ক্রিস্টিয়ানো রোনালদোর আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষটা যেভাবে এগোচ্ছে, তাতে দুঃখ প্রকাশ করেছেন ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার গ্যারি লিনেকার। তাঁর মতে, পর্তুগিজ তারকা লিওনেল মেসির মতোই আবেগঘন বিদায় পাওয়ার যোগ্য।
কোচ জর্জ জেসুসের সঙ্গে বিরোধের জেরে গত সপ্তাহে পর্তুগাল ক্যাম্প ছেড়ে যান রোনালদো। নিজের অবস্থান ব্যাখ্যা করে সম্প্রতি ১ হাজার ৭০০ শব্দের বেশি দীর্ঘ একটি বিবৃতি দেন তিনি। সেখানে কোচের সঙ্গে কী সমঝোতা হয়েছিল এবং পরে কী ঘটেছে, তার বিস্তারিত তুলে ধরেন সিআরসেভেন।
রোনালদোর দাবি, জেসুস তাঁর সঙ্গে করা প্রতিশ্রুতি দুবার ভঙ্গ করেছেন। নরওয়ের বিপক্ষে ম্যাচে তাঁকে খেলানোর বিষয়ে শেষ মুহূর্তে অবস্থান বদল এবং পরে বিষয়টি নিয়ে প্রকাশ্যে ভিন্ন বক্তব্য দেওয়াকে কেন্দ্র করেই মূল বিরোধের সূত্রপাত। রোনালদো অবশ্য জানিয়েছেন, শাস্তি ভোগ করার পর শারীরিকভাবে সুস্থ থাকলে এবং ক্লাবের হয়ে ভালো খেললে পর্তুগালের হয়ে আবার মাঠে নামতে প্রস্তুত তিনি।
এমন পরিস্থিতিতেই রোনালদোর সম্ভাব্য আন্তর্জাতিক বিদায়ের সঙ্গে মেসির বিদায়ের তুলনা টেনেছেন লিনেকার। স্ট্যামফোর্ড ব্রিজে লিডার্স উইক স্পোর্টস ইন্ডাস্ট্রি সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, ‘আমার মনে হয়, বিষয়টি কিছুটা দুঃখজনক, কারণ সে এত অসাধারণ একজন খেলোয়াড়। শেষ পর্যন্ত পাঁচ বা ১০ বছর পর কেউ এসব মনে রাখবে না। আমরা শুধু মনে রাখব, সে কতটা দুর্দান্ত ছিল।’
এরপর মেসির বিদায়ের প্রসঙ্গ টেনে লিনেকার বলেন, ‘তবে আপনি যদি মেসির বিদায়ের দিকে তাকান, সেটি ছিল ভীষণ সুন্দর। আর আমার মনে হয়, ক্রিস্টিয়ানোও একই ধরনের বিদায়ের যোগ্য।’
গতকাল আর্জেন্টিনার হয়ে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন মেসি। বেনিনের বিপক্ষে ৩-০ ব্যবধানের জয়ে একটি গোল করার পাশাপাশি সতীর্থদের দুটি গোলে সহায়তা করেন তিনি। বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে প্রায় ৮৫ হাজার দর্শক তাঁকে আবেগঘন বিদায় জানান।
মেসির বিদায়ী ম্যাচে দশম মিনিটে তাঁর জার্সি নম্বরের প্রতি সম্মান জানিয়ে ম্যাচ থামিয়ে এক মিনিট করতালি দেন দর্শকেরা। ম্যাচ শেষে ড্রোন শোয়ের মাধ্যমে তাঁকে সম্মান জানানো হয়। সব মিলিয়ে ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষটা স্মরণীয় হয়েই থাকল মেসির জন্য।

লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচটি আর্জেন্টিনার জন্য ছিল উৎসবের রাত। কিন্তু সেই ম্যাচে প্রতিপক্ষ হিসেবে খেলা বেনিনের জন্য রাতটি শেষ হয়েছে ক্ষোভ আর হতাশা নিয়ে। অভিযোগ উঠেছে, ম্যাচ শেষে বেনিনের খেলোয়াড় ও কর্মকর্তাদের সঙ্গে স্বাগিতকদের পক্ষ থেকে প্রত্যাশিত সৌজন্য দেখানো হয়নি।
১৯ মিনিট আগে
আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির দীর্ঘ পথচলা শেষ হয়েছে। বিদায়ের সেই বিশেষ রাতে স্বামীর পাশে ছিলেন আন্তোনেলা রোকুজ্জো। পরদিন সামাজিক মাধ্যমে তারকা ফুটবলারকে নিয়ে আবেগঘন একটি বার্তা দিয়েছেন তিনি।
২ ঘণ্টা আগে
আর্জেন্টিনার হয়ে শেষ ম্যাচ খেলার পর হৃদয়ছোঁয়া বার্তা দিয়েছেন লিওনেল মেসি। বেনিনের বিপক্ষে আন্তর্জাতিক ফুটবলে বিদায়ী ম্যাচ শেষে মনুমেন্তাল স্টেডিয়ামে দাঁড়িয়ে সমর্থকদের অভিবাদন জানানোর পর সামাজিক মাধ্যমেও নিজের অনুভূতি প্রকাশ করেছেন আর্জেন্টাইন মহাতারকা।
২ ঘণ্টা আগে
আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচের পর তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। দীর্ঘদিনের এই দুই প্রতিদ্বন্দ্বীর লড়াইয়ের অসংখ্য অধ্যায়ের পর এবার এলএমটেনের বিদায়ে রোনালদোর কণ্ঠে শোনা গেল অকুণ্ঠ প্রশংসা।
২ ঘণ্টা আগে