
টানা দুইবার শিরোপা ধরে রাখতে না পারার ঘটনায় বিমর্ষ পুরো আর্জেন্টিনা। ইতালি-ব্রাজিলের পর যে কীর্তি গড়ার সুবর্ণ সুযোগ ছিল লিওনেল মেসি-লেয়ান্দ্রো পারেদেস-হুলিয়ান আলভারেসদের সামনে, সেটা আর কাজে লাগাতে পারলেন না তাঁরা। এবার নীরবতা ভাঙলেন পারেদেসও।
বিশ্বকাপ ফাইনালে হারের পরদিনই (২১ জুলাই) সামাজিক মাধ্যমে দীর্ঘ এক আবেগঘন পোস্ট দেন মেসি। এবার মুখ খুললেন পারেদেসও। যে পারেদেস নিউজার্সিতে ফাইনালে স্পেনের দুই ফুটবলার এরিক গার্সিয়া ও গাভির গলা চেপে ধরার ঘটনায় ভীষণ সমালোচিত। গত রাতে সামাজিক মাধ্যমে এক পোস্টে পারেদেস সেই ঘটনার কোনো প্রসঙ্গ উল্লেখ করেননি। নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আর্জেন্টাইন মিডফিল্ডার লিখেছেন, ‘ধন্যবাদ, আর্জেন্টিনা। আমি তোমাকে সব সময় ভালোবাসি। দুঃখ-ভারাক্রান্ত হৃদয়ে পোস্ট দিচ্ছি। কারণ, দেশকে তার প্রাপ্য আনন্দ এনে দিতে পারিনি।’
২০২২ ফুটবল বিশ্বকাপে সৌদি আরবের কাছে হারের পর জয়রথ ছুটছিল আর্জেন্টিনার। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ টানা ১৩ ম্যাচ জিতে আলবিসেলেস্তেরা পা রাখে ফাইনালে। টানা দুইবার শিরোপা জয় লিওনেল মেসি-এনসো ফের্নান্দেসদের কাছে ছিল কেবল সময়ের ব্যাপার। কিন্তু স্পেনের কাছে ১-০ গোলে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে স্কালোনির শিষ্যদের। হারের ব্যবধানের চেয়েও আর্জেন্টিনার খেলার ধরন নিয়ে প্রশ্ন উঠেছে। আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস স্পেনের একের পর এক আক্রমণ ঠেকাতে ব্যস্ত ছিলেন ঠিকই। কিন্তু স্পেনের ওপর কোনো চাপই সৃষ্টি করতে পারেনি আলবিসেলেস্তেরা।
চ্যাম্পিয়ন হতে না পারার দুঃখ যেমন কাজ করছে পারেদেসের, একই সঙ্গে তিনি গর্ব করছেন সতীর্থদের নিয়েও। ৩২ বছর বয়সী আর্জেন্টাইন মিডফিল্ডার লিখেছেন, ‘একই সঙ্গে বুক ভরা গর্বও অনুভব হচ্ছে। কারণ, নিজেদের সর্বস্ব দিয়েছি। নিজেদের পতাকাকে সর্বোচ্চ শিখরে তুলে ধরেছি।’
মেসি, রদ্রিগো দি পল, হুলিয়ান আলভারেস, লাউতারো মার্তিনেসরাই ছিলেন ২০২২ ফুটবল বিশ্বকাপের চ্যাম্পিয়ন দলে। এবার মেসি ৮ ম্যাচে ৮ গোল ও ৪ অ্যাসিস্ট করেছেন। শুধু তাই নয়, অধিনায়কসহ ৮ আর্জেন্টাইন ফুটবলার মিলে দলের ১৯ গোল করেছেন। গোল করেছেন লিসান্দ্রো মার্তিনেস-ক্রিস্তিয়ান রোমেরোর মতো ডিফেন্ডাররাও। তবে ফাইনালে মেসিকে একরকম বোতলবন্দী করে রেখেছে স্পেন। একেবারে শেষ মুহূর্তে (১০৬ মিনিটে) ফেরান তোরেসের গোলে নিশ্চিত হয় স্প্যানিশদের দ্বিতীয় বিশ্বকাপ।
২০২১ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা, ২০২২ ফুটবল বিশ্বকাপ, ২০২৪ কোপা আমেরিকা—আর্জেন্টিনার এই চার শিরোপাজয়ী দলের অংশ ছিলেন পারেদেস। এবার সুযোগ ছিল পঞ্চম শিরোপা জেতার। সেটা না হলেও আর্জেন্টিনা গত পাঁচ বছরে যা অর্জনে, সেটা তাঁর কাছে গর্ব করার মতোই। আর্জেন্টিনার তারকা মিডফিল্ডার বলেন, ‘এই দলের সঙ্গে জড়িত প্রত্যেককে ধন্যবাদ। খেলোয়াড়দের ধন্যবাদ, যারা এই জার্সি পরে নিজেদের সর্বস্ব দিয়েছে, ঠিক যেমনটা তারা প্রত্যেক ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত করে আসছে। ইতিহাসের সেরা আর্জেন্টিনা জাতীয় দলের অংশ হতে পারাটা ছিল এক পরম সম্মানের বিষয়।’
ফাইনালে মূল ম্যাচেই একটা হলুদ কার্ড দেখছিলেন পারেদেস। হারের পর তিনি গলা চেপে ধরেছিলেন স্পেনের দুই ফুটবলারের। এই ঘটনায় আর্জেন্টিনার মিডফিল্ডারকে দেখানো হয় লাল কার্ড। পরে সেটা ফিফা প্রত্যাহার করে নেয়। আর্জেন্টিনার জার্সিতে ২০১৭ সাল থেকে এখন পর্যন্ত ৮৪ ম্যাচ খেলেছেন। করেছেন ৫ গোল ও ৪ অ্যাসিস্ট।

জুনে ভারত সফরে যাচ্ছে তাই পারফরম্যান্স করেছে আফগানিস্তান। একমাত্র টেস্টে ইনিংস ও ৩০০ রানে হেরেছে আফগানরা। সেই ধারাবাহিকতায় ওয়ানডে সিরিজে হয়েছে ধবলধোলাই। দলের ভরাডুবিতে এবার নেতৃত্ব ছাড়লেন আফগানিস্তানের বাঁহাতি ব্যাটার হাশমাতউল্লাহ শাহীদি।
২ ঘণ্টা আগে
২০১৯ ও ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের তুলনায় দল বাড়ছে আগামী ওয়ানডে বিশ্বকাপে। দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া ও জিম্বাবুয়েতে হতে যাওয়া বিশ্বকাপে দল সংখ্যা বেড়ে হয়েছে ১৪। তবে দল সংখ্যা বাড়লেও খেলার ফরম্যাট একেবারে আলাদা। মূলত টুর্নামেন্ট আকর্ষণীয় করতেই আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) সংস্করণ বদলেছে বলে জানা গেছ
২ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফুটবলের ডামাডোলে বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ নিয়ে দর্শকদের আগ্রহ ছিল না বললেই চলে। পুরো ৩৯ দিন ফুটবল বিশ্বকাপ উন্মাদনায় বুঁদ হয়ে ছিলেন দেশের ক্রীড়াপ্রেমীরা। আরও স্পষ্ট করে বললে ব্রাজিল-আর্জেন্টিনা নিয়েই মেতেছিলেন অধিকাংশ ফুটবলপ্রেমী। তবে যে হতাশার সিরিজ উপহার দিয়েছেন তানজিদ হাসান তামিম-নাজমুল
৩ ঘণ্টা আগে
টমাস টুখেল, কার্লো আনচেলত্তি, জোসে মরিনিওরা ডাগআউটে যতটা উত্তেজিত থাকেন, তাঁদের তুলনায় অনেকটাই ব্যতিক্রম লিওনেল স্কালোনি। ম্যাচে যেমন পরিস্থিতিই আসুক না কেন, স্কালোনি বেশির ভাগ সময় মাথা ঠাণ্ডা রাখেন। এমনকি দল হারলেও চোখের পানি ধরে রাখতে পারেন তিনি। কিন্তু দৃঢ় মানসিকতার স্কালোনি এবার নিজের আবেগ সামলা
৫ ঘণ্টা আগে