Ajker Patrika

সরে দাঁড়ালেন ধনঞ্জয়া, শ্রীলঙ্কার টেস্ট দলে আসছে পরিবর্তন

ক্রীড়া ডেস্ক    
সরে দাঁড়ালেন ধনঞ্জয়া, শ্রীলঙ্কার টেস্ট দলে আসছে পরিবর্তন
নেতৃত্বে নতুন প্রজন্মকে দেখতে চান তিনি। ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়লেন ধনঞ্জয়া ডি সিলভা। আজ এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে নেতৃত্ব ছাড়লেও শ্রীলঙ্কার হয়ে এই সংস্করণে খেলা চালিয়ে যেতে চান তারকা অলরাউন্ডার।

দিমুথ করুনারত্নে সরে দাঁড়ানোর পর ২০২৪ সালের জানুয়ারিতে শ্রীলঙ্কার টেস্ট দলের অধিনায়কত্ব পান ধনঞ্জয়া। এখন পর্যন্ত ১৮ টেস্টে দেশকে নেতৃত্ব দিয়েছেন তিনি। তাঁর অধিনায়কত্বে ৭ জয় পেয়েছে লঙ্কানরা।

নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্তের কারণও জানিয়েছেন ধনঞ্জয়া। তরুণ প্রজন্মকে গুরু দায়িত্বে দেখতে চান তিনি। শ্রীলঙ্কার নির্বাচক কমিটির কাছে দেওয়া চিঠিতে তিনি বলেন, ‘আমার আন্তরিক মত হলো, নেতৃত্বের দায়িত্ব এখন পরবর্তী প্রজন্মের হাতে তুলে দেওয়া উচিত।’

অধিনায়ক হিসেবে ব্যাট হাতেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন ধনঞ্জয়া। ১৮ টেস্টে ৩৬.৪৫ গড়ে ১১৩০ রান করেছেন তিনি। বল হাতে নিয়েছেন ৯ উইকেট। তাঁর বোলিং গড় ৪৪.৪৪।

ধনঞ্জয়ার নেতৃত্বের প্রশংসা করেছেন শ্রীলঙ্কা ক্রিকেটের প্রধান নির্বাহী অ্যাশলি ডি সিলভা। তিনি বলেন, ‘শ্রীলঙ্কা ক্রিকেট তাঁর ক্যারিয়ারের বাকি সময়ের জন্য সর্বোত্তম কামনা করছে এবং টেস্ট দলের নেতৃত্বে তিনি যে অবদান রেখেছেন, তার জন্য তাঁকে ধন্যবাদ জানাচ্ছে।’

ধনঞ্জয়ার বিদায়ে এখন শ্রীলঙ্কার টেস্ট দলে নেতৃত্বের পরিবর্তন আসছে। নতুন অধিনায়কের হাতে দায়িত্ব তুলে দিয়ে দলটি টেস্ট ক্রিকেটে নতুন অধ্যায়ের শুরু করবে। নতুন অধ্যায়ে দলটি কেমন করে, সেটাই এখন দেখার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত