Ajker Patrika

ধবলধোলাই এড়ানো নিয়েই এখন চিন্তিত বাংলাদেশ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ১১ অক্টোবর ২০২৬, ১৮: ৪২
ধবলধোলাই এড়ানো নিয়েই এখন চিন্তিত বাংলাদেশ
অস্ট্রেলিয়ার কাছে প্রথম দুই ওয়ানডে হেরে সিরিজ খুইয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ছবি: ক্রিকইনফো

১৬৬ থেকে ২২০ রান—দুই দিনের ব্যবধানে বাংলাদেশ ৫৪ রানের উন্নতি হয়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশের সফলতা বলতে এটুকুই। ম্যাচের ফল সেই একই। টানা দুই ম্যাচ হেরে এখন নিগার সুলতানা জ্যোতির দল এখন পড়েছে ধবলধোলাইয়ের শঙ্কায়।

দ্বিতীয় ওয়ানডে আজ স্কোরবোর্ডে বাংলাদেশ ২২০ রান তুললেও তা অস্ট্রেলিয়ার জয়ের পথে কোনো বাধা হয়ে দাঁড়ায়নি। ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে ২২১ রানের লক্ষ্য তাড়া করে অস্ট্রেলিয়া জিতেছে ৯ উইকেটে। হাতে তখনো বাকি ১৩১ বল। হারের পর মোস্তারি বলেন, ‘আমাদের আরেকটা ম্যাচ আছে দুই দিন পরে। তো আমরা সেই ম্যাচে অবশ্যই নিজেদের শতভাগ দেব।’

অ্যালান বোর্ডার ফিল্ডে আজ ১১৮ রান করে বাংলাদেশের নারী ক্রিকেটারদের মধ্যে ওয়ানডেতে সর্বোচ্চ ইনিংসের রেকর্ড গড়লেন মোস্তারি। বাংলাদেশের তৃতীয় ব্যাটার হিসেবে ওয়ানডেতে করেছেন সেঞ্চুরি। ফারহানা হক পিংকির রয়েছে জোড়া সেঞ্চুরি। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি করেন এক সেঞ্চুরি। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ প্রথম ব্যাটার হিসেবে তিন অঙ্ক ছুঁয়েছেন মোস্তারি। ৯ উইকেটে হারের পর বাংলাদেশের এই মিডল অর্ডার ব্যাটার বলেন, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে আমার প্রথম সেঞ্চুরি। অস্ট্রেলিয়ার মাঠেও সেটা প্রথম সেঞ্চুরি।’

টস হেরে আগে ব্যাটিং পেয়ে বাংলাদেশ ৭.২ ওভারে ৩ উইকেটে ৮ রানে পরিণত হয়। চাপে পড়া দলের হাল ধরেন জ্যোতি ও মোস্তারি। চতুর্থ উইকেটে ১৯৫ রানের জুটি গড়েন তাঁরা (জ্যোতি-মোস্তারি)। বাংলাদেশের নারী ক্রিকেট দলের ওয়ানডে ইতিহাসে যেকোনো উইকেটে এটা সর্বোচ্চ রানের জুটি।

মোস্তারি ১৩৪ বলে ১৮ চারে ১১৮ রান করে আউট হয়েছেন। তবে জ্যোতি শেষ পর্যন্ত অপরাজিত থেকেছেন। ১১৪ বলে ৭ চারে করেন ৭৪ রান। ম্যাচ শেষে মোস্তারি বলেন, ‘আজ আমরা অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি রেকর্ড করেছি, যেটা হচ্ছে ১৯৫ রান। আমি আর জ্যোতি আপু রেকর্ড গড়েছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

আজকের আগে বাংলাদেশের মেয়েদের ওয়ানডেতে সর্বোচ্চ ১৫২ রানের জুটি গড়েছিলেন জ্যোতি-শারমিন আক্তার সুপ্তা। লাহোরে গত বছর বাংলাদেশের প্রতিপক্ষ ছিল থাইল্যান্ড। তবে আজ নতুন করে রেকর্ড গড়লেও বাংলাদেশ পাত্তাই পায়নি অস্ট্রেলিয়ার কাছে। ১৪ অক্টোবর ব্রিসবেনে হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া তৃতীয় ওয়ানডে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত