
জাতীয় দলের ক্যাম্প ছেড়ে চলে যাওয়ার ঘটনায় ক্রিস্টিয়ানো রোনালদোর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের তদন্ত শুরু করেছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিএফ)। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পর্তুগাল অধিনায়ককে সাময়িক নিষিদ্ধও করেছে ফেডারেশনের ডিসিপ্লিনারি কাউন্সিল।
শনিবার এক বিবৃতিতে রোনালদোর বিরুদ্ধে শৃঙ্খলামূলক কার্যক্রম শুরুর কথা জানায় এফপিএফ। বিষয়টিকে জরুরি হিসেবে বিবেচনায় নিয়ে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে ফেডারেশনের ডিসিপ্লিনারি ইনস্ট্রাকশন কমিটিকে।
বিবৃতিতে বলা হয়েছে, গত ৭ অক্টোবর জানানো ঘটনার শৃঙ্খলাগত গুরুত্ব খতিয়ে দেখতে ৯ অক্টোবর রোনালদোর বিরুদ্ধে আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর সিদ্ধান্ত নেয় ডিসিপ্লিনারি কাউন্সিল। তদন্ত চলাকালে তাঁর ওপর সাময়িক নিষেধাজ্ঞাও আরোপ করা হয়েছে। ১০ অক্টোবর মামলাটি তদন্ত কমিটির কাছে পাঠানো হয়। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে বিস্তারিত প্রকাশ করা হবে না বলেও জানিয়েছে ফেডারেশন।
গত সেপ্টেম্বরের শেষ দিকে ডেনমার্কের কোপেনহেগেনে জাতীয় দলের ক্যাম্প ছেড়ে চলে যান রোনালদো। পর্তুগালের কোচ জর্জ জেসুস জানিয়েছিলেন, ডেনমার্কের বিপক্ষে ম্যাচে শুরুর একাদশে থাকবেন না রোনালদো। এর আগে নরওয়ের বিপক্ষে ম্যাচেও পুরো সময় বেঞ্চে বসে ছিলেন পর্তুগাল অধিনায়ক। কোচের সঙ্গে তাঁর মতবিরোধের খবরও সামনে আসে। পরে ক্যাম্প ছাড়ার কারণ ব্যাখ্যা করে রোনালদো দায় স্বীকার করেন এবং সতীর্থ ও সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করেন।
তদন্তের ফলের ওপর নির্ভর করছে রোনালদোর পরবর্তী শাস্তি। তবে ক্যাম্প ছাড়ার ঘটনায় ফেডারেশনের এই পদক্ষেপ পর্তুগাল দলের সবচেয়ে বড় তারকাকেও শৃঙ্খলার প্রশ্নে ছাড় না দেওয়ার বার্তা দিচ্ছে।

কাভার ড্রাইভ করার লক্ষ্যেই সামনের পা এগিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। কিন্তু আফগানিস্তানের লেগস্পিনার কায়েস আহমেদের ভেতরে ঢোকা বল শান্ত কিছু বুঝে ওঠার আগেই ভেঙে যায় স্টাম্প। যখন আউট হয়েছেন, তাঁর চোখে-মুখে দেখা গেছে হতাশা। এমনকি ডাগআউটেও বাংলাদেশ অধিনায়কের হতাশার চেহারাই ফুটে উঠেছে।
২ মিনিট আগে
মিরপুরে গতকাল ঘূর্ণিজাদুতে শেখ মেহেদী হাসান গুঁড়িয়ে দিয়েছেন রাজশাহীকে। নিয়েছেন ৬ উইকেট। আজ করে ফেলেছেন সেঞ্চুরিও। তাঁর অলরাউন্ড নৈপুণ্যে খুলনা ছড়ি ঘোরাচ্ছে রাজশাহীর ওপর।
২৫ মিনিট আগে
জয় পেলেই অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপের মূল পর্বে ওঠার সুযোগ ছিল বাংলাদেশের সামনে। কিন্তু ফিলিপাইনের বিপক্ষে সেই জয় তো আসেনি, উল্টো শেষ দিকে আরও দুই গোল হজম করে বড় ব্যবধানের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে আলপি-মেঘলাদের।
৩৬ মিনিট আগে
১৬৬ থেকে ২২০ রান—দুই দিনের ব্যবধানে বাংলাদেশ ৫৪ রানের উন্নতি হয়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশের সফলতা বলতে এটুকুই। ম্যাচের ফল সেই একই। টানা দুই ম্যাচ হেরে এখন নিগার সুলতানা জ্যোতির দল এখন পড়েছে ধবলধোলাইয়ের শঙ্কায়।
১ ঘণ্টা আগে