার ২১১টি সদস্য অ্যাসোসিয়েশনের সবার জন্য উন্মুক্ত থাকবে। প্রথম আসরটি ২০২৬ সালে ছেলেদের দল নিয়ে হবে। দ্বিতীয় আসরটি ২০২৭ সালে মেয়েদের দল নিয়ে হবে। এই ধারাবাহিকতায়, ২০২৮ সাল থেকে সব সদস্য অ্যাসোসিয়েশনকে দুটি আলাদা প্রতিযোগিতায় তাদের ছেলে ও মেয়ে উভয় অনূর্ধ্ব-১৫ দল নিয়ে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হবে। অনূর্ধ্ব-১৫ খেলোয়াড়দের উন্নয়ন চাহিদার সঙ্গে সামঞ্জস্য রাখতে ম্যাচের সময়কাল হবে কম, মাঠ হবে ছোট ও প্রতিটি দলে ৭ থেকে ৯ জন খেলোয়াড় থাকবে। ফিফা সভাপতি ইনফান্তিনো বলেন, ‘সাম্প্রতিক বছরগুলোয় ফিফা যুব ফুটবলকে এগিয়ে নিতে প্রচেষ্টা বাড়িয়েছে, যার ফলাফল সবার চোখের সামনে। আমরা যুব প্রতিযোগিতা ও উন্নয়নে অত্যন্ত সক্রিয় ছিলাম। এটি সেই প্রচেষ্টারই একটি স্বাভাবিক ও আনন্দদায়ক পরের ধাপ।’

এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) নারী চ্যাম্পিয়নস লিগের প্রাথমিক পর্বে নিজেদের শেষ ম্যাচে বড় জয় পেয়েছে বাংলাদেশের রাজশাহী স্টার্স এফসি। আজ মালয়েশিয়ার কোটা কিনাবালুতে গুয়ামের রোভার্স এফসিকে ৮–০ গোলে হারিয়েছে বাংলাদেশের দলটি।
১৫ মিনিট আগে
জীবন পেয়ে সুযোগ কীভাবে কাজে লাগাতে হয়, সেটাই করে দেখালেন দেবদূত পাড়িক্কাল। গলের পর কলম্বোতেও সেঞ্চুরি পেয়েছেন পাড়িক্কাল। তাঁর তিন অঙ্ক ছোঁয়ার দিনে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন দাপটের সঙ্গে শেষ করেছে ভারত।
৩৪ মিনিট আগে
মাত্র ৭৫০ বলেই শেষ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় টেস্ট। ম্যাকাইতে মাত্র দুদিনে হেরে যাওয়ায় আলোচনায় বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা। একই সঙ্গে প্রশ্ন উঠেছে টেস্টের পিচ নিয়েও। নাজমুল হোসেন শান্তর মতে এ ধরনের ঘটনা কখনোই ভোলা
২ ঘণ্টা আগে
ডারউইনে ৯ উইকেটে জয়ের পর প্রশংসায় ভাসছিল বাংলাদেশ ক্রিকেট দল। বিপরীত অবস্থা ছিল অস্ট্রেলিয়ার। তাদের সংবাদমাধ্যমেই ধুয়ে দেওয়া হচ্ছিল প্যাট কামিন্স-ট্রাভিস হেডদের। কিন্তু ম্যাকাইতে পাত্তাই পেলেন না নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজরা। তাতে করে ২৩ বছর আগে যা ঘটেছিল, সেই ঘটনাও হার মেনে গেল বাংলাদেশ-
২ ঘণ্টা আগে