
মিরপুরে গতকাল ঘূর্ণিজাদুতে শেখ মেহেদী হাসান গুঁড়িয়ে দিয়েছেন রাজশাহীকে। নিয়েছেন ৬ উইকেট। আজ করে ফেলেছেন সেঞ্চুরিও। তাঁর অলরাউন্ড নৈপুণ্যে খুলনা ছড়ি ঘোরাচ্ছে রাজশাহীর ওপর।
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হয়েছে গতকাল। আজ মেহেদীর সেঞ্চুরিতে দ্বিতীয় দিনের খেলা শেষে খুলনা ৩৪৪ রানে এগিয়ে। মিরপুরে যেখানে খুলনা দাপট দেখিয়ে খেলছে, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রানবন্যায় মেতেছে ঢাকা। স্বাগতিক সিলেট এখনো ৩৯৩ রানে পিছিয়ে।
মিরপুরে আজ ১ উইকেটে করেছে ১০৮ রানে দ্বিতীয় দিনের খেলা শুরু করে খুলনা। আজিজুল হাকিম তামিম যে ৫৫ রানে গতকাল প্রথম দিনের খেলা শেষ করেছিলেন, আজ কোনো রান যোগ না করেই আউট হয়ে গেলেন। তিন নম্বরে নামা কালাম সিদ্দিকী সেঞ্চুরির সুবাস পেলেও ৯ রান দূরে থাকতে ড্রেসিংরুমের পথ ধরেছেন। ৯১ রানে আউট হয়েছেন।
উইকেটরক্ষক ব্যাটার ইমরানুজ্জামান ৫২ রান করেছেন। ফিফটি করেছেন সামিউন বাশির রাতুলও (৫৭)। চার ফিফটির পর সেঞ্চুরির দেখা খুলনা পেয়েছে মেহেদীর ব্যাটে। ১১৮ বলে ১০ চার ও ২ ছক্কায় ১০৪ রান করেছেন এই অলরাউন্ডার। দ্বিতীয় দিনের খেলা খুলনা শেষ করেছে ৯ উইকেটে ৪৬৩ রান। রাজশাহীর নিহাদুজ্জামান পেয়েছেন ৩ উইকেট। এর আগে ব্যাটিং করে দলটি গুটিয়ে যায় ১১৯ রানে।
সিলেটে আজ ২ উইকেটে ৩৪৩ রানে দ্বিতীয় দিনের খেলা শুরু করে ঢাকা। আগের দিনে যখন আহত অবসর হয়ে ফেরেন নাঈম শেখ, তখন তাঁর স্কোর ১৩১ রান। আজ তিনি আউট হয়েছেন ১৩৭ রান করে। অধিনায়ক মাহিদুল ইসলাম অঙ্কন, মার্শাল আইয়ুবের ব্যাট থেকেও সেঞ্চুরি পেয়েছে ঢাকা। ১০৮ রান করেন অঙ্কন। আইয়ুবের ব্যাট থেকে আসে ১৭৫ রান। ঢাকা ৮ উইকেটে ৫৪৭ রান করে ইনিংস ঘোষণা করে।
জবাবে সিলেট ২ উইকেটে ১৫৪ রানে দ্বিতীয় দিনের খেলা শেষ করে। অধিনায়ক জাকির হাসান করেন ৪৮ রান। সৈকত আলী ৩১ রানে অপরাজিত। ঢাকার আমিনুল ইসলাম বিপ্লব, সুমন খান একটি করে উইকেট নিয়েছেন।

কাভার ড্রাইভ করার লক্ষ্যেই সামনের পা এগিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। কিন্তু আফগানিস্তানের লেগস্পিনার কায়েস আহমেদের ভেতরে ঢোকা বল শান্ত কিছু বুঝে ওঠার আগেই ভেঙে যায় স্টাম্প। যখন আউট হয়েছেন, তাঁর চোখে-মুখে দেখা গেছে হতাশা। এমনকি ডাগআউটেও বাংলাদেশ অধিনায়কের হতাশার চেহারাই ফুটে উঠেছে।
৩৩ মিনিট আগে
জয় পেলেই অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপের মূল পর্বে ওঠার সুযোগ ছিল বাংলাদেশের সামনে। কিন্তু ফিলিপাইনের বিপক্ষে সেই জয় তো আসেনি, উল্টো শেষ দিকে আরও দুই গোল হজম করে বড় ব্যবধানের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে আলপি-মেঘলাদের।
১ ঘণ্টা আগে
১৬৬ থেকে ২২০ রান—দুই দিনের ব্যবধানে বাংলাদেশ ৫৪ রানের উন্নতি হয়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশের সফলতা বলতে এটুকুই। ম্যাচের ফল সেই একই। টানা দুই ম্যাচ হেরে এখন নিগার সুলতানা জ্যোতির দল এখন পড়েছে ধবলধোলাইয়ের শঙ্কায়।
২ ঘণ্টা আগে
ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে পর্তুগাল দলে চলছে টানাপোড়েন। ক্ষণে ক্ষণে বদলানো হচ্ছে সিদ্ধান্ত। দেওয়া হয়েছিল নিষেধাজ্ঞাও। তবে নিষিদ্ধ করার পর পর্তুগাল ফুটবল ফেডারেশন (এফপিএফ) সুর বদলেছে। তাঁকে দ্রুত আন্তর্জাতিক ফুটবলে ফেরাতে চায় এফপিএফ।
২ ঘণ্টা আগে