
৩৯ দিনের বিশ্বকাপ শেষে আর্জেন্টিনা-স্পেনের ফুটবলার-কোচরা যাঁর যাঁর দেশে ফিরেছেন।একের পর এক শিরোপা জেতা আর্জেন্টিনা এবার নিউজার্সির ফাইনালে মুখ থুবড়ে পড়েছে। দেশে ফেরার পর লিওনেল স্কালোনিকে সংবাদমাধ্যমের অনেক প্রশ্নের উত্তর দিতে হয়েছে। এক পর্যায়ে তিনি খেপে গিয়ে সাংবাদিকদের পাল্টা প্রশ্ন ছুড়েছেন।
২০২২ ফুটবল বিশ্বকাপে সৌদি আরবের কাছে হারের পর জয়রথ ছুটছিল আর্জেন্টিনার। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ টানা ১৩ ম্যাচ জিতে আলবিসেলেস্তেরা পা রাখে ফাইনালে। টানা দুইবার শিরোপা জয় লিওনেল মেসি-এনসো ফের্নান্দেসদের কাছে ছিল কেবল সময়ের ব্যাপার। কিন্তু স্পেনের কাছে ১-০ গোলে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে স্কালোনির শিষ্যদের। হারের ব্যবধানের চেয়েও আর্জেন্টিনার খেলার ধরন নিয়ে প্রশ্ন উঠেছে। আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস স্পেনের একের পর এক আক্রমণ ঠেকাতে ব্যস্ত ছিলেন ঠিকই। কিন্তু স্পেনের ওপর কোনো চাপই সৃষ্টি করতে পারেনি আলবিসেলেস্তেরা।
ফাইনালের আগে খেলোয়াড়দের মধ্যে কি কোনো দ্বন্দ্ব তৈরি হয়েছিল—সাংবাদিকেরা এমন প্রশ্ন জিজ্ঞেস করতে স্কালোনি গাড়ি থেকে লাফিয়ে নামেন। আর্জেন্টিনার কোচ যে এই প্রশ্নে বিরক্ত, সেটা তাঁর উত্তরেই স্পষ্ট। স্কালোনি বলেন, ‘আপনারা আমাকে কী জিজ্ঞেস করছেন, তা আমি বিশ্বাস করতে পারছি না। আমরা সম্পূর্ণ ভিন্ন পথে এগোচ্ছি।’
মেসি, রদ্রিগো দি পল, হুলিয়ান আলভারেস, লাউতারো মার্তিনেসরাই ছিলেন ২০২২ ফুটবল বিশ্বকাপের চ্যাম্পিয়ন দলে। এবার মেসি ৮ ম্যাচে ৮ গোল ও ৪ অ্যাসিস্ট করেছেন। শুধু তাই নয়, অধিনায়কসহ ৮ আর্জেন্টাইন ফুটবলার মিলে দলের ১৯ গোল করেছেন। গোল করেছেন লিসান্দ্রো মার্তিনেস-ক্রিস্তিয়ান রোমেরোর মতো ডিফেন্ডাররাও। তবে ফাইনালে মেসিকে একরকম বোতলবন্দী করে রেখেছে স্পেন। একেবারে শেষ মুহূর্তে (১০৬ মিনিটে) ফেরান তোরেসের গোলে নিশ্চিত হয় স্প্যানিশদের শিরোপা।
দল চ্যাম্পিয়ন হতে না পারলেও শিষ্যদের আগলে রাখছেন স্কালোনি। গতকাল তিনি সাংবাদিকদের বলেন, ‘গুরুত্বপূর্ণ বিষয় হলো ছেলেরা তাদের সর্বস্ব দিয়েছে। এই জার্সি পরে তারা নিজেদের দৃঢ়তা দেখিয়েছে। আমাদের সেটা নিয়েই ভাবা উচিত। ভবিষ্যতে যখন কোনো খেলোয়াড় জাতীয় দলে আসবে, আশা করি এমনটা হবে না।’
বাংলাদেশ সময় গতকাল মধ্যরাতে বুয়েনস এইরেসের এজেইজা বিমানবন্দরে পা রাখে আর্জেন্টিনার প্রথম বহর। লিওনেল স্কালোনি ও তাঁর শিষ্যরা ছাদখোলা বাসে যখন ঘুরছিলেন, তখন জাতীয় পতাকা হাতে অসংখ্য ভক্ত-সমর্থক তাঁদের স্বাগত জানিয়েছেন। দেশে এমন পরিবেশ দেখে আর্জেন্টিনার কোচের মনেই হয়নি যে তাঁর দল রানার্সআপ হয়েছে বিশ্বকাপে। রাজকীয় বরণ প্রসঙ্গে স্কালোনি বলেন, ‘অভ্যর্থনা ছিল অসাধারণ। আমরা জিততে পারিনি, এটা অবশ্যই মেনে নেওয়া কঠিন। তবে আমাদের যে জয়ের মানসিকতা আছে, এটা জানা দরকার। এটাও জানা উচিত যে আমরা পরাজয়ও সুন্দরভাবে মেনে নিতে পারি। পরাজয় থেকেও ইতিবাচক কিছু শেখা যায়।’
সেপ্টেম্বরে আন্তর্জাতিক বিরতিতে কয়েকটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। টিওয়াইসি স্পোর্টসের গতকালের এক প্রতিবেদন থেকে জানা গেছে, সে সময় নিজের ভবিষ্যৎ নিয়ে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়ার সঙ্গে বৈঠক করবেন স্কালোনি। সে বৈঠকের পর সিদ্ধান্ত হবে, বিশ্বকাপজয়ী কোচ আর্জেন্টিনার ডাগআউটে থেকে যাবেন নাকি বিদায় বলবেন। তাঁর সঙ্গে ডিসেম্বর পর্যন্ত চুক্তি আছে এএফএর।

বহুবার একে অপরের বিপক্ষে মাঠে নেমেছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু একই দলের জার্সিতে তাঁদের কখনো দেখা যায়নি। এবার সেই অপূর্ণতা পূরণের সম্ভাবনা তৈরি হয়েছে কার্লোস তেভেজের বিদায়ী ম্যাচকে ঘিরে।
১০ মিনিট আগে
ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের আগে হঠাৎ দুশ্চিন্তায় পড়েছে বার্সেলোনা। শনিবার দলের শেষ অনুশীলনে ছিলেন না লামিনে ইয়ামাল। স্বাভাবিকভাবেই রোববার মেস্তায়ায় হেত যাওয়া ম্যাচে এই তরুণ তারকার খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
২৮ মিনিট আগে
ইংল্যান্ড সফরে পাকিস্তান দলের ভেতরের পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। প্রথম দুই টেস্টে হারের পর মোহাম্মদ রিজওয়ান, ইমাম উল হকসহ সাত ক্রিকেটারকে দেশে ফেরানোর সিদ্ধান্তের পেছনে শুধু পারফরম্যান্স নয়, ড্রেসিংরুমে আচরণগত সমস্যাও ছিল বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।
২ ঘণ্টা আগে
ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ব্যর্থতার পর পাকিস্তানের ক্রিকেটে ব্যাপক রদবদল চলছে। একের পর এক ক্রিকেটার ও কোচিং স্টাফকে সরিয়ে দেওয়ার পর এবার সেই তালিকায় অধিনায়ক বাবর আজমের নামও উঠছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার রশিদ লতিফ।
৩ ঘণ্টা আগে